তায়ালা মানুষের জন্যে উদাহরণ পেশ করেন। যেন তারা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। অপবিত্র কথাসমূহের উদাহরণ হচ্ছে একটি বৃক্ষের মতো যাকে যমীনের উপরিভাগ থেকে উপড়ে ফেলা হয়। যমীনের ওপর তার কোনোই স্থায়িত্ব নেই । আল্লাহ তায়ালা মোমেনদের সঠিক ও পরিশুদ্ধ কথাসমূহের দ্বারা দুনিয়ার জীবনেও তাদের দৃঢ়ভাবে রাখেন এবং আখেরাতের জীবনেও তাদের তিনি সেভাবেই রাখবেন ৷ আল্লাহ তায়ালা না ইনসাফ লোকদের পথভ্রষ্ট করে দেন এবং তিনি যা চান তা-ই করেন। (সূরা ইবরাহীম ৩৪-৩৭) মোটকথা,. ইসলামী জীবনাদর্শ মানুষকে যেমনি প্রশান্তি, স্থিরতো ও সত্যনিষ্ঠ আস্থা প্রদান করে তা অন্য কোনো জীবনাদর্শের মধ্যে পাওয়া সম্ভব নয় । আমি কোরআন অধ্যয়ন কালে এ বিষয়টি গভীরভাবে বুঝতে পেরেছি এবং এ বিষয়ের ওপর আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, দুনিয়ার মধ্যে শাস্তি প্রতিষ্ঠিত হতে পারে না, মানবতা কোনোরকম শান্তি পেতেই পারে না, তার ভাগ্যে কোনোরকম মানসিক শান্তিই জুটতে পারে না, কোনে ব্যক্তিই উচ্চতা, পবিত্রতা ও পরিচ্ছন্নতা পেতে পারে না, সর্বোপরি মানব জাতি কখনো বিশ্বচরাচরের প্রাকৃতিক নিয়মাবলী ও আসমানী নীতিমালা ও বিধি-নিষ্বেধের সাথে সম্পৃক্ত হতে পারে না-যতক্ষণ পর্যন্ত সে মানুষ আল্লাহ তায়ালার দিকে ধাবিত না হবে । আল্লাহ তায়ালার দিকে ধাবিত হবার একমাত্র পন্থা হচ্ছে, আল্লাহ তায়ালার নির্ধারিত জীবন ব্যবস্থাকে মানুষ সর্বাংশে গ্রহণ করাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তায়ালার কেতাব ও তার রসূল (স.)-এর সুন্নতের কাছ থেকে পথের দিশা নেবে, এই পন্থা ছাড়া আর সবকিছুই এক একটা ভাংগন-বিপর্যয়, অপবিত্রতা তথা জাহেলিয়াত । ‘অতপর যদি এরা তোমার কথা না মেনে নেয়, তাহলে জেনে রাখো যে, এরা শুধু নিজেদের প্রবৃত্তির দাসত্বই করে বেড়ায় । তার চেয়ে গোমরাহ্ ব্যক্তি কে আছে যে আল্লাহ তায়ালার হেদায়াতকে উপেক্ষা করে নিজস্ব মনোবৃত্তির আনুগত্য করে। অবশ্যই আল্লাহ তায়ালা যালেম লোকদের পথ দেখান ন! ৷ (সূরা আল কাসাস-৫০) জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তায়ালার কেতাবকে চুড়ান্ত ফয়সালাকারী বানানো এমন কোনো কথা নয় যে, মন চাইলো তা মানলাম আবার মনে চাইলো-না বলে তা উপেক্ষা করলাম বরং এর ওপরই ঈমানের সমগ্র ভিত্তিমূল প্রতিষ্ঠিত । ‘কোনো মোমেন পুরুষ কিংবা নারীর এ অধিকার নেই যে, যখন আল্লাহ তায়ালা ও তার রসূল (স.) কোনো ব্যাপারে ফায়সালা করে দেন, তা গ্রহণ না করে তাতে নিজেদের কোনোরকম অধিকার খাটাবে ৷’ (সূরা আল আহযাব-৩৬) ‘অতপর আমি তোমাদের দ্বীনের সঠিক পথে বসিয়ে দিয়েছি, তোমরা এই পথই অনুসরণ করো। অজ্ঞ ও জাহেল ব্যক্তির ইচ্ছার ওপর চলো না । এরা সেদিন আল্লাহ তায়ালার সামনে তোমাদের কোনো কাজেই আসবে না । যালেমরা একে অন্যের বন্ধুই হয়ে থাকে । বস্তুত আল্লাহ তায়ালাই শুধু পরহেযগারদের একমাত্র বন্ধু ৷ (সূরা আল জাসিয়া-১৮-১৯) এ ব্যাপারটা খুব সামান্য ও সহজ কিছু নয়, গোটা মানবজাতির সৌভাগ্য ও দুর্ভাগ্যের সাখে রয়েছে এর সম্পর্ক । আল্লাহ তায়ালা ইসলামী জীরন পদ্ধতির মাঝেই মানুষের সব ধরনের দুঃখ মুসীবত ও জ্বালা- যন্ত্রণার সমাধান পেশ করেন । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।