যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

৷ আইন-কানুনের দু'টি বিভাগকে আলাদা আলাদা ভেবে নিয়েছে মূলত ব্যাপারটা তা নয়, প্রাকৃতিক বিধি-বিধান যেমনি আল্লাহর আইনমালার অংশ তেমনি ঈমানী মূল্যবোধও তার কানুনের একটি অংশ । এই উভয়বিধ আইনের ফলাফল পরস্পর সম্পৃক্ত ও একক ৷ এটাই হচ্ছে সঠিক ধারণা । আল্লাহ তায়ালা একথাই কোরআনে পেশ করেছেন, ‘যদি আহলে কেতাবের লোকেরা ঈমান আনতো এবং পরহেযগার হতো, তাহলে আমি তাদের গুনাহ-খাতা মিটিয়ে দিতাম এবং তাদের জান্নাতের সুন্দরতম বাপানসমূহে প্রবেশ করিয়ে দিতাম ৷ যদি তাওরাত, ইঞ্জিল ও তাদের ওপর নাযিল করা অন্যান্য কেতাবের ওপর তারা ঈমান আনতো তাহলে তাদের ওপর আল্লাহর করুণা এভাবে বর্ষিত হতো যেন তারা ওপর থেকেও খেতে | পারতো আবার নিচ থেকেও ভোগ করতে পারতো ৷' (সুরা আল মায়েদা- ৬৫-৬৬) ‘আমি অতপর তাদের বললাম, আল্লাহর কাছ থেকে ক্ষমা ভিক্ষা চাও, তিনি মহান ক্ষমাশীল । তিনি তোমাদের ওপর থেকে পানি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তানাদি দিয়ে তোমাদের সাহায্য করবেন ৷ তোমাদের তিনি বিভিন্ন ধরনের বাগান দান করবেন, সেখানে আবার তোমাদের জন্যে ঝার্ণাধারা সৃষ্টি করবেন ।' (সূরা নূহ) ‘আল্লাহ তায়ালা কোনো জাতির ওপর অর্পিত নেয়ামতকে কখনো বদলে দেন না, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন সাধন করে ।' (সূরা আর রা'দ -১১) আল্লাহর ওপর ঈমান, তাঁর এবাদাত ও তার যমীনে তারই আইনের প্রতিষ্ঠা মূলত তার নীতিমালার চূড়ান্ত পূর্ণতার নাম। এরই এক অংশের নাম ইচ্ছে প্রাকৃতিক নিয়ম নীতি । এমন অনেক উদাহরণ দেখতে পাওয়া যায় যে, মানুষ ঈমানী মূল্যবোধের কোনো পারোয়া না করে শুধু প্রাকৃতিক আইনেরই গুরুত্্‌ দিয়ে থাকে এবং তাতে সফলকামও হয়ে যায়। ঈমানী মূল্যবোধকে উপেক্ষা করার বাহ্যিক পরিণাম তেমন একটা দেখা যায় না। যদিও শুরুর দিকে এই পরিণামের বহিপ্রকাশ অনুভূত হয় না কিন্তু পরবর্তী কোনো যুগে কিংবা কোনো পর্যায়ে এসে তার অবশ্যন্তাবী পরিণাম দেখা যাবেই । ইসলামী সমাজ তখনি উন্নতির শিখরে উপনীত হতে পেরেছে যখন মুসলমানরা একই সময় ইসলামী মূল্যবোধ ও মানবীয় গুণাবলীতে নিজেদের সাজাতে পেরেছে, যতোই এই উভয়ের মাঝে | দূরত্ব বিস্তৃত হতে থাকলো ততোই তাদের অধপতন বাড়তে লাগলো, আর যখন তারা এই | উভয়টাকেই ভুলে গেলো তখন তারা অধপতনের চূড়ান্ত পর্যায়ে নেমে গেলো । ইসলামী সমাজের পাশাপাশি আধুনিক সভ্যতার কথা চিন্তা করা যায়। এর উদাহরণ হচ্ছে, | এমন একটি পাখীর ন্যায় যার একটি পাখা কেটে দেয়া হয়েছে। একটি পাখার ওপর ভিত্তি করেই সে এখন শূন্যে ঝুলে আছে, ঠিক এভাবেই আজ আধুনিক সভ্যতা যে পরিমাণ বৈষয়িক উন্নতি অর্জন করতে পারলো সেই পরিমাণ নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত হলো । যতোচক্ষণ পর্যন্ত তারা আল্লাহর দিকে ধাবিত না হবে ততেক্ষণ পর্যন্ত তারা এই ধ্বংস থেকে মুক্তির কোন উপায় খুঁজে পাবে না। আল্লাহ তায়ালা মানুষের জন্যে যে আইন নির্ধারণ করেছেন তা সেই সামগ্রিক আইনেরই অংশ বিশেষ যা তিনি সমগ্র বিশ্বজগতের জন্য বানিয়েছেন। এই শরীয়তের অনুসরণই মানব প্রকৃতিকে | গোটা বিশ্বের নিয়মনীতির সাথে সামঞ্জস্যশীল করে দেয়, আর এই শরীয়ত তথা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ঈমানের উপস্থিতি এবং একটি ইসলামী সমাজের উপস্থিতি একান্ত জরুরী । এর www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।