তাফসীর ফী যিলালিল কোরআন এই আয়াতগুলোর প্রথম দুটি আয়াত ফেরেশতাদের জান কবয করা ও তাদের আযাব দেয়ার কথা বলেছে । (আয়াত-৫০-৫১) এতে যুদ্ধের ময়দানে ফেরেশতাদের শামিল হবার কথাটি বলা হয়েছে, ‘অতপর ফেরেশতারা তাদের তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশে ক্রমাগত আঘাত করে যাচ্ছিলো ইতিপূর্বে নবম পারায় এই আলোচনায় আমরা বলেছি যে, ফেরেশতাদের এই মারার ধরন জোড়ায় আঘাত হানতো, তাও বিস্তারিত বলতে পারবো না। কিন্তু এটা কোনো অবস্থায়ই আমাদের বলে না যে, আমরা এর এই সুস্পষ্ট বাহ্যিক আঘাতের কোনো ব্যাখ্যা পেশ করতে যাবো । কেননা এখানে সুস্পষ্ট আয়াতে ফেরেশতাদের মারার কথা বলা হয়েছে। আর ফেরেশতাদের ব্যাপারে আমরা জানি, আল্লাহর ভাষায়- ‘আল্লাহর ফেরেশতারা কখনো আল্লাহর আদেশের বিরোধিতা করে না ৷ তারা তাই করে, যা তাদের করতে বলা হয় ।' এই অর্থ তখনই গ্রহণ করা হবে, যখন এর সাথে বদরের যুদ্ধের সম্পর্ক জড়ানো হবে । কিন্তু এও হতে পারে যে, এর অর্থ একটি স্থায়ী অবস্থা বুঝানোর জন্যেই ব্যবহার করা হয়েছে যে, ফেরেশতারা যখনি কাফেরদের ‘রূহ’ কবয করেন, তখন এভাবেই করেন । সে অবস্থায় ‘যদি তুমি দেখতে’ দ্বারা প্রতিটি ব্যক্তিকেই বুঝানো হবে, যদিও প্রথম উদ্দেশ্য- এ আয়াত বদরের ব্যাপারে এমন হয় যে, বলা হয় একটি বিশেষ ব্যাপারে, কিন্তু সম্বোধন করা থাকে সাধারণভাবে সবাইকে । যাই হোক, এই আয়াতের সম্বোধন সাধারণ হোক কিংবা বিশেষ হোক, এর প্রথম দিকে সে অপমান ও লাঞ্ছনার কথা বলা হয়েছে যা কাফের ও মোশরেকদের রূহ কবয করার সময় তাদের দেয়া হয়ে থাকে। অতপর সম্বোধন এবার সরাসরি মধ্যম পুরুষে চলে এসেছে। ‘তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো ।’ এটা তোমাদের তোমাদের নিজেদেরই তাদের কামাই ।' অতপর তোমাদের শাস্তি ঠিক মতোই তোমাদের করে দেয়া হবে, ঠিক সে পরিমাণ- যে পরিমাণ তোমরা অর্জন করেছো । ‘আল্লাহ তায়ালা কখনো বান্দার ওপর যুলুম করেন না ।' এই হচ্ছে কোরআনের আয়াত । এখানে প্রশ্ব আসে যে, তাদের আযাবে নিক্ষেপ করা হবে কি হিসাব কিতাব হয়ে যাওয়ার পর- না কি তাদের মৃত্যুর সাথে সাথেই তাদের এই. আযাবে নিমজ্জিত করা হবে। আসলে এ দুটোই হতে পারে। কোরআনের বর্ণনা থেকে এর যে কোনো একটা গ্রহণ করাতে কোনো দোষ নেই । এ ব্যাপারে কোনো কিছু বাড়িয়ে এর কোনো ব্যাখ্যা করাকে আমরা পছন্দ করি না। এগুলো হচ্ছে গায়বের ব্যাপার । আমরা এ ব্যাপারে ঘটনা বিশ্বাস করা ছাড়া আর কিছুই করতে পারি না। আসল কথা হচ্ছে যে, এটা ঘটবে, কেউই একে প্রতিরোধ করতে পারবে না, এখন তা কোথায় ঘটবে কখন থেকে শুরু হবে, তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। আগের আয়াতে বলা হয়েছে, অপমানকর আযাব ও লাঞ্চ নাকর শাস্তি শুধু এদের জন্যেই নয়- বরং যুগ যুগান্তর থেকে কাফের ও মোশরেকদের সাথেই আল্লাহর এই নিয়ম চলে এসেছে। আল্লাহ্ চ০গকu sess www.boikitab.blogspot. com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।