‘আমি কোরআনের মাধ্যমে সেসব কিছু নাযিল করি যা মোমেনদের জন্যে শেফা ও রহমত ।' (সূরা বনী ইসরাঈল-৮৩) ‘এই কোরআন সে রাস্তাই দেখায় যা সবচেয়ে সহজ ।’ (সূরা বনি ইসরাইল-৯০) আজ মানব জাতির দুর্ভাগ্য ও বদনসীবীর মূল কারণ হচ্ছে, তারা আজ তাদের জীবনের সব কার্যকলাপ বিশ্ব স্রষ্টার দিকে ধাবিত হয় না। যতোদিন পর্যন্ত তারা আল্লাহর দিকে নিবিষ্ট না হবে ততোদিন পর্যন্ত তারা এভাবেই দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে এবং এভাবেই তারা দুর্ভাগ্যের শিকার হতে থাকবে । ইসলামকে উপেক্ষা করা, তার বিক্রদ্ধাচরণ করা, মানব জাতির ইতিহাসের এমন ভয়াবহতম দুৰ্ঘটনা, যা গোটা মানব ইতিহাসে দ্বিতীয়বার ঘটেনি । ইসলাম এমন এক সময় এসেছে যখন সমগ্র মানবজাতি জাহেলিয়াতের অন্ধকারে ঠোকর খাচ্ছিলো । গোটা জনপদ দুর্নীতি ও কদাচারে ভরে উঠেছিলো, পাপে সমগ্র দুনিয়া ছেয়ে গিয়েছিলো । এমন সময় ইসলাম এসে মানুষদের এক নতুন জীবন দান করলো । সর্বোপরি মানুষকে পেশ করলো আল্লাহর আখেরী কেতাব আল কোরআন-যা মানুষকে তার জীবন ও চারদিকের বিশ্ব সম্পর্কে নতুন এক মূল্যবোধের শিক্ষা দিলো । জীবন ধারণের এই নতুন পদ্ধতিকে সমাজে বাস্তবে প্রতিষ্ঠা করে সে দেখিয়ে দিলো । যখন এই নতুন ব্যবস্থা তার সঠিকরূপ নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হলো তখন তাতে এমন ধরনের পবিত্রতা, এমন ধরনে সহজ সরলতা, এমন ধরনের জ্ঞানের ব্যাপকতা, এমন ধরনের স্বয়ংসল্পূর্ণতা ও সাম স্যতার বিকাশ ঘটলো, যা সমাজে প্রতিষ্ঠা করে দেখানো তো দূরের কথা-মানুষের জ্ঞান প্রতিভা এমন কিছুর কল্পনাও করতে পারেনি। অতপর মানুষের দুর্ভাগ্য তাকে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে গেলো । জাহেলিয়াত বারবার তার লেবাস বদল করে মানুষের ওপর সওয়ার হয়ে পড়লো । তাই ধোকা ও প্রতারণায় অভ্যস্ত এই নব্য জাহেলিয়াতের লোকেরা বললো, ‘বৈষয়িক উন্নতি ও ইসলাম’ এর যে কোনো একটাকে বেছে নিতে হবে। কারণ, এদের উভয়ের রাস্তা নাকি আলাদা ও পরস্পরের সাথে সাংঘর্ষিক । এটা এতো বড়ো ধোকা যে, তার তুলনা সম্ভবত মানব জাতির ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। বাস্তব কথা হচ্ছে, ইসলাম বৈষয়িক আবিকহ্কার ও উদ্ভাবনার শত্রু নয়, বরং ইসলাম মানুষের সৃষ্টিশীল প্রতিভার উৎকর্ষ সাধন করেছে এবং তাকে পূর্ণাংগ পথ প্রদর্শন করেছে। ইসলাম তো মানুষকে দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছে। এই বিশ্ব চরাচরের সমস্ত গুপ্ত জুড়ে দেয়া হয়েছে এবং তা হচ্ছে মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রদর্শিত ‘সেরাতুল মোস্তাকীম’ অনুযায়ী কাটাতে হবে, আর তার জীবনের সমগ্র কর্মসূচী আল্লাহ তায়ালার নির্বাচিত হেদায়াতের সাথে সামঞ্জস্যশীল হতে হবে । যদি এমন হয় তাহলে মানুষের প্রতিটি কাজই আল্লাহর আনুগত্য ও তার এবাদাতের শামিল । সমাজে এমন কিছু সরল প্রকৃতির লোক আছে যাদের নিয়তে কোনো খুঁত না থাকলেও তাদের জ্ঞানের যথেষ্ট অভাব থাকে । এরা মনে করেন মানুষের ঈমানী মূল্যবোধ আলাদা বস্তু এবং তাদের বৈয়ষিক উন্নৃতি উৎকর্ষ ও প্রাকৃতিক নিয়ম নীতি আলাদা বস্তু । ‘প্রাকৃতিক নিয়মনীতি আমাদের ওপর সব সময়ই তার প্রভাব বিস্তার করে থাকে, তার প্রভাব সৃষ্টিতে ঈমান থাকা না থাকায় তেমন কোনো তারতম্য সৃষ্টি হয় না’'-এমন মনে করা মোটেই ঠিক নয় । এরা আল্লাহর বিধি-বিধান ও | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।