এটা একটা চমকপ্রদ বাচনভংগি । এতে এমন ভয়ংকর শাস্তির উল্লেখ করা হয়েছে, যা শুনতেই গা শিউরে ওঠে এবং পালাতে ইচ্ছা হয়। শ্রোতার মধ্যে যদি এমন প্রতিক্রিয়া হয়, তাহলে যার ওপর শাস্তি প্রয়োগ করা হবে, তার কী দশা হবে, সেটা বোধ হয় কল্পনা করাও দুসাধ্য । প্রতিশ্রুতি ভংগ করা যাদের জন্মগত স্বভাব হয়ে গেছে এবং যারা মনুষ্য সমাজের নিয়ম শৃংখলার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, তাদেরকে এই কঠোর শাস্তি বিধান করতে আল্লাহ তায়ালা নিজেই রসূল (স.)-কে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশের উদ্দেশ্য হলো, এই সব অপশক্তির উপদ্বব থেকে ইসলামী রাষ্ট্র ও সমাজকে নিরাপদ করা, এর বিরুদ্ধে সম্ভাব্য সকল বিদ্রোহকে অংকুরেই বিনষ্ট করা এবং অনাগত ভবিষ্যতে আর কেউ যাতে ইসলামের প্রচার ও প্রসারের পথ রোধ করার স্পর্ধা না দেখায়, সেটা নিশ্চিত করা। বস্তুত, মুসলমানদের মনে ইসলামী শক্তির এই স্বাভাবিক ভাবমূর্তি গড়ে তোলার মানসেই এ নির্দেশ দেয়া হয়েছে। কেননা আল্লাহ্র দ্বীনের এমনি শক্তি, প্রতাপ, পরাক্রম ও তেজবীর্য থাকা অপরিহার্য, যাতে খোদাদ্রোহী শক্তির মনে কীপুনি সৃষ্টি হয় এবং ইসলাম পৃথিবীর মানুষকে সকল খোদাদ্রোহী তাগুতী শক্তির খপ্সর থেকে মুক্ত করার যে অভিযান চালাতে বদ্ধপরিকর, তার পথে যেন তারা বাধা দেয়ার সাহস না পায়। যারা মনে করে যে, ইসলামের কর্মসূচী কেবল দাওয়াত ও প্রচারের মধ্যে সীমাবদ্ধ এবং পরাক্রান্ত খোদাদ্রোহী শক্তির দোরদন্ড প্রতাপের মুখে এর চেয়ে বেশী কিছু করার দরকার নেই, তারা ইসলামের স্বভাব ও মেযাজ সম্পর্কে কিছুই জানে না। এটা হলো প্রথম নির্দেশ, যাতে ইসলামী সরকারের সাথে সম্পাদিত চুক্তি কার্যত ভংগকারীর বিরুদ্ধে এই শাস্তি বিধান করা হয়েছে প্রচন্ড আক্রমণ চালিয়ে বিদ্রোহকে সম্পূর্ণরূপে নির্মূল করা এবং ভবিষ্যতের জন্যে তাদের ও তাদের অনুগামীদেরকে ভীত সন্ত্রস্ত করে বিদ্রোহাত্বক তৎপরতা থেকে নিবৃত্ত করাই এর লক্ষ্য । দ্বিতীয় নির্দেশটার সম্পর্ক চুক্তিভংগ ও বিশ্বাসঘাতকতার আশংকা দেখা দেয়ার সাথে । যখন এমন কিছু লক্ষণ দেখা যাবে, যা থেকে বুঝা যায় যে, সংশ্লিষ্ট লোকেরা চুক্তি ভংগ করার মতলব আঁটছে, তখনই হবে এই নির্দেশ পালনের উপযুক্ত সময় । নির্দেশটা হলো, ‘আর যদি তুমি কোনো জনগোষ্ঠীর পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশংকা কর, তবে তুমিও একই ভাবে চুক্তিটা তাদের দিকে ছুড়ে দাও নিশ্চয় আল্লাহ তায়ালা বিশ্বাসঘাতকদেরকে ভালোবাসেন না ৷’ ইসলাম চুক্তি সম্পাদন করে চুক্তি রক্ষা করার জন্যে, ভংগ করার জন্যে নয়। কিন্তু সে যখন প্রতিপক্ষের দিক থেকে চুক্তি ভংগ করার আশংকা বোধ করে, তখন সে সম্পাদিত চুক্তিকে প্রকাশ্যভাবে বাতিল করে দেয় । ইসলাম প্রতিপক্ষের সাথে বিশ্বাসঘাতকতা করে না বা ধোকা দেয় না। সে প্রতিপক্ষকে খোলাখুলিভাবে জানিয়ে দেয় যে, সে তাদের সাথে করা চুক্তির দায়দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করেছে। কাজেই তার ও প্রতিপক্ষের মধ্যে তখন আর কোনো সন্ধি নেই । এই স্বচ্ছতা দ্বারা ইসলাম মানবতাকে মর্যাদা, স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তির উচ্চ মার্গে উন্নীত করে। শাস্তি ও সন্ধির চুক্তি বহাল আছে জেনে প্রতিপক্ষ যখন নিশ্চিন্ত এবং সতর্কতামূলক ও আত্মরক্ষামূলক কোনো ব্যবস্থাই যখন গ্রহণ করেনি, তখন ইসলাম তার ওপর অতর্কিত, বিশ্বাসঘাতকসুলভ ও কাপুরুষোচিত আক্রমণ করার পক্ষপাতী নয় । এমনকি সে যদি তাদের দিক থেকে বিশ্বাসঘাতকসুলভ প্রথম আক্রমণ সংঘটিত হবার আশংকা করেও, তবু সে বিজ্ঞপ্তি না দিয়ে আকস্মিক আক্রমণ করে না। তবে মনে রাখতে হবে খোলাখুলিভাবে চুক্তি বাতিলকরণের বিজ্ঞপ্তি দেয়ার পর আর নতুন করে দিন তারিখ জানিয়ে যুদ্ধ ঘোষণা করতে সে বাধ্য নয়। কেননা যুদ্ধ ধোকাবাজী ও চালাকি ছাড়া কিছু নয় । যুদ্ধের সময় পক্ষ মাত্রেই আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করবে, | ৮ সূরা আল আনফাল_ (৯৭১) পারা ১০ মনখিল ২ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।