যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

8৪. কোনো অমুসলিম দল যখন ইসলামী রাষ্ট্রের-নাথে আপোষ রক্ষা করা, তার সাথে শত্রুতা পরিত্যাগ করা ও তার পথে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়, তখন মুসলিম নেতৃত্ব তাদের সেই আপোষ গ্রহণ করবে এবং এই বিষয়টি তাদের সাথে চুক্তি সম্পাদন করবে । এই চুক্তির মধ্য দিয়ে তারা যদি কোনো প্রচ্ছন্ন ধোকা দিতে চায় এবং এমন কিছু প্রকাশ না করে, যা দ্বারা ধোকা অনুমান করা যায়, তাহলে তাদের ব্যাপার আল্লাহর ওপর ন্যস্ত করবে । ধোকাবাজদের ধোকা থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট । ৫. জেহাদ মুসলমানদের ওপর ফরয, এমনকি তাদের শত্রুদের সংখ্যা যদি তাদের কয়েকগুণ বেশী হয়, তবু ৷ আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ । তাদের একজন স্বাভাবিক অবস্থায় শত্রুর দশজন এবং দুর্বলতম অবস্থায় দু'জনের ওপর বিজয়ী হবে। সুতরাং জেহাদ ফরয হওয়ার বিষয়টা মোমেনদের ও তাদের শত্রুদের মাঝে বাহ্যিক শক্তি ও সাজ সরঞ্জামের সমতার ওপর নির্ভর করে না। মোমেনদের যতোদৃূর সম্ভব শক্তি সংগ্রহ করা, আল্লাহর ওপর ভরসা করা, যুদ্ধের সময় ধৈর্যধারণপূর্বক ময়দানে টিকে থাকা এবং বাদবাকী সব কিছু আল্লাহর ওপর সোপর্দ করা তাদের কর্তব্য । কেননা বাহ্যিক বস্তুগত শক্তি ছাড়া তাদের কাছে আরো একটা শক্তি (ঈমানী শক্তি) রয়েছে। ৬. মুসলিম বাহিনীর পয়লা কাজ হচ্ছে বাতিল শক্তির সকল উৎস ধ্বংস করে দিয়ে তাকে বিধ্বস্ত ও অকেজো করে দেয়া । শত্রুপক্ষীয় যোদ্ধাদের কেবল বন্দী করা ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়াতে যদি এ লক্ষ্য অর্জিতি না হয়, তাহলে এ পদক্ষেপ নেয়া যাবে না । কেননা রসূল (স.) ও তার উত্তরসূরীদের কাছে শক্রকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত করে ও তাদের শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে ইসলামী বাহিনীর বিজয় সুনিশ্চিত না করা পর্যন্ত কোনো বন্দী রাখার অনুমতি ছিলো না। এরপর অবশ্য বন্দী রাখা ও মুক্তিপণ বা বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তিদানে আপত্তি নেই । বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া ও শত্রুকে খতম করতে থাকাই শ্রেয় । ৭. যুদ্ধের পর গনীমত স্বরূপ হস্তগত হওয়া মোশরেকদের ধন-সম্পদ এবং শত্রু পক্ষকে ধ্বংস করে বিজয় ছিনিয়ে আনার পর তাদের থেকে মুক্তিপণ বাবদ অর্জিত অর্থ সম্পদ মুসলমানদের জন্য হালাল । ৮. মুসলিম বাহিনীর হাতে বন্দী অমুসলিমদেরকে প্রথমে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে এবং ইসলাম গ্রহণ করলে তাদেরকে তাদের কাছ থেকে গৃহীত গনীমত বা মুক্তিপণের চেয়েও ভালো জিনিস দেয়ার আশ্বাস দিতে হবে। সেই সাথে এই মর্মে সতর্কও করতে হবে যে, তারা যদি বিশ্বাসঘাতকতা করে, তবে তা পূর্বের মতো নস্যাৎ করে দেয়া হবে। ৯. মুসলিম সমাজে পারস্পরিক সম্পর্ক বন্ধনের ভিত্তি হলো ঈমান । কিন্তু শুধু ঈমানের ভিত্তিতে হতে পরস্পরের সাহায্য সহযোগিতা ও অভিভাকত্ব পারে না । এর জন্যে ঈমানের সাথে সাথে আন্দোলন ও সংগঠনের সাথে পরিপূর্ণ সম্পৃক্ততাও জরুরী ৷ তাই যারা ঈমান এনেছে, হিজরত সহায়ক ৷ কিন্তু যারা ঈমান এনেও ইসলামী রাষ্ট্রে হিজরত করেনি, ইসলামী রাষ্ট্রের সরকার ও জনগণ তাদের অভিভাবক ও সহায়ক হতে পারবে না । তবে মুসলমান হওয়ার কারণে শক্রু দ্বারা অনাক্ৰমন চুক্তি থাকলে সাহায্যও করতে পারবে না। ইসলামী রাষ্ট্রে মুসলমানদের সাধারণ পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা ও অভিভাকত্বের সম্পর্ক যদিও ঈমান এবং আন্দোলন ও সংগঠনের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে হতে হবে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে অভিভাবকত্বের বন্ধন অগ্রাধিকার পাবে। এ ধরনের আত্বমীয়রা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।