‘rs TUL has tue25 toys On or yl ngs w oo -Y ডে w tA Ar IAL ADDA, 2 AzA 2D Dr US DF ofaDt 5 3 wax gt i [py ty sts DAS A St ts ৭৫. আর যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জেহাদ করেছে, তারাও তোমাদের অন্তর্ভুক্ত; যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ, আল্লাহর কেতাব অনুযায়ী তারাও একে অন্যের (উত্তরাধিকারের বেশী) হকদার, নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব ব্যাপার জানেন। তাফসীর আযফ়াত-_৫৫-৭৫ সূরা আনফালের এই সর্বশেষ অধ্যায়ে যুদ্ধ ও শান্তির সময়ে ইসলামী রাষ্ট্র বিভিন্ন অমুসলিম শিবিরের সাথে কিভাবে আচরণ করবে, ইসলামী রাষ্ট্রের বিদ্যমান বিভিন্ন সংগঠনের সাথেই বা কেমন আচরণ করবে এবং কিভাবেই বা সে বিদেশী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রক্ষা করবে, তার বহু সংখ্যক মূলনীতি বর্ণনা করা হয়েছে। সেই সাথে বিভিন্ন পরিস্থিতিতে চুক্তি ও অংগীকারসমুহ, রক্ত, জাতীয়তা, ভূমি ও ধর্মভিত্তিক সম্পর্কের প্রতি ইসলামের দৃষ্টিভংগিও এখানে তুলে ধরা হয়েছে। এ আলোচনা থেকে আরো বেশ কিছু বিধিও জানা গেছে, যার কোনো কোনোটা অপরিবর্তনীয় ও চিরস্থায়ী। আবার কোনো কোনোটা অস্থায়ী, সুনিদিষ্ট পর্যায় ও পরিস্থিতির সাথে সম্পৃক্ত এবং পরবর্তীতে মাদানীযুগের প্রায় শেষ পর্যায়ে নাযিলকৃত সূরা তাওবায় সেগুলোর সাথে চূড়ান্ত ও স্থায়ী সংশোধনী যুক্ত হয়েছে । কোরআনের বর্ণনার ধারাবাহিকতা অনুসারে এই সব মূলনীতি ও বিধিসমূহ হচ্ছে নিম্নরূপ- ১. যারা ইসলামী শিবিরের সাথে চুক্তি সম্পাদন করে তা ভংগ করে, তারা আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর নিকৃষ্টতম জীব । তাই ইসলামী রাষ্ট্রের উচিত তাদের এমন শাস্তি দেয়া, যাতে ভয় পেয়ে তারা ও তাদের উঙ্কানিদাতারা পালিয়ে যায় । ওই উঙ্কানিদাতারাই তাদেরকে চুক্তি ভংগ করতে কিংবা ইসলামী শিবিরের ওপর আক্রমণ চালাতে প্ররোচনা দিয়ে থাকে। ২. ইসলামী নেতৃবৃন্দ যে সকল চুক্তিবদ্ধ ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে আশংকা করে যে, তারা চুক্তি ভংগ ও বিশ্বাসঘাতকতা করতে পারে, তাদের সাথে সম্পাদিত চুক্তি ইসলামী রাষ্ট্রের নেতৃবৃন্দ বাতিল ঘোষণা করতে পারে। অতপর তাদের সাথে যুদ্ধ করা, তাদেরকে শাস্তি দেয়া এবং তাদেরকে ও তাদের সমমনাদেরকে ভীত সন্ত্রস্ত করা সম্পূর্ণ বৈধ হয়ে যাবে। ৩. সর্বক্ষণ অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম ও সৈন্য সামন্ত প্রস্তুত ও যুদ্ধ সাজে সজ্জিত রাখা এবং যথাসাধ্য শক্তি সঞ্চিত করে রাখা ইসলামী রাষ্ট্রের কর্তব্য, যাতে আল্লাহর অনুগত ও সৎপথের অনুসারী লোকেরাই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও সবার ওপর বিজয়ী থাকে, পৃথিবীর সকল বাতিল শক্তি তাকে ভয় পায়। পৃথিবীর সর্বত্র ইসলামী শক্তির বিজয় ডংকা বাজে, এর ফলে ইসলামী রাষ্ট্রের ওপর আক্রমণ করার ধৃষ্টতা কারো মধ্যে না জন্মে, আল্লাহর শক্তির কাছে সবাই মাথা নত রাখে, আল্লাহর দ্বীনের প্রচার ও তা গ্রহণ থেকে কেউ কাউকে ঠেকাতে না পারে, কেউ সার্বভৌমত্বের দাবীদার ও মানুষকে নিজের গোলামে পরিণত করতে সাহসী না হয় এবং পৃথিবীর সকল আনুগত্য কেবল আল্লাহর জন্যে নিবেদিত হয়ে যায় । www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।