যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আর অহংকার হামেশাই ক্ষতি ও দুর্ভাগ্যের কারণ হয়ে থাকে। যদি আজ মোহাম্মদের বাহিনী জয়লাভ করে, তাহলে আমরা অত্যন্ত অপমানিত ও লাঞ্চিত হয়ে যাবো । পরে অবশ্য আবু সুফিয়ানের এই জ্ঞানসুলভ ভবিষ্যদ্বাণীই সত্য প্রমাণিত হয়েছে। মোহাম্মদ (স.) মোশরেক বান্ধিনীকে পরাজিত করেছেন। তারা অপমানিত ও পরাজিত হয়ে মক্কায় ফিরে গেলো । তাদের দম্ভ-অহমিকা পদতলে লুঠ্ঠিত হয়ে গেলো । তাদের অহংকার, তাদের না-ফরমানী তাদের পতনের কারণ হলো এবং বদরের উপত্যকা তাদের জয়মালা পরানোর বদলে অপমানের কলংক পরিয়ে দিলো । তাই আল্লাহ বলেন, ‘তাদের যাবতীয় কার্যক্রম আল্লাহ তায়ালা পরিবেষ্টন করে আছেন ।' তাদের কোনো কিছুই আল্লাহর কাছ থেকে রক্ষা পাবে না । তাদের কোনো শক্তিই তাকে অক্ষম করতে পারে না । তিনি চারদিক থেকে তাদের কর্মকান্ডকে ঘিরে রেখেছেন । তারা কোনো দিক থেকেই বেচে যাবে না। ব্রদকর্স যুদ্ধে শয়তানের উপস্থিতি পরবর্তী প্রসংগে আসছে কিভাবে শয়তান মোশরেকদের প্রলোভন দিয়েছিলো, বিশেষকরে যখন তারা ঘর থেকে বের হয়ে বদরের দিকে আসছিলো তখন শয়তান তাদের সামনে কী ধরনের চিত্র পেশ করেছিলা সে আলোচনাই এখানে প্রাধান্য পেয়েছে। এরশাদ হচ্ছে, (আয়াত-৪৮) এই ঘটনা ও এই আয়াতের ব্যাপারে বেশ কিছু বর্ণনা পাওয়া যায় । কিন্তু এ বিষয়ে মোয়াত্তায়ে মালেকের রেওয়ায়াত ছাড়া অন্য কোনো হাদীসই রেওয়ায়াতের মাপকাঠি অনুযায়ী নির্ভরযোগ্য নয়। মোয়াত্তার হাদীসটি হচ্ছে এই, আহমদ বিন ফারাজ বর্ণনাসূত্রে আবদুল মালেক বিন আবদুল আযীয ইবরাহীম বিন আবি আইলাহ তালহা বিন আবদুল্লাহ বিন কোরায়য থেকে বলেন, আল্লাহর রসূল বলেছেন ইবলীস শয়তান কোনো দিন এতো ছোট এতো হীন এতো উদ্বিগ্ন এবং এতো রাগান্বিত হয়না যেভাবে সে আরাফার দিন (যিলহজ্জ মাসের নয় তারিখ) হয়। এটা একারণে যে, সে এই দিন আল্লাহর রহমতের অবতরণ ও বান্দাদের গুনাহ মাফ করার দৃশ্য দেখতে পায়। হা বদরের দিনও তার অবস্থা এমনটি হয়েছিলো । লোকেরা জিজ্ঞাসা করলো, সে বদরের দিন কী দেখেছিলো। রসূলুল্পাহ (স.) বললেন, সে জিবরাঈলকে দেখলো তিনি ফেরেশতাদের এদিক-সেদিক অবতরণ করিয়ে তাদের দায়িত্ব ভাগ করে দিচ্ছেন। এই হাদীসে বর্ণনাকারী আবদুল মালেক বিন আবদুল আযীয হাদীস বর্ণনায় দুর্বল ৷ এ বর্ণনা মুরসাল ।(১) বাকী বর্ণনাগুলোর মধ্যে রয়েছে আলী ইবনে আবু তালহা ও ইবনে জারীর সূত্রে আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা । ইবনে ইসহাকের সূত্রে ওরওয়া ইবনে যোবায়রের বর্ণনা । সায়ীদ বিন যোবায়রের সূত্রে কাতাদার বর্ণনা । সর্বশেষে হাসান ও মোহাম্মদ ইবনে কা’বের বর্ণনা । এই হচ্ছে কতিপয় রেওয়ায়াতের উদাহরণ । এর মাঝে ইবনে জারীর তাবারীর বর্ণনায় বলা হয়েছে, মুসারা আবদুল্লাহ বিন সালেহর কাছ থেকে, তিনি মোয়াবিয়া বিন আলী ইবনে আবু তালহার কাছ থেকে এবং তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (স.) বলেছেন- ইবলীস বদরের দিন শয়তানদের একটি বাহিনী নিয়ে এলো । তার সাথে একটি পতাকাও ছিলো । শয়তান নিজে সুরাকা বিন মালেক (২) বিন জাশীমের রূপ নিয়ে আবির্ভূত হলো । ইবলীস (১) যে হাদীসের শেষের দিকে এসে একজ্ঞন সাহাবীর নাম বাদ পড়েছে এবং স্বয়ং তাবেয়ী আল্লাহর রসূল (স.)-এর নাম করে হাদীস বর্ণনা করেছেন, তাকে ‘হাদীসে মুরসাল’ বলে । (২) সুরাকা বিন মালেক অবশ্য পরে ইসলাম গ্রহণ করেছেন ।-সম্পাদক www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।