বসে । ইসলামের পক্ষ থেকে ‘আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো ইলাহ বা খোদা নেই’ এই ঘোষণা দানের অর্থ হলো অবৈধভাবে আল্লাহর ক্ষমতা ছিনিয়ে নেয়া, প্রভুত্ব বা খোদায়ী আল্লাহকেই ফেরত দেয়া । যারা এটিকে অবৈধভাবে হস্তগত করে মানুষের ইলাহ হয়ে বসে নিজেদের মনগড়া আইন দ্বারা মানুষকে শাসন করে, তারা কার্যত মানুষের ইলাহের স্থলাভিষিক্ত হয় এবং জনগণ তাদের গোলামে পরিণত হয়। ইসলাম এই অন্যায় প্রভুত্ব ও অবৈধ গোলামী খতম করতে চায় । সে চায় পৃথিবীতে মানুষের রাষ্ট্র ও সরকার উৎখাত করে আল্লাহর রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে । ‘তিনিই সেই সত্বা, যিনি আকাশেও ইলাহ এবং পৃথিবীতেও ইলাহ ৷ ‘শাসন ও বিচার ফয়সালার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নেই, তিনি হুকুম দিয়েছেন যে, তোমরা তার ছাড়া আর কারো এবাদাত ও আনুগত্য করো না । এটাই সঠিক দ্বীন ৷' ‘বলো, হে আহলে কেতাব, এসো, আমরা এমন এক কথার ওপর একমত হই, যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন । আমরা আল্লাহ ছাড়া আর কারো যেন এবাদাত ও গোলামী না করি, তার সাথে অন্যকে শরীক না করি এবং আমরা একে অপরকে আল্লাহর বিকল্প প্রভু হিসাবে গ্রহণ না করি। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে চলে যায়, তাহলে তুমি বলো, তোমরা সাক্ষী থেকো যে, আমরা মুসলমান ৷' | পৃথিবীতে ইসলামী রাষ্ট্র এভাবে প্রতিষ্ঠিত হয় না যে, কতিপয় নিদিষ্ট ধর্মীয় ব্যক্তি কোনো অথবা থিওক্রাসি বা পবিত্র খোদায়ী শাসনের নামে এমন লোকদের শাসন কায়েম করা হলো, যারা দেবতাদের প্রতিনিধি বা মুখপাত্র । বরঞ্চ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কেবল তখনই, যখন আল্লাহর আইনের নিরংকুশ শাসন কায়েম হয় এবং আল্লাহর আইন অনুযায়ী সকল বিষয়ের নিল্পত্তি হয় ৷ আর পৃথিবীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, অনৈসলামী রাষ্ট্রের উচ্ছেদ, সার্বভৌম ক্ষমতাকে অবৈধভাবে কুক্ষিগতকারীদের হাত থেকে ছিনিয়ে তার প্রকৃত মালিক এক আল্লাহর কাছে অর্পণ করা, আল্লাহর আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা ও মানব রচিত আইন বাতিল করা- এসব কাজ '| কেবল বক্তৃতা বিবৃতি ও প্রচার দ্বারা সম্পন্ন হতে পারে না। কেননা বান্দাদের ওপর জোরপূর্বক নিজেদের প্রভুত্ব চাপিয়ে দেয়া ও আল্লাহর ক্ষমতাকে জবরদখলকারী লোকেরা শুধু বক্তৃতা শুনে ক্ষমতা ফিরিয়ে দেবে না তা যদি হতো, তবে পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে নবীদের কাছে এর চেয়ে সহজ পন্থা আর কিছু ছিলো না। কিন্তু নবীদের ইতিহাস এবং আল্লাহর এই দ্বীনের ইতিহাস যুগ যুগ কাল ধরে যেভাবে লিপিবদ্ধ হয়ে এসেছে, তা এর সম্পূর্ণ বিপরীত । আল্লাহকে সারা বিশ্ব জগতের একমাত্র ইলাহ ও রব তথা সর্বময় ক্ষমতাসম্পন্ন মনিব ও প্রভু ঘোষণার মধ্য দিয়ে মানুষকে আল্লাহর দাসত্ব ছাড়া অন্য সকল দাসত্ব থেকে মুক্তি দেয়ার এই সার্বজনীন ঘোষণা কোনো তাত্ত্বিক, দার্শনিক ও নেতিবাচক ঘোষণা ছিলো না। এটা ছিলো বাস্তব, ইতিবাচক ও আন্দোলনগত ঘোষণা । এমন একটা সরকারের মাধ্যমে এ ঘোষণার বাস্তবায়ন কাম্য, যে সরকার আল্লাহর আইন দ্বারা মানুষকে শাসন করে এবং কার্যকরভাবে তাদেরকে বান্দাদের গোলামী থেকে অব্যাহতি দিয়ে আল্লাহর একক গোলামীর অধীন করে। তাই প্রচার ও বক্তৃতার পাশাপাশি এর একটা আন্দোলন ও সংগ্রামের রূপ পরিগ্রহ করাও জরুরী । এতে করে তা মানব [সনা আল আললল ক) লন ক সলিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।