- ইসলামের উদাহরণ হচ্ছে একটি ছোট চারা গাছের মতো । একটি ছোট বীজ থেকে যার | উদ্ভব, আন্তে আস্তে তা বড়ো হয় আবহাওয়ার বিবর্তনে ঝড়ঝঞ্রা ও দমকা হাওয়ার মোকাবেলা ‘করে এক দীর্ঘ সময় পরে তা শক্ত বৃক্ষে পরিণত হয়৷ এই গাছ যিনি লাগিয়েছেন তিনি অধিক প্রজ্ঞাসম্পনন, জ্ঞানী ও সর্বদৃষ্টা। তিনি ভালো করেই জানেন একদিন না একদিন এই চারাগাছ বৃক্ষে পরিণত হবে । প্রাকৃতিক উৎস থেকে তাকে তার আহার পরিবেশন করা হবে এবং আস্তে আস্তে ত! বড়ো হবে। আবহাওয়ার পরিবর্তন ও ঝড় তুফানে তা দাড়িয়ে থাকবে। আল্লাহ তায়ালা যে প্রাকৃতিক নিয়মনীতির ওপর মানুষকে তৈরী করেছেন তাকে পদদলিত করে জোর করে চাপিয়ে দেয়া একটা পদ্ধতির প্রতিষ্ঠা করলে তার ফলাফল হয়তো তাড়াতাড়িই দেখতে পাওয়া যাবে, কিন্তু ‘এবং তোমরা আল্লাহ তায়ালার নিয়মনীতিতে কখনো কোনো রদবদল দেখতে পাবেনা ।' (সূরা আল আহযাব-৬২) আল্লাহ তায়ালা মানুষের জন্যে যে জীবন বিধান ও বিশ্বচরাচরের জন্যে যে নিয়ম নীতি নির্ধারণ করেছেন তার মূল ও একমাত্র বুনিয়াদ হচ্ছে ‘হক’ । কেননা প্রতিটি জিনিসই আপন অস্তিত্বের জন্যে আল্লাহ তায়ালার কাছে খণী এবং আল্লাহ তায়ালাই হচ্ছেন ‘হক’ । ‘এটি এ কারণে যে, আল্লাহ তায়ালার অস্তিত্ সত্য ও সঠিক, আল্লাহকে বাদ দিয়ে এরা যাদের ডাকে তারা মিথ্যা এবং আল্লাহ তায়ালা মহান, মর্যাদাবান ও সর্বশ্রেষ্ঠ ৷’ (সূরা লোকমান-৩০) ‘আল্লাহ তায়ালা একে ‘হক’ ছাড়া আর কিছু দিয়েই তৈরী করেননি ৷' ‘হে পরোয়ারদেগার, তুমি এই সৃষ্টিকুলকে নিরর্থক তৈরী করোনি, তুমি পবিত্র ৷’ (সূরা আলে ইমরান-১৯১) মোটকথা, এই বিশ্বজগতের মূল কথা হচ্ছে এই ‘হক’ । যখনি সৃষ্টি এই মৌলিক ‘হক’ থেকে বিচ্যুত হয়ে পড়বে তখনই তার মেরুদন্ড ভেংগে পড়বে ।' যদি ‘হক’ তাদের ইচ্ছাসমূহের আনুগত্য করে তাহলে আসমানসমূহ ও যমীনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এই কারণেই ‘হক'কে ফলে ফুলে সুশোভিত হতে হবে এবং বাতিলকে মিটিয়ে যেতে হবে। ‘আমি বরং সত্যকে মিথ্যার ওপর নিক্ষেপ করি সত্য তখন মিথ্যার মাথা কেটে ফেলে এবং মিথ্যা মিটে যায়৷’ (সূরা আল আম্বিয়া-১৮) ‘তিনিই আসমান থেকে বৃষ্টি নাযিল করেছেন, তারপর তা থেকে নদী-নালাসমূহ নিজেদের পাত্র মোতাবেক পানি গ্রহণ করে এগিয়ে চলেছে। এরপর এই নদী-নালায় প্রাবন এলো, ফলে পানির উপরিভাগে কিছু ফেনাও সৃষ্টি হলো অলংকারাদি বানাবার কালে মূল ধাতু আগুনে গলাবার সময়ও একই ধরনের ফেনা তাতে জেগে ওঠে । এই উপমা পেশ করে আল্লাহ তায়ালা হক ও বাতিলের র্যাপারটাকে স্পষ্ট করে তোলেন ।' (সূরা আর রাদ-১৭) (নদীনালা ও গলিত ধাতুর বেলায় যা সত্য) তেমনি যা ফেনা হয়ে উড়ে যায় আর যা মানুষের জন্যে কল্যাণকর তাই শুধু যমীনে অবশিষ্ট থেকে যায় । ‘তোমরা কি দেখোনি যে, আল্লাহ তায়ালা পবিত্র কালামসমূহের কি ধরনের উপমা পেশ করেছেন। তা যেন একটি মূল্যবান ও পবিত্র বৃক্ষ, যার ভিত্তি অত্যন্ত মযবুত ও শাখা প্রশ্বাথা' | আসমানসমূহে বিস্তৃত । নিজ মালিকের আদেশে তা সর্বদাই ফলমূল সরবরাহ করে যাচ্ছে। আল্লাহ CL PRET TONE www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।