যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের জীবন পদ্ধতিতে ওই দুটো জিনিসই সমান শগুরুত্বসম্পন্ন। মোট কথা, ইসলামের যাবতীয় তৎ্রপতার উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর বান্দাদের গোলামী থেকে মুক্ত করে শুধু আল্লাহর অনুগত বান্দায় পরিণত করা । এ ব্যাপারে পরবর্তীতে আরো আলোচনা করা হবে। ইসলামের জীবন পদ্ধতির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এর আন্দোলনের পর্যায়ক্রমিক বাস্তবমুখিতা । এ হচ্ছে ধাপে ধাপে অগ্রসরমান একটা আন্দোলন ৷ এর প্রত্যেকটি ধাপের দাবী ও বাস্তব প্রয়োজন পূরণের উপকরণাদি এর হাতে রয়েছে । প্রতিটি ধাপ এমন যে, তা স্বয়ংক্রিয়াভাবে পরবর্তী ধাপ পর্যন্ত আন্দোলকে এগিয়ে নিয়ে যায়। ইসলাম শুধুমাত্র মতবাদ ও মতাদর্শ দ্বারা বিরাজমান পরিবেশ ও পরিস্থিতির মোকাবেলা করে না । অনুরূপভাবে তা নিক্রিয় উপকরণাদি দ্বারাও বিরাজমান পরিস্থিতি ও পরিবেশের মোকাবেলা করে না । যারা কোরআনের আয়াতগুলোকে ইসলামের জেহাদ সংক্রান্ত বিধান প্রমাণ করার কাজে ব্যবহার করে, কিন্তু এই পর্যায়ক্রমিকতা ও ধারাবাহিকতার বৈশিষ্ট্যকে হিসাবে ধরে না এবং ইসলাম যে ধাপে ধাপে অগ্রসর হয় ও এর প্রতিটি ধাপের সাথে যে কোরআনের আয়াতসমূহের সম্পর্ক রয়েছে তা উপলব্ধি করে না, তারা মারাত্মক ভুল বুঝাবুঝিতে লিপ্ত হয় এবং আয়াতগুলোর ভুল অর্থ করে তা থেকে এমন সব মতবাদ ও মতাদর্শ বের করে, যা আদৌ ওই আয়াতগুলোর বক্তব্য নয়। এরূপ হওয়ার কারণ হলো, তারা কোরআনের প্রতিটি উক্তিকে অন্যান্য উক্তি থেকে বিচ্ছিন্ন করে সংশ্রিষ্ট বিষয়ের একমাত্র ও সর্বশেষ উক্তি মনে করে। তাদের ধারণা যে, ওই আয়াতেই ইসলামের চূড়ান্ত ও সর্বশেষ নীতিমালা ব্যক্ত করা হয়েছে। তারা বিরাজমান শোচনীয় পরিস্থিতি ও পরিবেশের চাপের কাছে মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত হয়ে মুসলমানদের নতুন প্রজন্মকে বলে যে, ইসলাম শুধুমাত্র আত্মরক্ষার জন্যে জেহাদের শিক্ষা দিয়ে থাকে। এভাবে তারা পৃথিবী থেকে সকল খোদাবিমুখ শাসনের অবসান ঘটানো এবং সকল মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করে শুধু আল্লাহর গোলামে পরিণত করার মহান দায়িত্‌ থেকে ইসলামকে অব্যাহতি দিয়ে ইসলামের একটা উপকার সাধন করলেন বলে মনে করেন । বস্তুত ইসলাম কাউকে তার আকীদা বিশ্বাস গ্রহণ করতে বাধ্য করে না। কিন্তু মানুষ যাতে তার আকীদা বিশ্বাস স্বাধীনভাবে গ্রহণ বা বর্জন করতে পারে, সে জন্যে যমীনে বিদ্যমান স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে ধ্বংস অথবা পরাভূত করতে চায়। এই শাসন ব্যবস্থাকে জিযিয়া দিতে ও ইসলামের অধীনতা বরণ করতে সে বাধ্য করে, যাতে মানুষ পূর্ণ স্বাধীনতা সহকারে ইসলামকে গ্রহণ বা বর্জনের ফয়সালা করতে পারে। তৃতীয় বৈশিষ্ট্য হলো, ইসলামের চিরস্থায়ী আন্দোলন ও তার নিত্য নতুন উপায় উপকরণ ইসলামকে কখনো তার স্থায়ী ও শাশ্বত নীতিমালা ও লক্ষ্য থেকে বিচ্যুত করে না । প্রথম থেকেই এ আন্দোলন শুধু কোরায়শদেরকে নয় এবং শুধু আরবদেরকে নয়, বরং সমগ্র মানব জাতিকে একই মূলনীতি ও একই লক্ষ্যের দিকে আহ্বান জানাচ্ছে। এক আল্লাহর এবাদাত ও আনুগত্য করা, এবং আল্লাহর বান্দাদের গোলামী থেকে মুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে । এই মূলনীতির ব্যাপারে তার কোনো আপোষ নেই । অতপর সে এই মূলনীতিকে পর্যায়ক্রমে ও সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়িত করে, যেমন দ্বিতীয় বৈশিষ্ট্য প্রসংগে আমি বলে এসেছি । চতুৰ্থ বৈশিষ্ট্য হলো, মুসলমানদের সাথে সকল অমুসলমানের সম্পর্ক আইনানুগভাবে নিয়ন্ত্রিত হবে ‘যাদুল মায়াদ’ থেকে ইতিপূর্বে উদ্ধৃত নির্দেশকার আলোকে ৷ সেই নির্দেশিকা এই যে, | ৮ সুক্সা আশ আনফাল (৩৬) পার্বা ৯ মলখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।