যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

যারা এ আয়াতগুলোকে মক্কী বলেছেন, তারা সম্ভবত এ আয়াতগুলোতে মক্কায় সংঘটিত ঘটনাবলীর উল্লেখ দেখেই তা বলেছেন। কিন্তু এটা সঠিক নয়। কেননা বহু মাদানী যুগের আয়াতে হিজরতের পূর্বে মক্কায় সংঘটিত ঘটনাবলীর উল্লেখ রয়েছে। এমনকি এই সূরার ২৬ নং আয়াতে : স্পষ্টতই মক্কী যুগের অবস্থা বর্ণনা করা হয়েছে, স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় অল্প ও দুর্বল ছিলে .......’ অনুরূপভাবে ৩৬ নং আয়াতে বদর যুদ্ধের পরে মোশরেক কর্তৃক ওহুদ যুদ্ধের প্রস্তুতিকল্পে অর্থ ব্যয়ের উল্লেখ রয়েছে। যেমন, ‘নিশ্চয় কাফেররা মানুষকে আল্লাহর পথ থেকে ফেরানোর জন্যে অর্থ-কড়ি ব্যয় করে......... ’ যে সকল বর্ণনায় এসব আয়াতকে মক্কী আয়াত বলা হয়েছে, সে সব বর্ণনায় এসব আয়াতের শানে নুযুল বা নাযিল হওয়ার উপলক্ষ হিসাবে যে ঘটনার উল্লেখ করা হয়েছে তা আপত্তিকর ৷ বলা হয়েছে যে, আবু তালেব রসূল (স.)-কে.জিজ্ঞাসা করেছিলেন, ‘তোমার জাতি তোমার ব্যাপারে কি সলাপরামর্শ করছে?’ রসূল (স.) বললেন, ‘ওরা আমাকে জাদু করতে, হত্যা করতে অথবা বের করে দিতে চায়।' আবু তালেব বললেন, ‘তোমাকে এ কথা কে বলেছে? রসূল (স.) বললেন, ‘আমার প্রতিপালক’ আবু তালেব বললেন, হা, ওই প্রতিপালক তো তোমারই প্রতিপালক ৷ তীর | কাছে তুমি সদুপদেশ চাও । রসূল (স.) বললেন, ‘আমি তার কাছে সদুপদেশ চাইবো কেন? বরং | তিনিই আমাকে সদুপদেশ দেবেন।' এই সময় নাযিল হয় ‘স্বরণ করো, যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলো আটক রাখা, হত্যা করা অথবা বহিষ্কার করার জন্যে...’ (আয়াত ৩০) ইবনে কাসীর এই বর্ণনার উল্লেখ করেছেন এবং এর ওপ্র আপত্তি জ্ঞাপন করেছেন । তিনি বলেছেন, এখানে আবু তালেবের উল্লেখ শুধু বিস্ময়করই নয়, বরং অগ্রহণযোগ্যও ৷ কেননা এ আয়াত মাদানী যুগের ৷ তাছাড়া এই ষড়যন্ত্রের ঘটনা, কোরায়শদের এই ষড়যন্ত্রে এক্যবদ্ধ হওয়া এবং রসূল (স.)-কে গ্রেফতার, হত্যা কিংবা বহিষ্কারের সলাপরামর্শ হয়েছিলো শুধু হিজরতের রাতে । আর এটা হয়েছিলো আবু তালেবের মৃত্যুর প্রায় তিন বছর পর । যে আবু তালেব তীকে সাহায্য সংরক্ষণ এবং তার যাবতীয় দায়ভার বহন করছিলেন, তার মৃত্যুর পরই কোরায়শদের এতোটা ক্ষমতা ও ধৃষ্টতা জন্বেছিলো- তার আগে নয় । ইবনে ইসহাক কোরায়শ কর্তৃক সারা রাত জেগে এই ষড়যন্ত্র ও সলাপরামর্শ সম্পর্কে এক দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। এই হাদীসের শেষে তিনি বলেন, ‘এই সময়ে আল্লাহ তায়ালা তাকে মনঙ্কা থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দিলেন। অতপর তিনি মদীনায় পৌছার পর আল্লাহ সূরা আনফাল নাযিল করেন। এতে আল্লাহ তায়ালা তাকে দেয়া তার নেয়ামত ও পরীক্ষাকে স্বরণ করিয়ে দিয়েছেন এই বলে, “স্বরণ করো, যখন কাফেররা তোমাকে আটক করা, হত্যা করা বা বহিষ্কার করার জন্যে ষড়যন্ত্র করছিলো। তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও ষড়যন্ত্র করেন। আল্লাহই শ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী ৷’ এই হাদীসটি হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত । এটিই এই আয়াতের পূর্বাপর সেই সকল আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ, যাতে আল্লাহ তায়ালা তার নবীকে ও মোমেনদেরকে ইতিপূর্বে কৃত সকল অনুগ্রহ স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর পথে জেহাদ করা, আল্লাহর ডাকে সাড়া দেয়া এবং যুদ্ধের দিন ময়দান থেকে না পালিয়ে অবিচল থাকার জন্যে উদ্বুদ্ধ করেছেন। এভাবে সূরার অন্য www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।