যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাধি রয়েছে, তারা মুসলমানদের দুর্বল ও কাপুরুষ বানানোর চেষ্টা করে যাচ্ছিলো, তাদের মনে ভয়ের উদ্বেক করছিলো, যেন তারা জেহাদের ময়দানে না যায়। তারা বলতো, মুসলমানরা সংখ্যায় নিতান্ত কম, তারা দুর্বল । মোশরেকদের মোকাবেলায় তাদের যুদ্ধ করা আত্মহত্যা করা ও নিজেদের ধ্বংস করার শামিল । তাদের দ্বীন তাদের ধোকায় ফেলেছে। তারা নিজেদের ক্ষতি সাধন করতে চায়। এ ব্যাপারে এরশাদ হচ্ছে, ‘যখন মোনাফেক ও যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা বললো যে, এদের দ্বীন এদের প্রতারিত করে রেখেছে ৷' মোনাফেক ও অন্তরের ব্যাধি সম্পন্ন লোকদের সম্পর্কে বলা হয়েছে যে, এরা ছিলো সে সব লোক, যারা মক্কায় ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলো। কিন্তু তাদের আকীদা তখনও পরিশুদ্ধ হয়নি । তাদের অস্তরও পুরোপুরি নিশ্চিন্ত হয়নি । এরা অনেকটা বাধ্য হয়ে মোমেনদের সাথে বেরিয়ে এসেছে ময়দানে এসে যখন এরা দেখলো মুসলমানদের সংখ্যা নিতান্ত কম ও কাফেরদের সংখ্যা অনেক, তখন তারা এধরনের কথা বলতে শুরু করে। এরা জয় পরাজয়ের আসল উৎস সম্পর্কে কিছুই জানতো না। তারা শুধু বাহ্যিক দিকটাই দেখেছে, অন্তর্দৃষ্টি দিয়ে কোনো ব্যাপারকে পর্যালোচনা করে দেখেনি ৷ তারা চিন্তা করে দেখেনি যে, মানুষের আকীদা বিশ্বাসে কী পরিমাণ শক্তি লুকিয়ে থাকতে পারে। আল্লাহর ওপর ভরসা করলে, তার ওপর নির্ভর করলে কী পাওয়া যায়, তাও তাদের জানা ছিলো না । আকীদা বিশ্বাস তথা কোনো আদর্শ যখন কোনো ব্যক্তি কিংবা দলকে শক্তি যোগায়, তখন তার সামনে সংখ্যা, প্রস্তুতি ও বৈষয়িক সাজ সরঞ্জাম অর্থহীন বস্তুতে পরিণত হয়ে যায়। এই মূল জিনিসটার অনুপস্থিতির কারণে মোনাফেক ও অস্তরের ব্যাধি সম্পন্ন মানুষরা বাহ্যিক সাজ সরঞ্জামে প্রতারিত হয়ে গেলো তারা মনে করেছিলো মুসলমানরা বুঝি নিজেদের ধ্বংস সাধন করতে যাচ্ছে। কিন্তু পরিণামে দেখা গেলো মুসলমানরা নয় মূলত তারাই নানাভাবে প্রতারিত হয়েছে। বৈষয়িক ও বাহ্যিক উপায় উপকরণের ক্ষেত্রে ঈমানদার ও বে-ঈমান লোকদের ব্যাপারটি একই রকম । কিন্তু এই বাহ্যিক ও বৈষয়িক উপায়-উপকরণের মূল্যবোধের ক্ষেত্রে, তার যথার্থ মূল্যায়নের ক্ষেত্রে এদের উভয়ের মাঝে ব্যবধান অনেক বেশী বে-ঈমান ব্যক্তি শুধু সে উপায়-উপকরণকেই দেখে, তাদের দৃষ্টি এই উপায় উপকরণের বাইরে কখনো যায় না৷ কিন্তু ঈমানদারদের দৃষ্টি থাকে বাহ্যিক উপায় উপকরণের বাইরে- আসল সত্যের প্রতি যে আসল সত্য সব কয়টি শক্তির ওপর ছেয়ে আছে বে-ঈমান ব্যক্তি কখনো এই শক্তির মূল্যায়ন করতে পারে না । তাই আল্লাহ তায়ালা বলছেন, ‘যে-কেউই আল্লাহর ওপর ভরসা করবে (সে যেন জেনে রাখে যে,) আল্লাহ তায়ালা বিজয়ী ও বিজ্ঞ কুশলী’ । তিনি বিজয়ী, তার ওপর অন্য কোনো কিছুই বিজয়ী হতে পারে না । তিনি কুশলী, হেকমতওয়ালা ৷ প্রতিটি কাজ তিনি হেকমত ও কৌশলের সাথে আঞ্জাম দেন। কোনো ব্যক্তি কিংবা সমষ্টি যখন তার ওপর ভরসা করে, তখন তাদের সাহায্য করা থেকে কেউই তাকে রুখতে পারে না । এটাই হচ্ছে সে মূল্যবান জিনিস মোমেনদের অস্তর যা পেয়ে যায় এবং তাতেই সে সন্তুষ্ট হয়। বে-ঈমান লোকদের দৃষ্টি থেকে যে জিনিসটা গোপন- মোমেনদের কাছে তা অমূল্য, তার তুলনা কোনো কিছুর সাথেই করা যায় না। এটাই হচ্ছে সে জিনিস, যা ভারসাম্যের পাল্পাকে একদিকে ভারী করে দেয়। পরিণামও সে অনুযায়ী নির্দিষ্ট হয়। প্রতিটি যুগে প্রতিটি জনপদে শেষ সিদ্ধান্তের ব্যাপারে এ বিষয়টির ওপরই ফয়সালা নির্ভর করে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।