যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্কে আমরা কিছুই বলতে পারি না। আমাদের ইজতেহাদ এখানেই শেষ ৷ এ ব্যাপারে শায়খ মোহাম্মদ আব্দুহু ও তার চিন্তাধারার দিকেও ধাবিত হতে চাই না যে দৃষ্টিসীমার বাইরে অদৃশ্য বিষয় সম্পর্কেও তার একটা বৈষয়িক ব্যাখ্যা করতে হবে । আল্লামা রশিদ রেজা তার তাফসীরে বলেছেন যে, মোশরেকদের উদ্দেশ্যে শয়তানের কথা বলা মূলত কোনো বৈষয়িক দৃষ্টির কথা বলা নয়। এটা হচ্ছে এক ধরনের শয়তানী ওয়াস ওয়াসা । সে তাদের মনে এ ওয়াসওয়াসা দিয়েছে যে, আজ তোমাদের ওপর অন্য কোনো মানুষই জয়লাভ করতে পারবে না । আমি অবশ্যই তোমাদের সাথে আছি। মোহাম্মদের অনুবর্তন শুধু কতিপয় দুর্বল ব্যক্তিই করেছে । তোমরা সন্মান, মান মর্যাদা ও সংখ্যায় তাদের চাইতে অনেক বড়ো এসব কিছুর পাশাপাশি আমি তো তোমাদের সাথে আছিই ৷ বায়যাবী তার তাফসীরে বলেছেন, আসলে শয়তান এর দ্বারা একান্তভাবে তার আনুগত্য করার জন্যেই তাদের প্রলোভন দিয়েছে। মোশরেকরা ধারণা করেছে সে হচ্ছে তাদের শুভাকাংখী, তাদের আশ্রয়দাতা । ‘যখন সে উভয় বাহিনীকে দেখলো, তখন পালিয়ে গেলো ।' অর্থাৎ যখন উভয় দল যুদ্ধের জন্যে একে অপরের পাশে এলো, তারা একদল আরেক দলকে দেখতে পেলো এমনকি তখনো প্রাণপণ যুদ্ধ শুরু হয়নি, তখন সে কেটে পড়লো । তারা আসলে ভুল করেছেন। আসল কথা হচ্ছে শয়তান তাদের নানা কথার প্রলোভন দিয়েছে। তার ‘কথা বলা' হচ্ছে ওয়াসওয়াসা দেয়ার উদাহরণের মতো । অতপর শয়তান তাদের ফেলে চলে গেলো । বললো, আমি অবশ্যই তোমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছি । আমি এমন কিছু দেখতে পাচ্ছি- যা তোমরা দেখতে পাওনা । আমি আল্লাহকে ভয় করি, অর্থাৎ সে তাদের নিজ নিজ অবস্থার ওপর ফেলে চলে গেলো এবং তাদের অবস্থা- বিশেষ করে যখন দেখলো ফেরেশতাদের দিয়ে আল্লাহ তায়ালা মোমেনদের সাহায্য করছেন, তখন সে তাদের ব্যাপারে নিরাশ হয়ে গেলো । আসলে শয়তানী লশকর মোশরেকদের দলে অনুপ্রবেশ করলো। তাদের নানাভাবে ওয়াসওয়াসা দিতে শুরু করলো । মিথ্যা আশা ও প্রতারণা দিয়ে তাদের ধোকা দিতে লাগলো । অপরদিকে ফেরেশতারা মুসলমানদের নেকী ও দৃঢ়তার জন্যে উৎসাহ দিতে লাগলো । এর ফলে মুসলমানদের দৃঢ়তা বহুলাংশে বৃদ্ধি পেলো । ফেরেশতাদের কাজ মুসলমানদের গায়বী উৎসাহ দেয়ার পাশাপাশি ধরা-ছোয়ার জগতে তাদের পাশে দাড়িয়ে যুদ্ধ করাও কিছু মোফাসসেরের বক্তব্য অনুযায়ী বর্ণিত হয়েছে। কেননা অন্যত্র বলা হয়েছে, ‘তাদের ঘাড়ের ওপর আঘাত করো- তাদের প্রতিটি জোড়ায় জোড়ায় আঘাত করো ।' আল্লাহর এই বক্তব্যের মতো শয়তানের কাজকেও এরা মনে করেন বৈষয়িক- যাকে দেখা যায়, অনুভব করা যায়। এভাবেই মোহাম্মদ আবদুহ্ু ৩০ পারার সূরা ফীল-এ “‘তায়রান আবাবীলে'র ব্যাখ্যা করেছেন জল বসন্তের কীট ও জীবাণু । আসলে এসবই হচ্ছে তাফসীরের নামে কিছুটা বাড়াবাড়ি । কারণ যা কিছুই অদৃশ্য, যা-কিছু ধরা-ছোয়ার বাইরে, তার একটা অনুভবযোগ্য ব্যাখ্যা করতেই হবে তা মোটেই ঠিক নয়। যেখানে এ ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের কোনোই প্রয়োজন নেই, কোরআনের সুস্পষ্ট শাব্দিক বর্ণনায় এ ধরনের কোনোই সুযোগ নেই ৷ এ আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে আমি এ পদ্ধতিই অবলম্বন করেছি । বস্তুবাদী তউপকুরূণের ওপর নির্ভর কন্বা সমোনাকেকীর শম ্ষ্ণ এদিকে যখন শয়তান কাফের মোশরেকদের বিশেষ করে যারা দম্ভ-অহমিকা ভরে ঘর থেকে বেরিয়ে এসেছে, যারা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করছিলো, তাদের শয়তান উৎসাহ দিয়ে প্রতারণা করছিলো । তখন আরেকদিকে মোনাফেক এবং যাদের অন্তরে |. লাল আলব্লল কন ন ১৩ মলমল = ] www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।