সুরা আনফালের পরিচিতিতে আমরা আগে এই পারায় বলেছি যে, জেহাদ এ জন্যেই জরুরী ছিলো যে, পাপ এবং আল্লাহ বিরোধী শক্তি ও ক্ষমতাকে ভেংগে ফেলতে হবে এবং যমীনে এই বিদ্রোহীদের ক্ষমতাকে নির্মূল করতে হবে। সর্বত্র আল্লাহর পতাকাকে সমুন্বত করতে হবে। সোজা কথায় আল্লাহর সার্বভৌমত্বকে শুধু কথায় নয়, কার্যত প্রতিষ্ঠা করতে হবে। এসব কিছুই ‘হক'কে সবার সামনে সুস্পষ্ট করে তোলার ব্যাপারে সাহায্যকারী প্রমাণিত হবে। তাই বলা হয়েছে, ‘যে ধ্বংস হতে চায় সে যেন ধ্বংস হয় দলীল প্রমাণের ভিত্তিতে । আবার যে জীবিত থাকতে চায় সেও যেন তা করে দলীল প্রমাণের ভিত্তিতে’ । এভাবে এর দ্বারা একথাও বুঝে আসে যে, আল্লাহ তায়ালা এই সূরাতে কেন এ কথা বলেছেন যে, ‘এবং তার জন্যে যদ্দুর সম্ভব শক্তি যোগাড় করো, ঘোড়া প্রস্তুত করো, যাতে করে এই প্রস্তুতি দ্বারা তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের ভয় দেখাতে পারো ।' মূলত শক্তি সঞ্চয় করা, ভয় দেখানো, মানুষের অন্তরে ‘হক’ প্রতিষ্ঠার ব্যাপারেও সাহায্যকারী প্রমাণিত হয়, যে অন্তর শুধু শক্তি ও ক্ষমতার ভাষণই বুঝে, তারা কখনো সে শক্তি প্রদর্শন ছাড়া অজ্ঞতার ঘুম থেকে জাগ্রত হয় না এবং আল্লাহর যমীনে আল্লাহর বান্দাকে সম্পূর্ণভাবে 'মুক্ত' করে দেয়ার অর্থও তারা বুঝতে পারে না। ময়দানে যাবতীয় কলাকৌশল তো আল্লাহ তায়ালাই ব্যবহার করেছেন। এর প্রতিটি তৎপরতা প্রতিটি ক্ষেত্রে বাস্তবভাবে তার ইচ্ছায়ই সফল হয়েছে। ‘অবশ্যই তিনি সব শোনেন, সব জানেন ৷' আল্লাহ তাবারাকা ওয়া তায়ালার কাছ থেকে কিছুই গোপন থাকে না, বাতিলের লোক ও হকের লোক এদের সব কিছুই আল্লাহ তায়ালা জানেন। কথা ও কর্মের বাইরেও যা কিছু তাদের অন্তরে লুন্কায়িত আছে, আল্লাহ তায়ালা তাও জানেন । তার কর্ম কৌশল ও সিদ্ধান্ত তার এই ব্যাপক জানা শোনার সাথে সম্পৃক্ত- যা ভেতর বাইর তার যাবতীয় রহস্যকে ব্যাপ্ত করে আছে। তিনি সব শোনেন সব দেখেন । দ্বীনকে বিজ্ঞয়ী করবার ব্যাপারে আল্ত্রাহুর ক্টৌোশন্ল এরপর আসছে আল্লাহর সেই বিশেষ সূক্ষ্ম কৌশল যে সূক্ষ্ম কৌশলটি গোটা যুদ্ধে মনন্তাত্বিকভাবে বিরাট প্রভাব বিস্তার করেছে। আল্লাহর সেই সূক্ষ্ম কৌশলটি ছিলো এই যে, ‘যখন আল্লাহ তায়ালা তোমাকে স্বপ্নের মাঝে তাদের সংখ্যাকে'কম করে দেখাচ্ছিলেন, যদি তোমাদের কাছে তাদের সংখ্যাকে বেশী করে দেখাতেন, তাহলে তোমরা অলস হয়ে পড়তে এবং এ ব্যাপারে তোমরা মত বিরোধ শুরু করে দিতে ৷ কিন্তু আল্লাহ তায়ালা তোমাদের বাচিয়ে দিয়েছেন। অবশ্যই তিনি অন্তরের গোপন রহস্য জানেন’, অর্থাৎ এই হচ্ছে আল্লাহর একটি সূক্ষ্ম কৌশল । তিনি স্বপ্নে রসূলকে দুশমনদের সংখ্যা কম দেখিয়েছেন যেন তাদের কোনো শক্তিই নেই, তাদের কোনো মূল্যই নেই, যাতে করে তিনি এই স্বপ্নের কথা তার সাথীদের বলেন এবং তাদের এই সুখবরটা দিতে পারেন । যুদ্ধের ময়দানে তারাও যেন খুব বীরত্ব ও বাহাদুরীর সাথে মোকাবেলা করে। কেননা সে সময় মুসলমানদের জনবল ও অর্থবল ছিলো খুবই কম ৷ তারা তো ভালো করে তখনও তৈরীই হতে পারেনি যে, তারা মদীনার বাইরে চলে এসেছে । আল্লাহ্ তায়ালাই একথা ভালো জানেন যে, যদি তিনি দুশমনদের সংখ্যা তাদের চোখে বেশী করে দেখাতেন, তারা যদি সত্যিই কাফেরদের এই ব্যাপক প্রস্তুতির কথা জানতো, তাহলে হয়তো তাদের মধ্যে কমজোরী দেখা দিতো, যা ছিলো নিতান্ত স্বাভাবিক www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।