অভিভাবকত্বের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে যদি তারা মোমেন হয় এবং আন্দোলন ও সংগঠনে সম্পৃক্ত থাকে শুধুমাত্র রক্ত সম্পর্কীয় আত্মীয়তা অগ্রাধিকার কিংবা অভিভাবকত্বের অধিকার এ দুটোর কোনোটাকেই নিশ্চিত করে না- যদি ঈমান এবং আন্দোলন-সংগঠনের সম্পর্ক ছিন্ন হয়ে যায় । সংক্ষেপে এই কটা বিধি ও মূলনীতি এই আয়াতগুলোতে আলোচিত হয়েছে । ইসলামী রাষ্ট্রের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতির জন্য এগুলো খুবই কল্যাণকর বিধি। পরবর্তীতে আয়াতগুলোর তাফসীরের সময় এগুলো আরো কিছুটা বিশদভাবে আলোচনা করার ইচ্ছা রইলো । পস্বতেব্বেশী অমুসবক্নিম রাষ্ট্রের সাথে সম্পর্ক ‘নিসন্দেহে সেই কাফেররা আল্লাহর চোখে নিকৃষ্টতম জীব......... যাদের সাথে তুমি চুক্তি সম্পাদন করেছ, কিন্তু তারা সেই চুক্তি প্রতিবারই লংঘন করে......... (আয়াত ৫৫ও ৬৩) মদীনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাক্কালে মুসলমানরা যে পরিস্থিতির সম্মুখীন ছিলো, এ আয়াতগুলোতে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং মুসলিম নেতৃত্ব কিভাবে ওই পরিস্থিতির মোকাবেলা করবে, তার বিধিব্যবস্থাও বর্ণনা করা হয়েছে। এ আয়াতগুলোতে পার্ম্ববতী অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে একটা মূলনীতি নির্ধারন করে দেয়া হয়েছে , পরবর্তী সময়ে এ মূলনীতিতে কিছু পরিপুরক ধারা এবং আংশিক সংশোধনী যুক্ত হয়েছে মাত্র । তবে সামগ্রিকভাবে এটা আন্তর্জাতিক সম্পর্ক ও লেনদেনের অন্যতম ইসলামী মূলনীতি হিসাবে সব সময়ই বহাল রয়েছে। এ মূলনীতি বিভিন্ন সম্প্রদায়ের সহাবস্থানের লক্ষ্যে চুক্তি সম্পাদনের অনুমতি দেয় ও ব্যবস্থা করে- যতোক্ষণ ওই চুক্তি লংঘন করা হবে না বলে নিশ্চয়তা পাওয়া যায় । এই সময়ে চুক্তিকে পূর্ণ সম্মান ও যথাযথ গুরুত্ব দেয়া অপরিহার্য । কিন্তু প্রতিপক্ষ যখন চুক্তিকে প্রতারণা, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র পাকাবার আবরণ হিসাবে ব্যবহার করবে এবং চুক্তির আড়ালে লুকিয়ে দুরভিসন্ধিমূলক তৎপরতা চালাবার পীয়তারা করবে, তখন মুসলিম নেতৃত্বের পক্ষে ওই চুক্তিকে প্রত্যাখ্যান করা সম্পূর্ণ বৈধ হয়ে যাবে। তবে প্রতিপক্ষকে চুক্তি প্রত্যাখ্যানের খবরটা জানাতে হবে জানানোর পর চুক্তি ভংগকারী বিশ্বাসঘাতকদের ওপর আক্রমণ পরিচালনার উপযুক্ত সময় নির্ধারণে মুসলিম নেতৃত্ব সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে । তবে আক্রমণটা এতো প্রবল ও জোরদার হওয়া চাই যে, মুসলমানদের ক্ষতি সাধনে যারা গোপন ও প্রকাশ্য ফন্দিফিকিরে লিপ্ত, তাদের সবাইকে যেন ভীত সন্ত্রস্ত করে দেয়া যায় । কিন্তু যারা মুসলিম রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করে এবং ইসলামের দাওয়াত ও প্রচারে বাধা সৃষ্টি করতে চায় না, তাদের সাথে মুসলিম নেতৃত্বও ততোক্ষণ পর্যন্ত আপোষকামী থাকবে ও উদার আচরণ করবে, যতোক্ষণ তাদের কাছে প্রতীয়মান হবে যে, তারা শান্তিপ্রিয় ও আপোষকামী 10) প্রতিবেশী শিবিরসমূহের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এটা যে বাস্তধ পরিস্থিতি মোকাবেলার বাস্তবানুগ পন্থা, তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যখন ইসলামী আন্দোলন সত্যিকার নিরাপত্তা লাভ করবে এবং জনগণের কাছে তার ইসলামের দাওয়াত পৌছানোর সমস্ত বাধা দূর হয়ে যাবে, এখন উদারতা ও আপোষকামিতা পরিহার করা হবে না। তবে আপোষ চুক্তিকে অপতৎপরতা ও দুরভিসন্ধির ঢাল হিসাবে ব্যবহার করা এবং মুসলমানদের ওপর বিশ্বাসঘাতক সুলভ অতর্কিত আক্রমণ চালানোর সুযোগ শক্রুদেরকে কখনো দেয়া যাবে না। এ আয়াতগুলো তৎকালীন মদীনার সমাজের যে বাস্তব অবস্থার প্রেক্ষাপটে নাযিল হয়েছে, সেটা মদীনায় হিজরতের অব্যবহিত পর মুসলিম নেতৃত্ব সেখানে যে পরিস্থিতি প্রত্যক্ষ করেছে (১) পরবর্তী সূরা তাওবায় এই সব অবস্থাকে চূড়ান্তভাবে চিহ্নিত করা হয়েছে-সম্পদিক সান্মা ১5 সলম্বিল ২ www.boikitab.blogspot.com যিলান্স ৮ম ২৫
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।