যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

সকল আলোচিত বিষয়ের সাথেও এটি সামঞ্জস্যপূর্ণ । আর সমগ্র সূরার মতো এই আয়াতগুলো মাদানী আয়াত- এই বক্তব্যই অধিকতর গ্রহণযোগ্য । যা হোক, সূরা আনফালের নাযিল হওয়া সংক্রান্ত রেওয়াতগুলোতে এই সব সমস্যা থাকার কারণে আমরা এই তাফসীরে হযরত ওসমানের সংকলিত কোরআনের ধারাবাহিকতা অনুসরণ করাই অগ্রগণ্য মনে করেছি- কোরআন নাযিল হওয়ার ধারাবাহিকতা নয়। কেননা এখন আর সে বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয় । এই সাথে নাযিল হওয়ার কারণ বা উপলক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও যথাসাধ্য ব্যাখ্যা করেছি। এই সূরাটা নাযিল হয়েছে বৃহত্তর বদর যুদ্ধ প্রসংগে । আর এই যুদ্ধের কারণ এবং ইসলামী আন্দোলনের ইতিহাসে ও সার্বিকভাবে মানব জাতির ইতিহাসে তার যে ফলাফল দেখা দিয়েছে, তার নিরিখে বলা যায়, বদর যুদ্ধ ইসলামী আন্দোলনের পথের ও মানবেতিহাসের পথের একটা বিরাট মাইলফলক । আল্লাহ তায়ালা বদর যুদ্ধের দিনকে ‘হক ও বাতিলের বিভক্তি ও দুই পক্ষের সংঘর্ষের দিন’ নামে আখ্যায়িত করেছেন। আর শুধু ইহকালে নয় এবং শুধু ইহকালীন জীবনের মানবেতিহাসেও নয়, বরং আখেরাতেও এটা হকপষ্থী ও বাতিলপন্থী- এ দুই গোষ্ঠীকে পৃথক করে দিয়েছে। যেমন বদর যুদ্ধ উপলক্ষে নাযিল হওয়া সূরা আল হজ্জের ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘এই দুই বিবদমান পক্ষ তাদের প্রতিপালক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছে। যারা কুফরী করেছে, তাদের (পরানোর) জন্যে জাহান্নামের আগুন থেকে কিছু কাপড় কাটা হবে বর্ণিত আছে যে, এ আয়াতগুলো বদর যুদ্ধে অংশগ্রহণকারী মোমেন ও কাফেরদের সম্পর্কে নাযিল হয়েছে। আর শুধু তাদের যুদ্ধ সম্পর্কেই নয় এবং তাদের পার্থিব জীবনে বিভক্ত হয়ে থাকা সম্পর্কেই নয়, বরং তাদের আখেরাত সম্পর্কে এবং তাদের অনন্তকালের জীবন সম্পর্কেও এ আয়াতগুলো নাযিল হয়েছে। ওই দিনটির দৃশ্য তুলে ধরা ও তার মূল্যায়ন সম্পর্কে আল্লাহর এ ঘোষণাই যথেষ্ট । পরবর্তীতে এই ঘটনা এবং তার কারণ.ও ফলাফল নিয়ে আলোচনা করার সময় আমি এই ঘটনার গুরুত্ব নিয়েও আলোচনা করবো। বদর যুদ্ধের গুরুত্ব ও বিশালত যতোই হোক, এর সুদূরপ্রসারী ফলাফলের মূল্যায়ন ততোক্ষণ পর্যন্ত সম্ভব নয়, যতোক্ষণ আমরা এ যুদ্ধের সত্যিকার প্রকৃতি ও পরিচয় না জানবো ৷ যতোচ্ষণ এ যুদ্ধকে ‘ইসলামী জেহাদের' একটা ঘটনা হিসাবে না দেখবো এবং এই জেহাদের প্রেরণার উৎসসমূহ ও তার উদ্দেশ্যসমূহ না বুঝবো । আবার ‘ইসলামী জেহাদের’ প্রকৃত পরিচয় এবং তার প্রেরণার উৎসসমূহ ও উদ্দেশ্যসমূহ বুঝতে হলে আমাদেরকে সর্বাগ্রে জানতে হবে ইসলামের প্রকৃত পরিচয় । ইমাম ইবনে কাইয়েম স্বীয় গ্রন্থ যাদুল মা'য়াদ' এ ইসলামের জেহাদ শীর্ষক বিষয়টির সার সংক্ষেপ একটি অধ্যায় তুলে ধরেছেন। এই অধ্যায়টির শিরোনাম দিয়েছেন, ‘রসূল (স.)-এর নবুওত লাভ থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত কাফের ও মোনাফেকদের ব্যাপারে অনুসৃত নীতি ৷' ' এই অধ্যায়ে তিনি বলেন, “মহান আল্লাহ সর্ব প্রথম তার কাছে যে ওহী নাযিল করেন তা ছিলো এই যে, তিনি যেন তার সৃষ্টিকর্তা প্রভুর নামে পাঠ করেন । এটি ছিলো তার নবুওতের সূচনা । এ | ৮ স্ুন্পা আল আনফাল (৩৩১) পারা = মনবিল ২ PEON www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।