যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

সূকর্বা আনশ্শ আনফ্চাল্ল সংৎংশ্কিপ্ত আলশ্লোচনা দু'টি মন্ধী সূরা আনয়াম ও আরাফের পর এবার আমর! পুনরায় মদীনায় অবতীর্ণ সূরাগুলোর দিকে ফিরে আসছি । ইতিপূর্বে আমরা আল বাকারা, আলে ইমরান, আন নেসা ও আল মায়েদ৷ এই ক’টি মাদানী সূরার তাফসীর করে এসেছি । তাফসীর ফী যিলালিল কোরআনে আমরা কোরআনের ধারাবাহিকতা অনুসরণ করে এসেছি- কোরআন নাযিল হওয়ার ধারাবাহিকতা নয় । কেননা নাযিল হওয়ার কালগত ধারাবাহিকতার ব্যাপারে এখন আমাদের পক্ষে কোনে কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয় । কেবলমাত্র এক একটি অংশকে দেখিয়ে সামগ্রিকভাবে বলা যেতে পারে যে, এটুকু মক্কী কোরআন এবং এটুকু মাদানী কোরআন । এতে সামান্য কিছু মতভেদ থাকাট৷ স্বাভাবিক । কিন্তু প্রত্যেক আয়াত, আয়াত সমষ্টি বা সূরার অবতারণের সময় চিহ্নিত করে, নিশ্চিতভাবে কালগত ধারাবাহিকতা নির্ণয় করা প্রায় অসম্ভব । আমরা এ ক্ষেত্রে আজও কোনো অকাট্য তথ্য উদ্ধার করতে সক্ষম হয়নি৷ তবে বিভিন্ন নির্ভরযোগ্য হাদীস দ্বারা কিছু ফিছু আয়াত সম্পর্কে জানা যায় যে, সেটা মক্গী যুগের আয়াত, না মাদানী যুগের । যদিও কোরআনের আয়াত ও সূরাগুলোর নাযিল হওয়ার কালগত ধারাবহিকতা জানবার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে করে ইসলামী আন্দোলনের গতিধারা, স্তরসমূহ ও কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা লাভেও সহায়ত৷ পাওয়! যায়, কিন্তু এই ধারাবাহিকতার ব্যাপারে নিশ্চয়তার অভাব থাকায় এ কাজটা অত্যন্ত দুরূহ হয়ে পড়ে । আর এই চেষ্টা দ্বারা যে তথ্য লাভ করা যায়, তাও চূড়ান্ত ও নিশ্চিত তথ্য নয়- তা হচ্ছে আনুমানিক । এই সব আনুমানিক তথ্যের ফলাফল অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্যে আমি এই তাফসীরে কোরআনের সূরাগুলোকে ওসমানী কোরআনের ধারাবাহিকতা অনুসারে সাজানোই ভালো মনে করেছি, সেই সাথে মোটামুটিভাবে ও অধিকতর বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে প্রত্যেক সূরার এতিহাসিক পটভূমি নির্ণয়ের চেষ্টা করেছি । এভাবে আমি আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্রেষণ ও সংশ্লিষ্ট অন্যান্য তত্ত্ব ও তথ্য সংক্ষেপে ও অধিকতর নির্ভরযোগ্য সূত্র অনুসারে বিবৃত করেছি । পূর্ববর্তী সূরাগুলোতে এবং এই সূরাতে আমি এই পদ্ধতিই অনুসরণ করেছি! অধিকতর নির্ভরযোগ্য সূত্র অনুসারে আলোচ্য সূরা আনফাল সূরা বাকারার পরে বৃহত্তর বদর যুদ্ধের সময় অর্থাৎ হিজরতের উনিশ মাস পরে দ্বিতীয় হিজরীর রমযান মাসে নাযিল হয়। তবে সূরা বাকারার পরেই যে এটি নাযিল হয়েছে এটা কোনো চূড়ান্ত ও অকাট্য তথ্য নয়। কেননা সূরা বাকারা এক সাথে নাযিল হয়নি । এর কিছু অংশ মাদানী যুগের প্রথম ভাগে এবং কিছু অংশ শেষ ভাগে নাযিল হয়েছে। এই শেষ ভাগ ও প্রথম ভাগের মাঝে প্রায় নয়টি বছর রয়েছে। সূরা আনফাল যে এই সময়ের ভেতরেই নাযিল হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই । সূরা বাকার। এই সূরার আগে ও পরে কিছু কিছু করে নাযিল হয়েছে এবং রসূল (স.)-এর নির্দেশ মোতাবেক এগুলোকে সূরা বাকারার সাথে যুক্ত করা হয়েছে। তাই সূরা আনফাল বাকারার পরে নাযিল হওয়ার অর্থ এই যে, বাকারার প্রথমাংশের পরে নাযিল হয়েছে সূরা বাকারার পরিচিতি পর্বে আমরা এ কথা বলে এসেছি । কোনো কোনো রেওয়ায়াত অনুসারে সূরা আনফালের ৩০ নং থেকে ৩৬ নং আয়াত পর্যন্ত অংশটি মক্কী যুগের । এগুলো হচ্ছে, ‘যখন কাফের তোমার বিরুদ্ধে ষড়যন্র পাকায় তোমাকে বন্দী করা, হত্যা করা অথবা বের করে দেয়ার জন্যে......... (আয়াত ৩০-৩৬) [৮ সলা আল আলাল তে সাকা সলিল = www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।