লোকদেরকে চার মাস সময় দেয়ার আদেশ দেয়া হয়েছে। এই চার মাস অতিবাহিত হলে তাদেরকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে রসূল (স.) চুক্তি লংঘনকারীদেরকে হত্যা করলেন । যাদের সাথে চুক্তি ছিলো না কিংবা চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ ছিলো না, তাদেরকে চার মাস সময় দিলেন। আর চুক্তি মান্যকারীর সাথে চুক্তির মেয়াদ পূর্ণ করার নির্দেশ দিলেন। এই সব লোক ইসলাম গ্রহণ করলো এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কুফরীর ওপর অবিচল থাকলো না । তিনি ইসলামী রাষ্ট্রের অনুগত থাকার অংগীকারে আবদ্ধ অমুসলিমদের ওপর জিযিয়া কর ধার্য করলেন। এভাবে সূরা তাওবা নাযিল হবার পর রসূল (স.)-এর কাছে তিন শ্রেণীর কাফের অবশিষ্ট রইলো ১. যুদ্ধরত, ২. চুক্তিবদ্ধ এবং ৩. ইসলামী রাষ্ট্রের অনুগত । অতপর চুক্তিবদ্ধ কাফেরদের ভাগ্য মুসলমানদের হাতে ন্যস্ত হলো। ইসলামের আওতায় এরা দুই শ্রেণীতে বিভক্ত হলো, ইসলামী রাষ্ট্রের অনুগত ও বিদ্রোহী । যারা বিদ্রোহী, তারা রসূল (স.)-কে ভয় পেতো । এভাবে গোটা দুনিয়ার মানুষ তিন রকমের দাড়ালো- মুসলমান, নিরাপদ আপোষকামী অমুসলিম এবং ভীরু বিদ্রোহী । মোনাফেকদের ব্যাপারে তার নীতি ছিলো এই যে, আপাতদৃষ্টিতে তাদেরকে যেমন দেখা যায়, তেমনিই বিবেচনা করা, তাদের মনের অবস্থা আল্লাহর হাতে সোপর্দ করা, জ্ঞান ও যুক্তি দ্বারা তাদের বিরুদ্ধে জেহাদ করা, তাদেরকে এড়িয়ে চলা, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ ও কঠোর নীতি অবলম্বন, হৃদয়গ্রাহী উপদেশ দ্বারা তাদের মন জয় করা, তাদের জানাযা না পড়া এবং তাদের কবর যেয়ারত না করা । আল্লাহ তায়ালা তাকে এরূপ আচরণ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি তাকে জানিয়েছিলেন যে, কোনো মোনাফেকের জন্যে তিনি ক্ষমা চাইলেও আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করবেন না । এই ছিলো রসূল, ইসলাম ও মুসলমানদের দুশমন কাফের ও মোনাফেকদের প্রতি রসূল (স.)-এর নীতি ৷' ইসলামে জেহাদের বিভিন্ন স্তরের বিধান সম্বলিত দীর্ঘ আলোচনার এই চমৎকার সারসংক্ষেপ থেকে ইসলামের আন্দোলন পদ্ধতির কতিপয় মৌলিক বৈশিষ্ট্য জানা গেলো, যা বিস্তারিত আলোচনার দাবী রাখে । কিন্তু আমি এ তাফসীরে এই বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করবো! প্রথম বৈশিষ্ট্য, জীবন পদ্ধতির বাস্তবমুখিতাই ইসলামের পয়লা বৈশিষ্ট্য । এটা মানব সমাজের বিদ্যমান একটা বাস্তব অবস্থার মোকাবেলা করে এবং পৃথিবীতে ইসলামের অস্তিত্বকে সংরক্ষণ করার জন্যে সম্ভাব্য যাবতীয় পন্থা অবলম্বন করে। ইসলাম জাহেলী মতবাদ ও আদর্শের মোকাবেলা করে। এই জাহেলী মতবাদ ও মতাদর্শের ভিত্তিতে বহু বাস্তব রাষ্ট্র ব্যবস্থা ও প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং বস্তুগত শক্তিতে বলীয়ান বহু সংখ্যক প্রতিষ্ঠান সেগুলোকে সমর্থন ও সাহায্য করে। এ জন্যে ইসলাম এই গোটা বাস্তব অবস্থাটারই মোকাবেলা করে নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে । একদিকে আকীদা বিশ্বাস ও ধ্যান ধারণার সংশোধনকল্পে দাওয়াত ও প্রচারমূলক কাজের মাধ্যমে এবং অপরদিকে এর ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা ও প্রতিষ্ঠানসমূহের উচ্ছেদকল্লপে শক্তি প্রয়োগ ও জেহাদের মাধ্যমে এর মোকাবেলা করে। কেননা এই রাষ্ট্র ব্যবস্থা প্রচার ও দাওয়াতের মাধ্যমে জনগণের ধারণা বিশ্বাস সংশোধনে বাধা দেয়, তাদেরকে বলপ্রয়োগ ও বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে নতি স্বীকার করায় এবং আল্লাহ তায়ালা ছাড়া অন্যান্য প্রভুদের গোলামে পরিণত করে । বস্তুগত শক্তির মোকাবেলায় কেবল প্রচার ও দাওয়াতের মধ্যে এ আন্দোলনের তৎপরতা সীমাবদ্ধ থাকে না । অনুরূপভাবে তা মানুষের বিবেকের ওপর কোনো বস্তুগত বলও প্রয়োগ করে না। | ৮ সুক্না আনল আনফাল (০৬৩৫) ___________পাল্থা ৯ মনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।