মোনাফেক ও যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা বদরের যুদ্ধের মতো সব সময়ই যখন ঈমানদাররা কোনো আল্লাহ বিরোধী শক্তির বিরুদ্ধে জেহাদে অবতীর্ণ হয়েছে, তাদের সম্পর্কে এমন ধরনের কথা বলেছে যে, ঈমানদারদের একমাত্র তাদের এই 'দ্বীন’ ছাড়া আর কোনো কিছুই নেই । এরা শুধু এই দ্বীনের বিশ্বাসের ওপর ভরসা করেই নিজেদের বাড়ি ঘর ছেড়ে জেহাদের জন্যে বের হয়ে আসে৷ আর এই কারণেই তারা বলতো যে, মোমেনদের দ্বীন তাদের প্রতারণায় ফেলে দিয়েছে। এই দ্বীনের কারণেই তারা যাবতীয় ঝুঁকির সামনে ঝাপিয়ে পড়ে, বিপদে হতবাক না হয়ে বরং দৃঢ়পদে এগিয়ে যায় । তারা প্রায়ই এটা দেখে আশ্চর্যবোধ করতো, নিজেদের জ্ঞান | বুদ্ধি দিয়ে তারা এর কোনো ব্যাখ্যা করতে পারতো না। তাদের দৃষ্টিভংগি ছিলো নেহায়াত স্থূল ও বস্তুবাদী ৷ তারা মানুষের গোটা জীবনকে তার দ্বীন-ঈমান সহ একটি বাজারী ব্যবসা মনে করে নিয়েছে । এই ব্যবসায় যদি লাভ দেখা যায়, তাহলে এগিয়ে যায়। আবার তাতে কোনো ক্ষতির আশংকা দেখা দিলে তা থেকে ফিরে আসে । এরা আসলে মানুষের জীবন ও জীবনের অন্যান্য বিষয়গুলোকে মোমেনদের দৃষ্টি নিয়ে দেখে না। তারা কোনো কিছুর পরিণাম ফল- লাভ লোকসানকে ঈমানের পাল্লা দিয়ে ওঘন করে না। মোমেনদের কাছে দ্বীনটাই হচ্ছে একটা স্থায়ী লাভজনক ব্যবসা, যার পরিণাম আল্লাহর সাহায্য ও বিজয়, শাহাদত ও জান্নাত । এর উভয়টাই মোমেনদের জন্যে লাভজনক ৷ কোনো অবস্থায় সে লোকসানের সন্মুখীন নয়। তাছাড়া শক্তি সামর্থের বিষয়টিও বিভিন্ন ধরনের ৷ এখানে আল্লাহ তায়ালাই হচ্ছেন সব কিছুর উৎস৷ সব কিছুর ওপর তিনিই ক্ষমতাবান এ কথাটি মোনাফেকরা কখনো অনুধাবন করতে পারে না । মোমেনদের মানদন্ড হচ্ছে ঈমান। সে দুনিয়ার সবকিছুকে এই মানদন্ডের পাল্লায় ওঘন করে। তার কাছে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে স্থান কাল কোনো বিষয়ই নয়। সে সব কিছুকে আল্লাহর নূরের আলো দিয়ে দেখে ৷ তার কাছে রয়েছে একটি স্থায়ী ও জীবন্ত মানদন্ড । যে কোনো জিনিসকেই সে এই মানদন্ডের ওপর রেখে পরখ করে নিতে পারে। আর এই দৃষ্টিতে আল্লাহ তায়ালাই মোমেনদের জন্যে যথেষ্ট । কেননা তিনিই হচ্ছেন চিরবিজয়ী । | ক্যাফ্ষের ও মোশকেকদের ককর্ুন পরিণতি শেষদিকে কোরআন এক পর্যায়ে যুদ্ধের দৃশ্যের মাঝে ফেরেশতাদের হস্তক্ষেপের কথাকে আল্লাহর অনুমতিক্ৰমে বলে পেশ করেছে। ফেরেশতারা আল্লাহর হুকুমে কাফেরদের শাস্তি প্রদানের কাজে শামিল ছিলো । তাদের রূহসমূহকে খুবই খারাপভাবে বের করে নিচ্ছিলো এবং তাদের ভয়ানক ও অপমানকর শাস্তি দিয়ে যাচ্ছিলো । এটা ছিলো তাদের দম্ভ ও অহমিকার শাস্তি যুগে যুগে যারাই এই অহমিকার আচরণ করেছে, আল্লাহ তায়ালা তাদের এভাবে শাস্তি দিয়েছেন। এটা ছিলো তাদের যথার্থ পাওনা । এ ব্যাপারে আল্লাহ তায়ালা তাদের ওপর যুলুম করেননি । এই প্রসংগে এখানে অতীতের একটা প্রসংগ উপস্থাপন করে বলছেন- ‘ফেরাউন ও তার দল বলের মতো- যারা আগে গত হয়ে গেছে ।' ‘এটা একারণে যে, আল্লাহ তায়ালা যে নেয়ামত কোনো জাতিকে দিয়েছেন, তাকে তিনি পরিবর্তন করতে চান না- যতোক্ষণ পর্যন্ত না তারা নিজেরা ঠাকে পরিবর্তন করে ফেলে ৷' তাই এখানেও তাদের উদাহরণ দেয়া হয়েছে ফেরাউন ও তার দলবলের সাথে ৷ যুগে যুগে যারাই এভাবে আল্লাহর সাথে শেরেক করেছে, তাদের এভাবে শাস্তি দেয়া হয়েছে। এরশাদ হচ্ছে, (আয়াত-৫০-৫৪) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।