যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অথবা অস্ততপক্ষে নমনীয় হওয়া তীর বশ্যতা স্বীকার করা, তার এবাদাত ও আনুগত্যে কাউকে রাজনৈতিক বা অর্থনৈতিক উপকরণাদি দ্বারা বাধা না দেয়া এবং সবাইকে ইসলাম গ্রহণ বা বর্জনের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা প্রদান নিশ্চিত করা জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের সকল মানুষের কর্তব্য । কোনো মানুষ নিজে ইসলাম গ্রহণ করুক বা না করুক এ ব্যাপারে সে পূর্ণ স্বাধীন । কিন্তু সে যদি অন্য কাউকে বাধা দেয়, তবে ইসলাম তা বরদাশত করে না। যে ব্যক্তি অন্যকে ইসলাম গ্রহণে বাধা দেবে, ইসলাম তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে, যতোক্ষণ না সে নিশ্চিহ্ন হয়ে যায় অথবা বাধা দান থেকে বিরত হয় ও বশ্যতা স্বীকার করে। যে সব লেখক পাশ্চাত্যের কাছে মানসিক ও বুদ্ধিযৃত্তিকভাবে পরাজিত বিধায় ‘ইসলামের জেহাদ’ শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যের মধ্যে সীমিত এই বলে ইসলামকে ‘দোষমুক্ত' করার চেষ্টায় নিয়োজিত, তারা বিশ্বাসের ব্যাপারে বল প্রয়োগ না করা এবং মানুষের ইসলাম গ্রহণে বাধা দানকারী রাজনৈতিক শক্তিকে উৎখাত করা- ইসলামের এই দুটো নীতির পার্থক্য বুঝতে পারেনি, বরং এই দুটোর মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছে যে রাজনৈতিক শক্তি মানুষকে জোরপূর্বক মানুষের গোলামী করতে বাধ্য করে এবং মানুষকে আল্লাহর এবাদাত ও আনুগত্য করতে জোরপূর্বক বাধা দেয়, সেই রাজনৈতিক শক্তিকে উৎখাত করা ও মানুষকে ইসলাম গ্রহণে বল প্রয়োগ না করা- এই উভয়টির মধ্যে কোনো সম্পর্ক নেই এবং তালগোল পাকানোর কোনো অবকাশ নেই । আসলে এ দুটো নীতির মোদ্দা কথা হলো, ইসলাম মানুষকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দানকে নিশ্চিত করতে চায়। সে নিজেও তার ওপর বলপ্রয়োগ করে না, অন্যকেও বল প্রয়োগ করতে দিতে চায় না। উক্ত পরাজয় ও পরাজয়জনিত তালগোল পাকানোর কারণেই তারা ইসলামের জেহাদকে 'প্রতিরক্ষামূলক যুদ্ধের’ মধ্যে সীমিত করে ফেলে । অথচ ইসলামের জেহাদ সম্পূর্ণ ভিন্ন জিনিস । এ যুগের মানুষদের মধ্যে যে সব যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হয়, যে সব উপকরণ এসব যুদ্ধ বিগ্রহকে উঙ্কে দেয় এবং যে সব উপকরণ এগুলোর মাত্রা নিয়ন্ত্রণ করে, তার সাথে ইসলামের জেহাদের কোনোই সম্পর্ক নেই । ইসলামী জেহাদের কারণ খোদ ইসলামের অভ্যন্তরেই খুঁজে দেখতে হবে, খুঁজে দেখতে হবে ইসলাম পৃথিবীতে কী ভূমিকা পালন করতে এসেছে, কী উদ্দেশ্যে আল্লাহ তায়ালা দুনিয়ায় ইসলামকে, রসূলদেরকে ও বিশেষভাবে সর্বশেষ রসূলকে প্রেরণ করেছেন এই প্রশ্নের উত্তরের মধ্যে । সমগ্র বিশ্বজগতে আল্লাহ তায়ালাই একমাত্র সার্বভৌম শাসক, আইনদাতা, প্রভু ও প্রতিপালক- এই ঘোষণার মধ্য দিয়ে ইসলাম প্রকৃতপক্ষে পৃথিবীতে আল্লাহর দাসদের দাসত্ব ও গোলামদের গোলামী থেকে এবং নিজের প্রবৃত্তির দাসত্ব থেকে মানুষের স্বাধীনতা ঘোষণা করেছে। আল্লাহকে সর্ব জগতের প্রতিপালক ঘোষণা করার অর্থ হলো মানুষের সার্বভৌমত্বকে খতম করা এবং মানুষের ওপর বা পৃথিবীর কোনো অংশের ওপর মানুষের শাসন ও বিচার ফয়সালার বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ ঘোষণা করা, তা সে সার্বভৌমত্ব ও শাসন যে আকারেই থাক না কেন। অন্য কথায় বলা যায়, ইসলাম মানুষের খোদায়ীর বিলোপ ও অবসান ঘটাতে চায় । আর যেখানে শাসনের সর্বশেষ, সর্বোচ্চ ও সর্বময় ক্ষমতা মানুষের হাতে এবং মানুষই তার সকল ক্ষমতার উৎস, সেখানেই মানুষ মানুষের খোদা হয়ে বসে আছে বলে ইসলাম মনে করে। কেননা সেখানে মানুষ মানুষের ওপর এমন সর্বময় প্রভুত্ব চালায়, যার জন্যে সে আল্লাহর বিকল্প প্রভু ও খোদা হয়ে | ৮ সুস্সা আন আনফাল (৩৭১) পানা? মনবিল ২ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।