হয়েছে, কিন্তু এগুলো এ সূরাতে চূড়ান্ত রূপ ধারণ করেনি । চূড়ান্ত রূপ ধারণ করেছে সূরা তাওবায় এবং রসূল (স.)-এর জীবনের শেষ পর্যায়ে এর বাস্তব অনুশীলনগুলোতে, যার বিবরণ পরে আসছে। হসশ্লামের পররাষ্ট্র নীতিতে সব্ধিচুক্তি এই আলোচনার প্রেক্ষাপটেই আমরা এ আয়াতগুলোর তাফসীরে মনোনিবেশ করতে পারি । ‘আল্লাহর কাছে তারাই নিকৃষ্টতম জীব, যারা কুফরী করেছে ........ ’ (আয়াত ৫৫-৫৬) ‘দাওয়াব’ (জীব) শব্দটা যদিও যে কোনো ভূচর প্রাণীকে বুঝায় এবং স্বভাবতই তা মানুষকেও অন্তর্ভুক্ত করে। কিন্তু এটা যখন মানুষের ওপর প্রয়োগ করা হয়, তখন তাতে একটা পাশবিক ভাবমূর্তি ফুটে ওঠে। তারপর এই সব মানুষ যখন এমন কুফরীতে লিপ্ত হয়, যে তারা আর ঈমানের দিকে প্রত্যাবর্তন করে না এবং প্রতিবার চুক্তি করে তা ভংগ করে, অথচ একটি বারও আল্লাহকে বিন্দুমাত্র ভয় করে না, তারা পরিণত হয় নিকৃষ্টতম পশুতে ৷ এ আয়াত দুটো কাদের সম্পর্কে নাযিল হয়েছে, সে সম্পর্কে একাধিক মতামত পাওয়া যায় । কেউ বলেন, বনু কোরায়যা সম্পর্কে । কেউ বলেন বনু নযীর সম্পর্কে । কেউ বলেন বনু কাইনুকা সম্পর্কে । আয়াতের ভাষা ও এতিহাসিক বাস্তবতার দিক দিয়ে এই সবকটা মতই সঠিক হওয়া সম্ভব । কেননা রসূল (স.)-এর সাথে চুক্তি লংঘন ইহুদীরা যেমন করেছিলো, তেমনি করেছিলো মোশরেকরাও । প্রসংগত এ কথাও জানা দরকার যে, এই আয়াতগুলো বদর যুদ্ধের আগে ও পরে উদ্ভূত এবং এই আয়াতগুলো নাযিল হবার সময় পর্যন্ত বিরাজমান পরিস্থিতি নিয়েই আলোচনা করেছে । তবে যে বিধি এতে বর্ণিত হয়েছে এবং চুক্তিভংগকারীদের যে স্বভাব এতে তুলে ধরা হয়েছে, তা সর্বকালেই প্রযোজ্য ও চিরস্থায়ী বৈশিষ্টেরই প্রতীক । এই কাফেরদের কুফরী এতোটা একগুঁয়ে ধরনের যে, তা আর কখনো ঈমানে রূপান্তরিত হয় না এবং তারা ঈমান আনে না। কেননা ক্রমাগত একগুঁয়েমি ও হঠকারিতা চালিয়ে যাওয়ার দরুন তাদের স্বভাবটাই বিকৃত ও নষ্ট হয়ে গেছে এবং এর ফলে তারা আল্লাহর কাছে নিকৃষ্টতম জীবে পরিণত হয়েছে । প্রতিবার চুক্তি সম্পাদন করে লংঘন করতে করতে তারা মনুষ্য স্বভাবের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য 'প্রতিশ্রুতি রক্ষা করা’ তারা হারিয়ে বসেছে। ফলে পশু যেমন কোনো বিধি নিষেধ মানে না, তাদের অবস্থাও তেমনি । বরঞ্চ তারা আল্লাহর দৃষ্টিতে জঘন্যতম পশু । কেননা পশুরাও তাদের স্বভাবসুলভ কিছু নিয়ম কানুন মানে না। কিন্তু এই কাফেররা কোনো নিয়ম কানুনেরই ধার ধারে না। যেহেতু এই কাফেরদের প্রতিশ্রুতি ভাংগার স্বভাবের কারণে কেউ তাদের প্রতিবেশী হয়ে নিরাপদ ও নিশ্চিন্ত থাকতে পারে না, তাই তাদের শাস্তি হলো, নিরাপত্তা থেকে বঞ্চিত হওয়া । কেননা তারাও অন্যদেরকে নিরাপত্তা থেকে বঞ্চিত করেছে। তাদেরকে ভীত সন্তুস্ত করা, বিতাড়িত করা ও তাদের শক্তি চূর্ণ করাও তাদের শাস্তির আওতাভুক্ত । এ কাজগুলো করতে হবে এমন প্রবলভাবে ও কঠোরভাবে যে, শুধু তারাই ভীত সন্ত্রস্ত হবে না, বরং তাদের চেলা চামুন্ডারাও ভীত সন্ত্রস্ত হবে। রসূল (স.) এবং তার পরবর্তী মুসলমানরা যখনই যুদ্ধের সময় এ ধরনের শক্রুর মুখোমুখি হয়েছেন, এরূপ আচরণ করতে আদিষ্ট হয়েছেন। ৫৭ নং আয়াতে এ কথাই বলা হয়েছে, ‘যুদ্ধে তুমি যদি তাদের সাক্ষাত পাও, তবে এমনভাবে শাস্তি দিও যেন পরবর্তীদের জন্যেও দৃষ্টান্ত হয়ে যায় ৷' [৮ সুরা আল আনফাল _______ ক্চ্ড১ লাকা ১৩ সলিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।