যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

জাতির বাস্তব অবস্থার সকল দিকের সাথে উপযুক্ত উপায় উপকরণ নিয়ে মিলিত ও সমন্বিত হতে পারবে । পৃথিবীতে মানুষকে আল্লাহর কর্তৃত্ব ছাড়া অন্য সমস্ত কর্তৃত্বের নাগপাশ থেকে মুক্তকারী আদর্শ হিসাবে ইসলাম যখন আজকের, অতীতের ও ভবিষ্যতের মানব সমাজের মুখোমুখি হয়, তখন তা একদিকে যেমন তাত্বিক ও আদর্শিক বাধা-বিপত্তির সম্মুখীন হয়, তেমনি সম্মুখীন হয় বস্তুগত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শ্রেণীগত ও প্ৰজাতিগত বাধা বিপত্তিরও। উপর বিকৃত ও অবৈধ আকীদা বিশ্বাস ও চিন্তাধারাও তার সামনে বাধা হয়ে দীড়ায়। এই সব বাধা বিপত্তি মিলিত হয়ে একটা জটিল অবস্থার সৃষ্টি করে। বক্তৃতা বিবৃতি ও প্রচার দ্বারা যেখানে বাতিল আকীদা বিশ্বাস ও চিন্তাধারার মোকাবেলা করা হয়, সেখানে আন্দোলন ও সংগ্রাম দ্বারা সেই বস্তুগত বাধা বিপত্তির মোকাবেলা করা হয় যা অত্যন্ত | জটিল ও পরস্পরবিরোধী সামাজিক, অর্থনৈতিক, শ্রেণীগত, জাতিগত, চিন্তাগত ও আদর্শগত 'উপাদানসমূহের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থার আকারে বিদ্যমান । এই প্রচার ও আন্দোলন একত্রে বিরাজমান গোটা সমাজ ব্যবস্থার মোকাবেলা ও পরিবর্তন সাধনে সক্ষম । আর সমগ্র পৃথিবীতে সমগ্র মানব জাতিকে মুক্তি-ও স্বাধীনতা দান করার জন্যে এই উভয় জিনিস অর্থাৎ প্রচার ও আন্দোলন অপরিহার্য । বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এর পুনরাবৃত্তি করা জরুরী মনে হচ্ছে। আল্লাহর এই দ্বীন ইসলাম শুধু আরব জাতির স্বাধীনতা ও মুক্তির ঘোষণা নয় এবং শুধু আরবদের মধ্যেই এর বক্তব্য সীমাবদ্ধ নয়। এর আলোচ্য বিষয় হলো গোটা মানব জাতি এবং এর কর্মক্ষেত্র হলো গোটা পৃথিবী ৷ আল্লাহ তায়ালা শুধু আরবদের আল্লাহ নন, এমনকি তিনি শুধু মুসলমানদেরও আল্গাহ নন । তিনি সমগ্র বিশ্বজগতের প্রভু, মনিব, রব ও খোদা তথা ‘রব্বুল আলামীন’ ৷ ইসলাম চায় গোটা বিশ্বজগতকে আল্লাহর অনুগত বানাতে এবং আল্লাহর বান্দাদের গোলামী থেকে মুক্ত করতে ৷ আর ইসলামের দৃষ্টিতে আল্লাহ তায়ালা ছাড়া অন্যের গোলামীর সবচেয়ে নিকৃষ্ট ও মারাত্মক রূপ হলো, মানুষ কর্তৃক মানুষের তৈরী আইনের আনুগত্য করা । এটা সেই এবাদাত, যা আল্লাহ তায়ালা ছাড়া আর কারো উদ্দেশ্যে করা যায় না এবং যে ব্যক্তি আল্লাহ | ছাড়া আর কারো আইনের আনুগত্য করে, সে আল্লাহর দ্বীন থেকে খারিজ হয়ে যায়, চাই সে যতোই আল্লাহর দ্বীনের অনুসারী বলে নিজেকে জাহির করুক । রসূল (স.) দ্বর্থহীন ভাষায় বলেছেন, কারো আইন ও হুকুমের অনুসরণই এবাদাত। এ ধরনের এবাদাত আল্লাহ তায়ালা ছাড়া অন্যের উদ্দেশ্যে করার দরুনই ইহুদী ও খৃষ্টানরা মোশরেক হয়ে গেছে। কেননা তারা এক | আল্লাহর হুকুম ও আইনের আনুগত্য করার পরিবর্তে অন্যদের আনুগত্য করেছে- যাদের আনুগত্য করতে আল্লাহ তায়ালা হুকুম দেননি । তিরমিযী শরীফের এক হাদীসে বর্ণিত আছে যে, জাহেলী যুগে খৃষ্টধর্ম গ্রহণকারী আদী ইবনে হাতেমকে যখন রসূল (স.) ইসলামের দাওয়াত দিলেন, তখন তিনি সিরিয়ায় পালিয়ে গেলেন। ইতিমধ্যে তার বোন ও গোত্রের আরো কিছু লোক বন্দী হলো । রসূল (স.) তার বোনকে অনুগ্হপূর্বক মুক্ত করে দিলে তিনি তার ভাইয়ের কাছে গিয়ে তাকে রসূল (স.)-এর কাছে আসতে ও ইসলাম গ্রহণ করতে উদ্বুদ্ধ করলেন ৷ সহসা মদীনায় তার আগমনের খবর ছড়িয়ে পড়লো। আদী গলায় একটা রূপোর ক্রেশ ঝুলিয়ে রসূল (স.)-এর কাছে উপস্থিত হলেন । তখন রসূল (স.) LBs LS ইহুদী ও খৃস্টানরা তাদের মধ্যকার ধর্মীয় পন্ডিতদেরকে ও সংসার | ৮ সুন্া আল আনফাল ___________&০ ১) পান্না ৯ মসখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।