[_"_ তক্ঙ্গীর কী বিলালিল বেলন এর ফলে মতপার্থক্যের কারণগুলো নির্মূল হয়ে যায়- যা পরে বড়ো হয়ে দেখা দেয়। বলা হয়েছে মতপার্থক্য ও পারস্পরিক মতানৈক্য করো না। এতে তোমরা কাপুরুষ ও দুর্বল হয়ে যাবে, তোমাদের মধ্য থেকে শক্তির মূল উৎস উড়ে যাবে। মানুষের মধ্যে মত বিরোধিতা একারণেই দেখা দেয় যে, নেতৃত্ব ও তার লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন দিকে প্রবাহিত হতে থাকে । প্রবৃত্তির দাসত্ব শুরু হয়ে যায়। আর এই নাফসের গোলামীই মানুষের চিন্তা ও ফেকেরের দিক নির্ণয় করতে শুরু করে। তাই যখনি কোনো মানব গোষ্ঠী প্রথমেই আল্লাহ ও তার রসূলের কথার সামনে শর্তহীনভাবে নত হয়ে যাবে, তখন মতপার্থক্যের প্রথম কারণটি বিদূরিত হয়ে যাবে। যদিও উপস্থাপিত বিষয়টি নিয়ে প্রত্যেকের দৃষ্টিভংগি ভিন্নমুখী হয়। কিন্তু আসলে দৃষ্টিভংগির বিভিন্নতা মত বিরোধের কারণ নয়। মত-বিরোধের কারণ হচ্ছে- নফসের গোলামী করা, যা প্রতিটি দৃষ্টিভংগি পোষণকারী ব্যক্তিকে তার মতামতের ওপর গোয়ার্তুমি করতে বাধ্য করে। যদিও এটা পরিষ্কার হয়ে যায়- আসলে ‘সত্য’ রয়েছে ভিন্বপক্ষে । এর পরিণাম এই দাড়ায় যে, মানুষ নিজেকে এক পাল্লায় রাখে আর ‘সত্যকে রাখে দ্বিতীয় পাল্লায় । এক্ষেত্রে প্রথমে সে প্রাকৃতিক প্রাধান্যকে বেশী গুরুত্ব দেয় । এই স্বার্থপরতার একমাত্র চিকিৎসা হচ্ছে আল্লাহ ও তার রসূলের আনুগত্য । এই আনুগত্যের বন্ধন ও শৃংখলা যুদ্ধের ময়দানে তো একান্ত অপরিহার্য । এখানে সর্বাবস্থায় সর্বোচ্চ নেতার আনুগত্য করতে হয়। এখান থেকে সেনাপতির আদেশের আনুগত্যের বিষয় আসে । আসলে আল্লাহ ও তার রসূলের আনুগত্য একটি অন্তরের বিষয়ও বটে । শুধু সাংগঠনিক ও দলীয় আনুগত্যই নয়- এটাতো সব বাহিনীতেই পাওয়া যায়। যারা আল্লাহ ও তার রসূলের জন্যে লড়াই করে না- এটা তাদের মধ্যেও পাওয়া যায়। ইসলামী ফৌজের নেতৃত্বের আনুগত্যের সাথে আল্লাহ ও তার রসূলের আনুগত্য সম্পৃক্ত । এ কারণেই ইসলামী ও অনৈসলামী নেতৃত্বের আনুগত্যে তফাৎ এতো বেশী । আঅআঅহুংক্ার ও ক্রিয়ার ধ্বংসাত্মক পররিশতি এবার আয়াতে বর্ণিত সবরের প্রসংগ । এটি এমন একটি গুণ যুদ্ধের ময়দানে যা অতীব গুরুত্বপূর্ণ । যে কোনো ধরনের যুদ্ধ হোক না কেন, নফসের জেহাদ হোক কিংবা ময়দানের জেহাদ হোক, সর্বাবস্থায়ই এর প্রয়োজন বলা হয়েছে, ‘তোমরা ধৈর্যধারণ করো, আল্লাহ তায়ালা অবশ্যই ধৈর্যশীলদের সাথে রয়েছেন ।' ধৈৰ্যশীলদের জন্যে ‘আল্লাহ তাদের সাথে রয়েছেন’ এই অনুভূতিই বিজয় ও সাহায্যের নিশ্চয়তা বিধান করে। এখন সর্বশেষ শিক্ষার আলোচনা বাকী রয়েছে - তোমরা তাদের মতো হয়ো না-যারা নিজেদের ঘর থেকে গর্ব ও অহংকার সহকারে বেরিয়ে এসেছে লোকদের সামনে প্রদর্শনী করার জন্যে । এরাই মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায় । আল্লাহ তায়ালা তাদের কার্যকলাপ ঢেকে রেখেছেন' ৷ মোমেন দলের জন্যে এই শিক্ষাটা অত্যন্ত জরুরী ছিলো এবং এই প্রয়োজন হামেশাই বাকী থাকবে যুদ্ধের জন্যে গর্ব ও অহংকারের সাথে নিজের শক্তির ব্যাপারে অহমিকা বোধ নিয়ে আল্লাহর দেয়া শক্তি ও ক্ষমতাকে তার ইচ্ছা ও আদেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্যে কখনো বাইরে বের হয়ো না৷ মোমেন সম্পৃ্দায় তো জেহাদে নামবে আল্লাহর জন্যে, আল্লাহর পথে । কিন্তু এই আচরণে তো আল্লাহর পথের কোনো লক্ষণ নেই- এতো হচ্ছে নফসের গোলামী ও শয়তানের পথ । মোমেনরা তো জেহাদে অবতীর্ণ হয় মানুষের জীবনে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্যে । এই অহংকার অহমিকা প্রদর্শনীমূলক আচরণ আল্লাহর সার্বভৌমত্বের সম্পূর্ণ বিরোধী বিষয় । তারা আল্লাহর বান্দাদের ওপর শুধু আল্লাহর আইনের প্রাধান্যই কায়েম করতে চায়- এই | ৮ সন্থা আল আনা ৫১৭৭১) পান্না ১০ মনখিল ২ www.boikitab.blogspot.com যিন্লাল ৮ম ২৩
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।