যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

গৌড়ামি রিঘ্াকারী হচ্ছে নফসের গোলামীর শামিল । আল্লাহ বিরোধী শক্তিসমূহ আল্লাহর পাওনাকে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। মোমেনদের এ দল পুনরায় সে পাওনাকে আল্লাহর কাছে ফেরত দিতে চায়- এরা নিজেরা কোনো অবস্থায় ‘তাগুত’ হতে চায় না-নিজেরা নিজেদের খোদার আসনেও বসাতে চায় না, বরং নিজেদের জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্য ও সার্বভৌমত্বের গন্ডির ভেতরে রাখতে চায় । যেসব আল্লাহ বিরোধী শক্তি আল্লাহর জায়গায় নিজেরা নিজেদের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়-এ জামায়াত তাকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এই দল আল্লাহর যমীনে মানুষদের মানুষের এবং অন্য সব কয় ধরনের গোলামী থেকে আযাদ করে দেয়ার এই চিরন্তন ঘোষণা নিয়ে নিজেদের বাড়ি ঘর থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো গোলামী মানুষকে নিকৃষ্ট জীবে পরিণত করে তার যাবতীয় সম্মানকে বিনষ্ট করে দেয় । অতএব মোমেনদের এই দলটি মানুষদের স্বীয় মর্যাদা-সম্মান ও আযাদীকে রক্ষা করার জন্যেই ময়দানে অবতীর্ণ হয়। মানুষের ওপর খামাখা চেপে বসা, তাদের ওপর প্রাধান্য বিস্তার করা, তাদের নিজেদের গোলাম বানানো ও শক্তির দাসে পরিণত করার জন্যে মোমেনদের এই দল যুদ্ধে অবতীর্ণ হয় না। তারা যখন যুদ্ধের ময়দানে যায়, তখন নিজেদেরকে যাবতীয় বৈষয়িক স্বার্থ থেকে পাক সাফ করেই তারা যুদ্ধযাত্রা শুরু করে। তারা এই যুদ্ধের বিজয় ও প্রাধান্য নিজেদের ব্যক্তির প্রয়োজনে কামনা করে না- বরং আল্লাহর আনুগত্যের সামনে প্রতিটি মানুষ যেন হা-বোধক জবাব দিতে পারে, তার জন্যেই তারা যাবতীয় প্রচেষ্টা চালায় । এ অবস্থায় গর্ব, অহংকার ও নিজেদের প্রদর্শনী করার জন্যে- সর্বোপরি মানুষদের আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্যে কোরায়শরা যেভাবে ঘর বাড়ি থেকে বের হয়ে ময়দানে এসেছে, তা মোমেনরা স্বচক্ষে দেখেছে এবং এ দান্তিক আচরণের কি ভয়াবহ পরিণাম নিয়ে তারা ঘরে ফিরে গেছে, তাও মোমেনরা ভালো করে দেখেছে। তারা অপমান, পরাজয় ও লাঞ্চনা নিয়েই নিজ নিজ বাড়ি ঘরে ফিরে গেছে। আল্লাহ তায়াল৷ এই ঘটনাটিকে মোমেনদের দলের সামনে একটি চূড়ান্ত শিক্ষামূলক বিষয় হিসাবে পেশ করলেন এই বলে যে, ‘তোমরা তাদের মতো........ তাদের কার্য ঘিরে রেখেছ ৷' কাফেরদের দম্ভ অহমিকা, প্রদর্শনীমূলক আচরণ ও আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা ইত্যাদি আবু জাহলের কথা থেকেই স্পষ্ট জানা যায়। আবু জাহলের কাছে আবু সুফিয়ানের দূত এসে খবর দিলো যে, আবু সুফিয়ান বাণিজ্যিক কাফেলা নিয়ে সমুদ্র পাড় দিয়ে বের হয়ে বেচে | গেছে, তাই আবু জাহল যেন লশকর নিয়ে মক্কায় ফিরে যায়। কারণ বাণিজ্য কাফেলা বেচে যাওয়ায় আপাতত তাদের মোহাম্মদ ও তীর সাথীদের সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই । আবু জাহল তার সাথে গায়িকা ও নর্তকী ও বহু ধরনের গান বাজনার সামগ্রী নিয়ে এসেছিলো । তারা ভেবেছে, গায়িকারা গান গাইবে, নর্তকীরা নাচবে এবং উট যবাই করে আনন্দ উপভোগ করবে এবং পথে পথে নিজেদের ক্ষমতার ও দম্ভ-অহমিকার চিহ্ন রেখে যাবে। এভাবেই আমরা বদরের উপত্যকায় গিয়ে পৌছবো । তিন দিন সেখানে থাকবো, উট যবাই করবো, খাবার দাবার নিয়ে আনন্দ করবো, মদ খাবো, গায়িকাদের গান গাওয়াবো । এর ফলে গোটা আরব উপদ্বীপ আমাদের সব সময় ভয় করবে। আবু জাহলের এই জবাব নিয়ে যখন দূত আবু সুফিয়ানের কাছে ফিরে গেলো, তখন আবু সুফিয়ান বললো, হায় আমার জাতি, এই হচ্ছে আমর বিন হিশামের (আবু জাহল) কান্ড! সে মানুষদের এজন্যে ফেরত নিতে চায় না যে, সে হচ্ছে তাদের নেতা এবং সে হচ্ছে ভারী অহংকারী, | ৮ সূক্পা আল আনফাল ৫১৭৮১) পারা ১০ মনখিল ২ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।