যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

স্থান দখল করে আছে । শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই মূল্যবান তাফসীর লিখে তিনি ইতিহাসের পাতায় সর্বদা স্বরণীয় হয়ে থাকবেন। ৷ তার বিশেষ বিশেষ গ্রন্থের মধ্যে একাধিক উপন্যাস রয়েছে, বেশ কয়টি জনপ্রিয় শিশু সাহিত্যও রয়েছে। তেফলে মিনাল ক্বারিয়া (গ্রামের ছেলে), মদীনাতুল মাসহুর (যাদু নগরী), | মাশাহেদুল কেয়ামাহ ফিল কোরআন (কোরআনে পেশ করা কেয়ামতের দৃশ্যসমূহ), আত্‌ তাসওয়ীরুল ফার্ন ফিল কোরআন, (কোরআনে শিল্পগত ছবি), আল আদালাতুল এজতেমায়ীয়াতু ফিল ইসলাম (ইসলামে সামাজিক সুবিচার), মা'রেকাতুল ইসলাম ওয়ার রেসমালিয়াহ (ইসলাম ও পুঁজিবাদের দ্বন্দ) আস সালামুল আলামে ওয়াল ইসলাম (ইসলাম ও বিশ্বশান্তি), দেরাসাতুল ইসলামিয়াহ (ইসলামী রচনাবলী), আন নাকদুল আদাবে-উসুলুহ ও মানাহেজুহ (সাহিত্য সমালোচনার মূলনীতি ও পদ্ধতি), আন নাকদু লে কেতাবে মুসতাকবেলেস সাকাফাহ (ভবিষ্যতের সংস্কৃতি শীর্ষক একটি পুস্তকের সমালোচনা), কেতাবুন ও শাখছিয়াতুন (গ্রন্থ ও ব্যক্তিত্ব), নাহজু মুজতামেয়ুল ইসলামী (ইসলামী সমাজের দৃশ্য) আমরিকা আল লাতি রা'আইতু, (আমার দেখা আমেরিকা), আল আতইয়াফুল আরবা (চারজনের চিন্তাধারা) । সর্বশেষে রয়েছে তার সেই মহা বিপ্নবের গ্রন্থ ‘মায়ালেম ফিত তারীক' (পথ চলার নির্দেশনাসমূহ)। এই গ্রন্থের মাঝেই শহীদ কুতুব দেশ, জাতি নির্বিশেষে দুনিয়ার সকল মুসনলমানকে আহ্বান জানিয়েছেন নিজেদের ঘাড় থেকে জাহেলিয়াতের সব ধরনের বোঝা ঝেড়ে ‘ফেলে দিতে এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্যে আল কোরআনের ঝান্ডা হাতে নিয়ে যালেমদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাড়াতে ৷ সমস্ত যালেম মোনাফেক শাসকদের উৎখাত করে তার স্থলে সত্যিকার অর্থে আল্লাহ তায়ালার দ্বীন কায়েমের জেহাদে শরীক হতে তাদের ডাক দিয়েছেন । (এই বইতে সাইয়েদ কুতুব যে ভূমিকা লিখেছেন, ‘কোরআনের উপস্থাপিত আগামী বিল্পবের ঘোষণাপত্র’ নামে আমরা তা এখানে পেশ করেছি) ক্ৰোন্‌ পরিবারে এ সোনার মানুষ মায়ের নাম ফাতেমা হোসাইন ওসমান, পিতার নাম হাজী ইব্রাহীম কুতুব। তার নিজের সম্মানিত নাম সাইয়েদ, কুতুব বংশীয় উপাধি । ১৯০৬ সালে মিসরের উসউত জেলার প্রাচীন পল্লী-মুশায় তিনি জন্মগ্রহণ করেন । তার দাদার আমলে এই বংশের লোকেরা আরব উপদ্বীপ থেকে এসে মিসরের উত্তরাঞ্চলে বসবাস শুরু করেন। কেউ কেউ মনে করেন যে, তার পূর্বপুরুষরা ছিলেন হিন্দুস্থানের অধিবাসী, অবশ্য এব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রমাণ আমাদের নযরে পড়েনি । পরিবারের সদস্য সংখ্যা সর্বমোট ৫ জন মিসরের মাটিতে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে গোটা পরিবারটাই ছিলো এক ইস্পাত কঠিন ঘীটি । তার ছোট ভাই মোহাম্মদ কুতুব নিজেও ছিলেন একজন মহান ব্যক্তি ও বহু গ্রন্থ প্রণেতা, বোন হামিদা ও. আমিনা দু'জনই যালেমদের কারাগারে বহু অত্যাচার সয়ে এক সময় খাঁটি সোনায় পরিণত হয়েছেন। শৈশবেই মায়ের ইচ্ছানুযায়ী তিনি কোরআন শরীফ মুখস্থ কয়েন গ্রামের মাকতাবে। পরে পিতার সান্নিধ্যে চলে আসেন কায়রো শহরের উপকন্ঠে-হালওয়ান নামক স্থানে । সেখানে তিনি তাজহিযিয়াত দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন । ১৯২৯ সালে সেখানকার পড়া শেষ করেন। ১৯৩৩ সালে তিনি মাদ্রাসা দারুল উলুম কায়রো থেকে বিএ ডিগ্রী হাসিল. করে আপন | যোগ্যতার বলে সেখানেই অধ্যাপনার কাজে নিযুক্ত হন । LL www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।