যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

চিন্তা করলে দেখা যাবে যে, বান্দাদের বেলায় আল্লাহর ইনসাফ এখানে কিভাবে কার্যকর । বান্দা যতোক্ষণ পর্যন্ত নিজেকে আল্লাহর আযাবের উপযোগী না করবে, ততোক্ষণ পর্যন্ত আল্লাহ তায়ালা তাকে দেয়া নেয়ামতকে কখনো বদলে দেন না । যতোক্ষণ না তারা তাদের নিয়ত ও এরাদা বদলে দেয়, নিজেদের কার্যপ্রণালী না বদলে ফেলে, ততোক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে তার নেয়ামতসমূহ কেড়ে নেন না। কিন্তু যখন সত্যিই জাতি তাদের অবস্থা ও আচার আচরণ বদলে ফেলে, আল্লাহ প্রদত্ত নেয়ামতের শোকর আদায় করে না, অকৃতজ্ঞ হয়ে যমীনে দন্তভরে চলতে শুরু করে, তখন আল্লাহর ইনসাফের দরবারে তাদের বিরুদ্ধে ফয়সালা হয় যে, এই জাতিকে এখন নির্মূল করে দেয়াই হবে উত্তম । একদিকে আল্লাহ তায়ালা তার এই ফয়সালার মাধ্যমে যমীনে তার ইনসাফের ভারসাম্য বজায় রাখেন, অন্যদিকে মানুষ ও তার মনুষ্যত্বের সম্মান ও মর্যাদার দিকেও লক্ষ্য রাখেন । তার কার্যকারিতা মানুষের জন্যে তখনি শুরু হয়, যখন ভ্বাল্লাহর নেয়ামতের ব্যাপারে তাদের চিন্তা ও কর্মধারা বদলে যায়। আল্লাহর সিদ্ধান্ত ও তার কৌশল তো মানুষের ওপর প্রযোজ্য হবেই । কিন্তু মানুষের জীবনে তার বাস্তব প্রয়োগ নির্ভর করে তার ব্যবহারিক জীবনের পরিবর্তন পরিবর্ধনের ওপর- যা মানুষ তার কর্মকান্ড দিয়ে প্রমাণ করে৷ মানুষ যদি কৃতজ্ঞতার ভূমিকা পালন করে, তাহলে আল্তগাহর সন্তুষ্টিও তার সাথে সাথে থাকে অপরদিকে যদি অকৃতজ্ঞতার আচরণ করে, তাহলে পরিণামও সেভাবেই আসে । এই মহা সত্য ‘মানুষের হাকীকত’ সম্পর্কে ইসলামের ধ্যান ধারণার একটা দিক ফুটিয়ে তোলে । ফুটিয়ে তোলে এ বিশ্বজগতে তার সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত ও পরিকল্পনা এবং এ বিশ্বজগতের সাথে ও এতে সংঘটিত ঘটনাবলীর সাথে তার সম্পর্কের দিকটাও। আর এ দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহর মানদন্ডে মানুষের প্রকৃত মূল্য কী এবং মানুষের নিজের ও তার আশপাশের ঘটনাবলীর পরিণতি নির্ধারণে তার ভূমিকা কী ৷ এই কর্মের বদৌলতে মানুষ তার পরিণতি নির্ধারণে আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্ত ক্রমেই ইতিবাচক উপকরণ বলে প্রমাণিত হয় আর আল্লাহর সেই ইচ্ছা ও সিদ্ধান্ত তার তৎপরতা, কর্ম, নিয়ত ও আচরণের মধ্য দিয়েই বাস্তবায়িত হয় । অন্যদিকে জড়বাদী মতাদর্শ মানুষকে নিছক এক দুর্বল নেতিবাচক উপাদান সাব্যস্ত করে এবং বিশ্বের অর্থনীতিতে, ইতিহাসে ও বিকাশে যে অনিবার্য ও অবধারিত প্রক্রিয়া চলতে থাকে, এই ব্যাবস্থায় তার ওপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং সে শুধু অসহায়ের মতো তার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়, সব মতাদর্শের শিকার হওয়া থেকে এই মহাসত্য মানুষকে রক্ষা করে। অনুরূপভাবে এই মহাসত্য মানুষের জীবন কর্ম ও কর্মফলের অবিচ্ছেদ্য সম্পর্ক চিত্রিত করে এবং এও বুঝিয়ে দেয় যে, কর্ম ও কর্মফলের এই অনিবার্যতা আল্লাহর পরিপূর্ণ ন্যায় বিচারেরই স্বাক্ষর । এটা আল্লাহর অমোঘ প্রাকৃতিক নীতি ও অটুট সিদ্ধান্ত । এতে আল্লাহ তায়ালা তার কোনো বান্দার ওপর যুলুম করেন না । এ বক্তব্যই ফুটে উঠেছে নিমের ক'টি উক্তিতে- ‘ আল্লাহ তায়ালা বান্দাদের ওপর যুলুম করেন না ।' ‘আমি তাদেরকে ধ্বংস করেছিলাম তাদেরই পাপের কারণে এবং ফেরাউনের সমর্থকদেরকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম । তারা সবাই অত্যাচারী ছিলো ।' ‘কেনো জাতি নিজেদের অবস্থার নিজেরাই পরিবর্তন না ঘটানো পর্যন্ত আল্লাহ তায়ালা তাদেরকে দেয়া কোনো নেয়ামতের পরিবর্তন ঘটান না ৷' | ৮ সুরা আল্স আনক্াল (১৮৬১) পান্না ১০ মনখিল ২ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।