যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

তেরো বছরের পর আল্লাহ তায়ালা তাকে হিজরত ও যুদ্ধ করার অনুমতি দেন। এই পর্যায়ে প্রথমে তাকে আদেশ দেয়া হয় শুধুমাত্র আক্রমণকারীর সাথে যুদ্ধ করতে এবং যারা আক্রমণ করেনি বরং নিরপেক্ষ থেকেছে, তাদের ব্যাপারে অন্ত্র-সংবরণ ও অনাক্রমণের নীতি অবলম্বন করতে ৷ এরপর সকল মোশরেকের সাথে যুদ্ধ করার আদেশ দেয়া হয় এবং যতোদিন কুফরী পরাভূত হয়ে পৃথিবীতে শুধু আল্লাহর আনুগত্য ও প্রভুত্ব না করে, ততোদিন লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। সশস্ত্র জেহাদের আদেশ আসার পর তার কাছে কাফেররা তিন শ্রেণীতে বিভক্ত হয়। প্রথম শ্ৰেণীতে সাথে আপোষ ও শান্তি চুক্তি করা হয়, দ্বিতীয় শ্রেণীর সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া হয় এবং তৃতীয় অন্য একটি শ্রেণীকে জিযিয়া ও আনুগত্যের বিনিময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া হয়। যাদের সাথে শাস্তি চুক্তি করা হয়, তারা যতোদিৰ চুক্তি মেনে চলে, ততোদিন তাদের সাথে চুক্তি পালন করতে তাকে আদেশ দেয়া হয়। কিন্তু যদি তাদের দ্বারা চুক্তি ভংগের আশংকা দেখা দেয়, তাহলে তাকে চুক্তি বাতিল করার আদেশ দেয়া হয়। কিন্তু তাদেরকে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত না জানিয়ে তাদের সাথে যুদ্ধ করতে নিষেধ করা হয়। যারা তার সাথে করা প্রতিশ্রুতি ভংগ করেছে, তাদের সাথে যুদ্ধ করতে তাকে নির্দেশ দেয়া হয়েছে। ......... সূরা তাওবা নাযিল হওয়ার পর এই শ্রেণীগুলোর প্রত্যেকটার সাথে কী আচরণ করতে হবে, সে সম্পর্কে বিস্তারিত বিধি নাযিল হয়। আহলে কেতাব তথা ইহুদী ও খৃষ্টানদের মধ্য থেকে যারা তার শত্রু ছিলো, তারা ইসলাম গ্রহণ না করা কিংবা জিযিয়া না দেয়া পর্যন্ত তাদের সাথে তাকে যুদ্ধ করার আদেশ দেয়া হয়। কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ ও কঠোরতার নীতি অবলম্বনের নির্দেশ দেয়া হয়। তিনি কাফেরদের সাথে অন্তর দ্বারা এবং মোনাফেকদের সাথে কথা ও যুক্তি দ্বারা জেহাদ করেন। আর তাকে কাফেরদের সাথে করা সকল চুক্তি বাতিল করা ও তার চুক্তিবদ্ধদেরকে সূরা তাওবায় তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত যারা চুক্তি ভংগ করেছে, তাদের সাথে যুদ্ধ করার আদেশ দেয়া হয়৷ সে অনুসারে তিনি তাদের সাথে যুদ্ধ করেন ও তাদের ওপর জয়ী হন । দ্বিতীয়ত যাদের সাথে নির্দিষ্ট মেয়াদের চুক্তি রয়েছে, যা এখনো তারা ভংগ করেনি এবং কাউকে মুসলমানদের ওপর আক্রমণ করতে প্ররোচনাও দেয়নি । এই শ্রেণীর সাথে চুক্তির মেয়াদ পূর্ণ করার নির্দেশ দেয়া হয়েছে। তৃতীয়ত, যাদের সাথে কোনো চুক্তিই হয়নি এবং তারা তীর ওপর আক্রমণ চালায়নি অথবা অনিদিষ্ট মেয়াদের জন্যে চুক্তি ছিলো । এই শ্রেণীকে চার মাস সময় দেয়ার নির্দেশ দেয়া হয়। এই চার মাস অতিবাহিত হবার পর তাদের সাথে যুদ্ধ করতে বলা হয়। এরপর তিনি চুক্তিভংগকারীকে হত্যা করেন এবং যার সাথে চুক্তি ছিলো না কিংবা মেয়াদহীন চুক্তি ছিলো তাদেরকে চার মাস সময় দেন। আর যারা চুক্তি পালন করতো, তাদের সাথে চুক্তির মেয়াদ পূর্ণ করার জন্যে তাদেরকে নির্দেশ দেয়া হয়। এই শ্রেণীর লোকেরা সবাই ইসলাম গ্রহণ করে এবং মেয়াদ শেষ পর্যন্ত কুফরীতে বহাল থাকেনি। আর যিশ্মীদের (ইসলামী রাষ্ট্রের বশ্যতা | স্বীকারকারী) এবং ইসলাম গ্রহণ ছাড়া আর সব কিছুতে তার আইনের অনুগত অমুসলিম নাগরিকদের, ওপর জিযিয়া আরোপ করেন ৷......’ উদ্বৃত এই সংক্ষিপ্ত ও চমৎকার বিবরণটা পড়া, রসূল (স.)-এর জীবনেতিহাস অধ্যয়ন ও এই সব বিধিমালা সম্বলিত আয়াত ও সূরার অবতরণের ইতিহাস পর্যালোচনা করার পর আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে, সূরা আনফালের আয়াতগুলো মদীনার প্রাথমিক যুগ ও সূরা তাওবা নাযিলের পরবর্তী যুগের মধ্যবর্তী সময়ের অবস্থাটা ব্যক্ত করে। এ সব কথা বিবেচনায় রেখেই এ সব আয়াত অধ্যয়ন করা কর্তব্য । এই আয়াতগুলোতে যদিও কিছু সংখ্যক মূলনীতি আলোচিত ৮ লুল আল আলকলল কৈছ নন ১6 সলমিল হ_ ] www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।