ব্যাপার । অতপর এ অবস্থায় এটা মোটেই অসম্ভব ছিলো না যে, হয়তো যুদ্ধে যোগদানের ব্যাপারে মতপার্থক্য দেখা দিতো কারণ আসলে তারা তো বদরের একটি বিশাল বাহিনীর সাথে লড়াই করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়নি । তাদের লক্ষ্য ছিলো আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা আর এই বাণিজ্য কাফেলার জন্যে বিশাল কোনো প্রস্তুতির দরকারও ছিলো না । এ অবস্থায় তাদের সামনে কাফের ও মোশরেকদের বিশাল প্রস্তুতিকে নিতান্ত ছোট করে দেখানো ছিলো আল্লাহর বিরাট এক হেকমত ৷ এই অবস্থায় একদল চাইতো যুদ্ধে অংশ নিতে, আরেক দল হয়তো চাইতো ভিন্ন কিছু । পরিণাম এই হতো যে, পুরা সন্তুষ্টি সহকারে ময়দানে প্রাণ বাজি করে তারা যুদ্ধে অংশ নিতে পারতো না । ম্যদানে কোনো যুদ্ধরত বাহিনীর জন্যে এটা ভয়াবহ পরিণাম ডেকে আনে। আল্লাহ তায়ালা বাচিয়ে দিলেন, কারণ তিনি জানেন মানুষদের অন্তরে কোন্ কথা লুকিয়ে আছে। আল্লাহ তায়ালা যেহেতু মানুষদের অন্তরের সব কথা জানেন। তিনি মুসলমানদের অন্তরের এই দুর্বল দিকটিও জানতেন আর এ জানার কারণেই তিনি তার নবীকে স্বপ্নে দুশমনের সংখ্যা কম দেখিয়েছেন। তিনি কখনো এই দুশমন বাহিনীকে বেশী করে দেখাননি। রসূলের স্বপ্ন বাস্তব ঘটনার আলোকে ছিলো সম্পূর্ণ সত্য! আল্লাহর নবী তাদেরকে তার চোখে দেখলেন কম, কিন্তু আসলে তারা ছিলো বেশী । কিন্তু সংখ্যায় বেশী হলেও তারা ছিলো নেতৃত্বের দিক থেকে দুর্বল, শক্তি ছিলো কম । তাদের অন্তর যাবতীয় অনুভূতির বিশালতা থেকে ছিলো খালি । তাদের মনে শক্তি যোগাতে পারে এমন কোনো ‘ঈমান’ ছিলো না । তাই সংখ্যার আধিক্য সত্তেও তারা আসলেই ছিলো ‘কম’- যেটা আল্লাহ তায়ালা তার নবীকে স্বপ্নে দেখিয়েছিলেন। এটা ছিলো আল্লাহ তায়ালারই হেকমত । এর মাধ্যমে আল্লাহ তায়ালা মুসলমান বাহিনীর অন্তরে প্রশাস্তি ঢালতে চেয়েছিলেন। আল্লাহ্ তায়ালাই মানুষের গোপন ভেদ জানেন । কোন বিষয় তাদের মনে দ্বিধা-দ্বন্দ্ সৃষ্টি করতে পারে তাও তিনি ভালো জানেন । মুসলমানদের সংখ্যা ও সাজ সরঞ্জামে ছিলো তাদের তুলনায় অনেক কম । কিন্তু তা সত্তেও তাদের অন্তরে ঈমানের শক্তি, সাহস ও প্রশান্তি ছিলো অনেক বেশী ৷ তিনি তাদের সাহস ও বীরত্ব প্রদর্শনের ব্যবস্থা করেছেন তাদের প্রতি তার বিশাল দয়া ও করুণার এটিও ছিলো একটি উল্লেখযোগ্য দিক, যুদ্ধের ময়দানে যা প্রমাণিত হয়েছে। ‘সব কিছুকেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে!” এটা বলা হয়েছে আল্লাহর কৌশলের কামিয়াবীর ফলে সংঘটিত ঘটনার ব্যাপারে ৷ এটা হচ্ছে সেই সব ঘটনার কিছু ৷ যা একাস্তভাবে আল্লাহর কাছ থেকেই আসে । তিনিই তার চূড়ান্ত ক্ষমতা এখানে ব্যবহার করেন। নিজের ইচ্ছা মতো তাকে সংঘটিত করেন। কোনো কিছুই তার ক্ষমতা ও কৌশলের বাইরে নয়। এ ব্যাপারে অন্য কারোই কোনো দখল চলে না। মূল কথা যখন এই যে, কৌশল ও হেকমত- তা আল্লাহর । সাহায্য হোক তাও আল্লাহর । সংখ্যার আধিক্যের ওপর আল্লাহর এ সাহায্য নির্ভর করে না এবং বৈষয়িক সাজ সরঞ্জাম যুদ্ধে সিদ্ধান্তকর কোনো বিষয় নয়। তখন মোমেনদের উচিত, ময়দানে কাফের ও মোশরেকদের সাথে লড়াই করার সময় দৃঢ় হয়ে দাড়াবে । যুদ্ধের আসল হাতিয়ার আল্লাহর সাহায্য পাবার ব্যবস্থা করবে, সে সব সাজ সরঞ্জাম তৈরী করছে যা তাকে মূল স্রাহায্যের মালিকের সাথে সম্পৃক্ত করে। কেননা আসল সাহায্য তো আল্লাহর কাছ থেকেই আসবে । তিনিই হচ্ছেন যাবতীয় ক্ষমতার উৎস । তাছাড়া তাদের পরাজয় ও অপমানের সেসব বিষয় থেকে বেচে থাকতে হবে- যার কারণে মক্কার কাফেররা সংখ্যায় এতো বিপুল পরিমাণ লোক থাকা সত্তেও তাদের এই অপমানকর পরাজয় www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।