আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা মানুষদের এমনি ছেড়ে দিয়ে রাখেননি যে, তাদের কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না । তাদের কোনো কার্যকলাপই এমন নয়, যার ওপর কোনো তদারককারী নিয়োজিত নেই ৷ যা বদরের দিন যা ঘটেছে এটা কোনো নতুন কিছু নয়। এটা আল্লাহর এক স্থায়ী নীতি । মোশরেকদের জন্যে সেদিন যে শাস্তি ও অপমানের বিধান ছিলো আজো তা কার্যকর রয়েছে। ফেরাউনের সাথীরা ও তাদের পূর্ববর্তী কাফেররাও এ ভাবে তাদের শাস্তি ভোগ করেছিলো । এরশাদ হচ্ছে, ‘তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিলো, এরপর তাদের গুনাহের কারণে আল্তাহ তায়ালা তাদের পাকড়াও করলেন ৷' কেউ আল্লাহকে অক্ষম করে দিতে পারেনি । কারোই এ শক্তি নেই । তাদের ওপর আপতিত তার শাস্তি কখনো কেউ রুখতে পারেনি । ‘অবশ্যই আল্লাহ তায়ালা কঠোর শাস্তিদাতা ৷' আসলে আল্লাহ তায়ালা কখনো কাউকে বিনা দোষে আযাব দেন না । যখন মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহের সীমা ছাড়িয়ে যায়, তখন তার মানুষের ওপর আযাব আসতে শুরু করে । পক্ষান্তরে বান্দারা যখন সর্বাত্মকভাবে তার হুকম মানতে শুরু করে তখন তিনি তাদের ওপর তার অবারিত নেয়ামত বর্ষণ করেন । অসংখ্য নেয়ামত দিয়ে তাদের তিনি ধন্য করেন । যমীনে তাদের প্রতিষ্ঠা দান করেন । তাদের শাসন ক্ষমতা দান করেন। এগুলো সবই আন্তাহ তায়ালা করেন মানুষদের পরীক্ষার জন্যে । যেন আল্লাহ তায়ালা একথা জেনে নিতে পারেন যে, কে তার নেযামতের শোকর আদায় করে মূলত আর কে তীর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়। মানুষেরা বিদ্রোহের মাথা উঁচু করলো । আল্লাহ তায়ালা যে নেয়ামত দিয়েছেন- অস্বীকার করলো । মানুষ আল্লাহ বিরোধিতার প্রমাণ দিতে লাগলো আল্লাহর যেসব আয়াত তাদের কাছে নাযিল করা হলো, তারা তাও অস্বীকার করতে শুরু করলো,- কোনো জনগোষ্ঠীর যখন এই অবস্থা হয়, তখন বুঝতে হবে যে, আল্লাহর নিয়ম মোতাবেক তখন তারা আল্লাহর আযাবের যোগ্য হয়ে উঠেছে। আল্লাহ্ তায়ালা তার নেয়ামতকে তখন এক এক করে আযাবে পরিণত করে যমীন থেকে তাদের সমূলে উৎখাত করে দেন। এতে বুঝা গেলো যে, ‘আলে ফেরাউন’ ও তার পূর্ববর্তী লোকদের ধ্বংস এসেছিলো যখন তারা আল্লাহর আয়াত অস্বীকার করেছিলো। তারা ‘কাফের’ হওয়া সত্তেও আল্লাহ তায়ালা সাথে সাথে তাদের ধ্বংস করেননি ৷ কেননা এটা আল্লাহর নীতি নয়- ‘আমি কোনো অবস্থায় আযাব নাযিল করি না........যতোক্ষণ না তাদের কাছে রসূল পাঠাই-' এখানে এর অর্থ এই ধরে নেয়া হয়েছে যে, তারা ফেরাউনের দলবল ও তাদের পূর্ববর্তী লোকজন ছিলো- যারা আল্লাহকে অস্বীকার করেছে- যার পরিণামে তারা ধ্বংস হয়ে গিয়েছিলো । কেননা তারা ছিলো যালেম ৷ এখানে যুলুম মানে হচ্ছে কুফর ও শেরেক ৷ কোরআনে যুলুম বলতে অনেক স্থানেই এই কুফর ও শেরেক বুঝানো হয়ে থাকে । এই আয়াতটি নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করা দরকার । ‘এটা এই কারণে যে, আল্লাহ তায়ালা.......... নিজেদের পরিবর্তন না করে।' [৮ আনন আল আলব্লল ক লন ত আলন্ধল = www.boikitab.blogspot.com খিন্দান্দ ৮ম ২৪
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।