যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

‘তুমি কি আমাদের কাছ থেকে এই জন্যেই প্রতিশোধ নিতে চাও যে, আল্লাহর আয়াত আমাদের কাছে এসে যাওয়ার পর আমরা তীর ওপর ঈমান এনেছি! হে আমাদের মালিক, তুমি আমাদের ওপর ‘ধৈর্য’ ঢেলে দাও । তুমি আমাদের মুসলমান হিসাবে মৃত্যু দাও !' আবার যখন বনী ইসরাইলের (তালুতের) একটি ক্ষুদ্ দল জালুত ও তার (বিশাল) বাহিনীর মোকাবেলা করলো, তখন মোমেনরা এই বলে আল্লাহর দরবারে দোয়া করলো- ‘হে আমাদের মালিক, তুমি আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও । আমাদের কদমকে দৃঢ় রাখো । কাফের জাতির বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করো ৷' কোরআন অন্যত্র কয়েকটি মোমেন দলের একটি এতিহাসিক দোয়া বর্ণনা করেছে। প্রতিপক্ষের সাথে মোকাবেলায় তাদের আচরণ সম্পর্কে কোরআন বলছে, ‘কতো নবী ছিলো, যাদের সাথে মিলিত হয়ে আল্লাহওয়ালা ব্যক্তিরা লড়াই করেছে । আল্লাহর পথে চলতে গিয়ে আসা বিপদ-মুসীবত কখনো তাদের দুর্বল কিংবা হতোদ্যম করে দিতে পারেনি। মূলত আল্লাহ তায়ালা সৰ্বদাই ধৈৰ্যশীলদের সাথে রয়েছেন । তাদের মুখে হামেশাই কথা ছিলো এই যে, তারা বলতো, ‘হে আমাদের মালিক, আমাদের জন্যে আমাদের গুনাহসমূহ মাফ করে দাও । আমাদের বাড়াবাড়িসমূহ ক্ষমা করে দাও। আমাদের কদমকে (শক্রর সামনে) সুদৃঢ় করো এবং কাফের জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো ।' শত্রুর সাথে যুদ্ধের সময় মোমেন দলের হামেশাই এই অবস্থা ছিলো, যতোবার যতো জায়গায় মোমেনরা দুশমনদের সাথে মোকাবেলা করেছে, ততো জায়গায়ই তারা এভাবে আল্লাহর ‘যেকেরের' সাহায্য নিয়েছে। -_ ওহুদের যুদ্ধে যখন মুসলমানদের ওপর (তাদের নিজেদেরই ভুলের জন্যে) বিপর্যয় এলো, তখন এ আহত নিহত হওয়ার বিপদ সত্তেও পরের দিন যখন তাদের দ্বিতীয় বার মোকাবেলার জন্যে ডাক দেয়া হলো, তখনো তাদের অন্তরে এই মহান শিক্ষা উপস্থিত ছিলো। আল্লাহর এরশাদ, ‘যাদের উদ্দেশ্যে মানুষেরা বললো, একদল মানুষ তোমাদের সাথে মোকাবেলার উদ্দেশ্যে জড়ো হয়েছে। অতএব তোমরা তাদের ভয় করো । (একথা শোনার) পর তাদের ঈমান আরো বেড়ে গেলো । তারা বললো, আমাদের জন্যে আল্গাহ তায়ালাই যথেষ্ট । তিনিই উত্তম কর্মবিধায়ক’ ৷ দুশমনদের সামনে মোমেনদের আল্লাহর এই যেকের অনেক কাজে লাগে । এটা এমন এক শক্তির সাথে জড়িত, যা কখনো পরাজিত হতে পারে না। আর তা হচ্ছে মহান আল্লাহর ওপর নিরংকুশ ভরসা । যিনি হামেশা আপন বন্ধুদের সাহায্য করেন । তার সাথে এই যুদ্ধের প্রকৃতি ও যুদ্ধের উদ্দেশ্য ওতপ্রোতভাবে জড়িত । এই যুদ্ধ হচ্ছে আল্লাহর যুদ্ধ । তার যমীনে তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যুদ্ধ । সেসব আল্লাহ বিরোধী শয়তানী শক্তিকে যমীন থেকে নির্মূল করা, যারা মানুষদের কাছ থেকে আল্লাহর সার্বভৌমত্বকে ছিনিয়ে নিয়েছে। এটা এমন এক যুদ্ধ, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালেমাকে সমুন্ত করা । বিজয় লাভ করা এর উদ্দেশ্য নয় গনীমতের মাল এর লক্ষ্য নয়। ব্যক্তিগত প্রাধান্য কিংবা জাতিগত কৌলীন্য রক্ষা করা এর উদ্দেশ্য নয় । সেই মহান কর্তব্যের তাগাদা হচ্ছে সবচেয়ে কঠিন ও বিপদের সময় মোমেন তার মালিককে বেশী বেশী স্মরণ করবে, দুঃসময়ের মুহূর্তগুলোতে তার সাথেই সম্পর্ককে মযবুত করবে। এই বিষয়গুলো অত্যন্ত জরুরী । আল্লাহর শিক্ষা একে বারবার প্রমাণ করে দেখিয়েছে । আল্লাহ ও তার রসূলের একনিষ্ঠ আনুগত্যের কথা এ কারণে বলা হয়েছে যে, ঈমানদার বান্দা যখন শুরুর দিকে যুদ্ধের মযদানে নেমে পড়ে, তখন যেন পরিপূর্ণভাবে আল্লাহর সামনে বিনত হয়। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।