মোশরেকদের কাছে এসে বললো, আজ তোমাদের ওপর কেউই বিজয়ী হতে পারবে না। আমি তোমাদের সাথেই রয়েছি। যখন লোকেরা যুদ্ধের জন্যে কাতারবন্দী হয়ে দাড়ালো, তখন আল্লাহ্র রসূল এক মুষ্টি মাটি নিয়ে মোশরেকদের মুখের ওপর নিক্ষেপ করলেন । তখন তারা পেছনের দিকে পালাতে লাগলো । জুয়ায়ব ইবলীসের দিকে এগিয়ে গেলো । তার এক হাত এক মোশরের্কৈর হাতের সাথে জড়ানো ছিলো। ইবলীস নিজের হাত তার হাত থেকে ছাড়িয়ে নিলো । নিজের দলবলসহ পেছনের দিকে পালিয়ে গেলো । সে ব্যক্তি পেছন থেকে ডাকলো, হে সুরাকা (সে ছিলো মূলত ইবলীস) তুমি তো বলছিলে তুমি আমাদের সাথে রয়েছো! ইবলীস বললো, ‘আমি এমন কিছু কিছু দেখতে পাচ্ছি, তোমরা যা দেখতে পাচ্ছো না। আমি অবশ্যই আল্লাহকে ভয় করি। আল্লাহ তায়ালা কঠোর আযাব নাযিল করেন। এ সময় ইবলীস নিজে ফেরেশতাদের দেখতে পাচ্ছিলো। ইবনে হামীদ বর্ণনা করেন, তার কাছে ইবনে ইসহাক থেকে সালমা বলেছেন, ইয়াযীদ বিন রুমান ওরওয়া ইবনে যুবায়ের থেকে রেওয়ায়াত করেছেন, যখন কোরায়শরা ময়দানে সমবেত হয়েছে, তখন ইবলীস সুরাকা বিন মালেক বিন জাশীমের রূপ নিয়ে আভির্ভূত হলো এবং বললো, আমি তোমাদের পাশে রয়েছি। আমি দেখি-পেছন থেকে তোমাদের কেউ কোনো ক্ষতি করে কিনা, একথা বলে তারা দ্রুত বের হয়ে গেলো । কাতাদার বর্ণিত হাদীসটি এসেছে বাশির বিন মোয়াযের সূত্রে, তার কাছে সায়ীদের সূত্রে ইয়াযীদ বলেছেন, ইবলীস যখন জিবরাঈলকে ফেরেশতাদের দল নিয়ে অবতরণ করতে দেখলো, তখন আল্লাহর এই দুশমন বললো, আমি ‘ফেরেশতাদের মোকাবেলা করতে পারবো না । আমি এমন কিছু দেখতে পাচ্ছি, যা তোমরা দেখো না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু আল্লাহর এই দুশমন আসলেই মিথ্যা কথা বলেছে। সে আল্লাহকে ভয় করেনি মূলত সে জানতো যে, এখানে দাড়াবার তার কোনো ক্ষমতাই নেই এবং এ থেকে সে রক্ষাও পাবে না। আর আল্লাহর এই শত্রু হামেশাই তার সাংগোপাংগদের সাথে এই নীতিই অবলম্বন করে যে, হক ও বাতিলের সম্মুখ সমরে সব সময়ই পালিয়ে যায় । নিজের সংগী সাথীদের এভাবেই সে বিপদের সময় ধুকে ধুকে মারার জন্যে ফেলে নিজে পালিয়ে যায় । না। এখানেও তেমন কোনো আলোচনা আমরা করবো না । কেননা এসব বর্ণনা কোরআনের আয়াত কিংবা নির্ভরযোগ্য হাদীসের বর্ণনায় সমর্থিত নয়। আমরা এগুলোকে ঘটনা হিসেবে অস্বীকার করি না, তবে একান্ত আকীদা বিশ্বাস হিসাবে এর ওপর কথা বলতে পারি না । কারণ আকীদা বিশ্বাস হচ্ছে তাই- যা একমাত্র কোরআন ও নির্ভরযোগ্য মোতাওয়াতের(৩) হাদীসের বর্ণনায় প্রমাণিত হয়। এ ব্যাপারে কোরআনের আয়াত শুধু এটুকুই বলে যে, ‘শয়তান মোশরেকদের কার্যকলাপকে সুন্দর করে তাদের সামনে পেশ করেছে এবং তাদের নিজের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়ে যুদ্ধের ময়দানে হাযির করার ব্যাপারে উৎসাহ দিয়েছে। কিন্তু ময়দানে যখন উভয় দল একে অপরের মুখোমুখি হয়েছে, তখন সে পালিয়ে গেলো এবং বললো, আমি এমন কিছু দেখতে পাচ্ছি- যা তোমরা দেখো না । আমি আল্লাহকে ভয় করি’ । একথা বলে সে যুদ্ধের ময়দানে তাদের একা রেখে নিজের পথে চলে গেলো । শয়তানের এ কাজের ধরন ও প্রকৃতি আমাদের জানা নেই । এটা আমাদের বোধশক্তির বাইরে ৷ শয়তান নিজে যেমন অদৃশ্য তার কর্মকান্ডও তেমনি অদৃশ্য । এ সব গায়বী বিষয়ের ধরন (৩) যে সহীহ হাদীসকে প্রত্যেক যুগে এতো বেশী লোক রেওয়াত করেছেন যে, এতো লোকের পক্ষে একত্রে মিথ্যা বলা সাধারণত অসম্ভব বিবেচিত হয়, সে ধনের ‘হাদীসকে হাদীসে মোতাওয়াতের' বলে ।-সম্পাদক শি সুনা আল আলফা (১৮০১) পাস্থা ১০ সনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।