যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে । তাদের অবশ্যই গর্ব ও অহংকার থেকে, শয়তানের ধোকা প্রতারণা থেকে বাচতে হবে । এক আল্লাহর ওপরই তাদের নির্ভর করতে হবে। কেননা, বিপুল ক্ষমতার উৎস ও মালিক হচ্ছেন তিনি । এরশাদ হচ্ছে, (আয়াত-৪৫-৪৯) এই কয়েকটি বাক্যের মাঝে অনেক তাৎপর্য, অনেক ইংগিত, অনেক মৌলিক বিধান, অনেক ছবি ও ঘটনার বর্ণনা রয়েছে। যুদ্ধের দৃশ্যসমূহের এমন এক চিত্রায়ন রয়েছে যেন এটি এক জীবস্ত ঘটনা ৷ অন্তরের হাল, অনুভূতি, গোপন ও অপ্রকাশিত কথাও এ থেকে বেরিয়ে পড়ে । কয়েকটা কথায় এগুলোকে পেশ করা হয়েছে, অথচ এর বক্তব্যের জন্যে এই বাক্যগুলো থেকে করয়গুণ বেশী কথা বলা প্রয়োজন ছিলো। কোনো মানবীয় প্রচেষ্টা এই দৃশ্য অংকন করতে পারতো না। কথাগুলো শুরু হয়েছে, ‘হে ঈমানদাররা' এই ডাক দিয়ে । এই সূরায় মুসলিম বাহিনীকে বনহুবারই এই নামে ডাকা হয়েছে। তাদের গুরুত্ব দেয়া হয়েছে ময়দানে শত্রুর মোকাবেলার সময় দৃঢ়তা দেখাতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, শক্রকে প্রচন্ড ভয় দেখাতে হবে। (আয়াত ৪৫-৪৭) এখানে সঠিক ভাবে সাহায্য ও বিজয় লাভ করার উপায় বলা হয়েছে দৃঢ়তা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ ও তীর রসূলের আনুগত্য, পারস্পরিক মতবিরোধিতা থেকে বেঁচে থাকা, ধৈর্যধারণ করা, গর্ব ও অহংকার থেকে বেচে থাকা, আল্লাহর সহজ সরল পথে অটল থাকা এবং প্রদর্শনীমূলক কার্যকলাপ থেকে বেচে থাকা। দৃঢ় হয়ে ময়দানে টিকে থাকা সাহায্য পাওয়ার পথে প্রথম ধাপ ৷ উভয় বাহিনীর মাঝে যেই ময়দানে দৃঢ় হয়ে দাড়িয়ে থাকবে, সেই বিজয়ী হবে। ঈমানদারদের কি জানা নেই যে, তারা যে বিপদ মুসীবত কষ্টে ভুগছে, তাদের শকত্রুরাও তেমনি কৃষ্ট মুসীবত পাচ্ছে । দুশমনদের কষ্টও মুসলমানদের মতোই ৷ কিন্তু মোমেনদের অন্তর যে বিনিময় ও পুরস্কার পাওয়ার আশা করে, কাফেররা সে দিক থেকে একান্ত মাহরুম ৷ এ দিক থেকে অবশ্যই মোমেনদের পাল্লা খুব ভারী । আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা করায় তাদের মনও খুব প্রশান্ত থাকে, তার সাহায্য আশা করে। কাফের তো এ থেকেও বঞ্চিত । শক্ত পায়ে দাড়িয়ে থাকা নির্ভর করে মনের বলের ওপর । আর মনের বল নির্ভর করে শক্ত ঈমানের ওপর । ঈমানদারদের প্রয়োজন সাহস ও শক্তির সাথে দৃঢ়প্রতিজ্ঞ থাকা । তাহলেই দেখা যাবে কাফেরদের পা টলটলায়মান হয়ে যাবে। মোমেনদের দৃঢ়তা তো তাদের সেই ঈমানের ওপর প্রতিষ্ঠিত যেখানে বলা হয়েছে, হয় তারা শহীদ হবে, না হয় তাদের ওপর সাহায্য আসবে। অপরদিকে তাদের দুশমনদের সামনে এই অস্থায়ী ও নিতান্ত ক্ষুদ্র জীবন ছাড়া আর কিছুই নেই । তারা যা কিছু করে, তা এই দুনিয়ার লোভ-লালসার জন্যেই করে, যার বাইরে তাদের কোনো কিছুরই আশা নেই! এর বাইরে তাদের কোনো জীবনও নেই । আর বর্তমান জীবন ছাড়া তাদের আর কোনো জীবনও নেই । আল্লাহকে অধিক স্মরণ করা, বিশেষ করে যখন শত্রুর সাথে মোকাবেলা হবে, তখন এই ‘যেকের’ মোমেনের জন্যে স্থায়ী প্রেরণাদায়ক বিষয় । মোমেনরা এর থেকে শান্তি ও স্থিরতা লাভ করে। মোমেনের হৃদয়ে যে হামেশা এটি প্রেরণার উৎস ছিলো- তা একটি এঁতিহাসিক সত্য ঘটনা ৷ কোরআন এর একাধিক বর্ণনা বিভিন্ন জায়গায় পেশ করেছে। মোমেন বিপদ মুসীবত, দুঃখ ফেরাউনের দরবারের জাদুকরদের কাহিনী কোরআন বর্ণনা করেছে । যখন তাদের দিল ঈমান কবুল করলো, তখন ফেরাউন তাদের ভীষণভাবে ধমক দিলো । তাদের এই বিদ্রোহের জন্যে কঠিন শাস্তির হুমকি দিলো । জবাবে তারা বললো- | ৮ সুন্মা আশ আনফাল (৫১৭৫১) পারা ১০ অমনখিল ২ | www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।