যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

তারই ফলশ্রুতি । এই পরিস্থিতির একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন ইমাম ইবনে কাইয়েম তার ‘যাদুল মায়াদে ৷’ তিনি বলেছেন, ‘রসূল (স.) যখন মদীনায় উপস্থিত হলেন, তখন কাফেররা তিন শ্রেণীতে বিভক্ত হলো । একটা শ্ৰেণী তার সাথে আপোষে উপনীত হলো এবং এই মর্মে অংগীকার করলো যে, তারা তীর সাথে যুদ্ধও করবে না, তার বিরুদ্ধে কোনো শত্রুকে উঙ্কে বা লেলিয়ে দেবে না এবং তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো শক্রর সাথে মৈত্রীও স্থাপন করবে না। এ শ্রেণীটা তাদের কুফরীর ওপর বহাল ছিলো এবং জানমালের পূর্ণ নিরাপত্তা ভোগ করতো । আর একটা শ্রেণী তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে ও শত্রুতা পোষণ করেছে। আর একটা শ্রেণী তার সাথে কোনো সম্পর্কই রাখেনি । তাঁর সাথে যুদ্ধও করেনি আপোষও করেনি । বরং অপেক্ষায় থেকেছে যে, তারই বা কী পরিণতি হয়, আর তার শক্রদের ভাগ্যেই বা কী ঘটে । এই শেষোক্ত শ্রেণীর মধ্য থেকে আবার একটা দল মনে মনে তার বিজয় ও প্রতিষ্ঠা কামনা করতো ।, একটা দল তার ওপর তার শত্রুদের বিজয় কামনা করতো আর একটা দল প্রকাশ্যে তার সহযোগী কিন্তু ভেতরে ভেতরে তার শত্রুদের সহযোগী ছিলো, যাতে উভয় দলের কোপানল থেকে নিরাপদে থাকতে পারে। এই শেষোক্ত গোষ্ঠীটা হলো মোনাফেক । এই দলগুলোর প্রত্যেকটার সাথে রসূল (স.) আল্লাহর নির্দেশ অনুযায়ী আচরণ করতেন। যারা রসূল (স)-এর সাথে আপোষ ও সহাবস্থানের অংগীকারে আবদ্ধ ছিলো, তাদের মধ্যে মদীনার আশপাশে অবস্থানরত তিনটা ইহুদী গোত্র- বনু কাইনুকা, বনু কোরায়যা ও বনু নযীর এবং কতিপয় মোশরেক গোত্র উল্লেখযোগ্য । এই অবস্থাটা ছিলো নিতান্তই সাময়িক ও ক্ষণস্থায়ী।। আর এই অবস্থার পরিপ্রেক্ষিতে মুসলমানদের আস্তর্জাতিক সম্পর্কের সাথে সংশ্লিষ্ট বিধিমালাও চূড়ান্ত ও স্থায়ী বিধিমালা ছিলো না । বরং তাতে ক্রমাগত পরিবর্তন সাধিত হয়েছে। অবশেষে সূরা তাওবায় চূড়ান্ত ও স্থায়ী বিধিমালা নাযিল হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের এই পর্যায়গুলো সংক্রান্ত একটা সংক্ষিপ্ত আলোচনা আমি নবম পারায় ইমাম ইবনুল কাইয়েমের ‘যাদুল মায়াদ’ থেকে উদ্ধৃত করেছি । এখানে ওই সংক্ষিপ্ত আলোচনাটার পুনরাবৃত্তি করা জরুরী মনে করছি । ‘নবুওতের সূচনাকাল থেকে ইন্তেকাল পর্যন্ত রসূল (স.) কাফের ও মোনাফেকদের সাথে যে নীতি অনুসরণ করেছেন তার বিবরণ এখানে আসছে ........... নবুওতের সর্ব প্রথম যে ওহী নাযিল হয় তা হলো, ‘ইকরা বিসমি রাবি্বিকাল্লাযি খালাকা’ (তুমি পড়ো তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে)-এর অর্থ দাড়ালো, ওই পর্যায়ে আল্লাহ তায়ালা তাকে শুধূ নিজে নিজে পড়ার আদেশ দিয়েছেন, কোনো তাবলীগ বা প্রচারের আদেশ দেননি । এরপর নাযিল করেছেন, ‘হে কম্বলাবৃত, ওঠো, মানুষকে সতর্ক করো’ (মুদ্দাসসের ১ ও ২) এর অর্থ দাড়ালো এই যে, ‘পড়ো তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে'। এ ওহী নাযিল করার মাধ্যমে আল্লাহ তাকে নবী বানালেন । আর ‘হে কম্বলাবৃত, ওঠো, মানুষকে সতর্ক করো' এ ওহীর মাধ্যমে তাকে রসূল বানালেন । এরপর আল্লাহ তায়ালা তাকে তার ঘনিষ্ঠ আত্মীয়দের কাছে ইসলাম প্রচারের আদেশ দেন । এরপর তিনি তার গোত্রকে, তারপর তার প্রতিবেশী গোত্রগুলোকে, তারপর সমগ্র আরব জাতিকে এবং সর্বশেষে সমগ্র বিশ্ববাসীকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। এভাবে তিনি নবুওত লাভের পর ১৩ বছর যাবত যুদ্ধ বিগ্রহ ও জিযিয়া আরোপ ছাড়াই ইসলামের দাওয়াত দেন এবং ধৈর্যধারণ, রক্ষণশীল নীতি অবলম্বনের আদেশ লাভ করেন। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।