[| _ _ তাফসীর ফী যিলালিল কোরআন বিশ্বাস করবে, সে প্রকাশ্য প্রমাণের ভিত্তিতে কুফর করবে যাতে করে তার ধ্বংস সাধিত হয়। | অপরদিকে যে ব্যক্তি এরপর ঈমান আনবে, সেও সুস্পষ্ট দলীলের ভিত্তিতেই আনবে এবং নিজেকে ধ্বংস থেকে বাচাবে। আল্লাহ তায়ালা এই যুদ্ধকে মৃত্যু ও জীবন (কুফর ও ঈমান) এ উভয়টার জন্যেই শব্দ ‘বাইয়েনাহ’ বলেছেন । এর কারণ ছিলো, এর ফলে যুদ্ধের যে পরিণাম সংঘটিত হয়েছিলো, তা ছিলো একটি অনস্বীকার্য দলীলের মতো । এটা একথা প্রমাণ করে দিয়েছে যে, এই যুদ্ধের কৌশল ‘মানবীয় যুদ্ধ কৌশলের সম্পূর্ণ বাইরের বিষয় ছিলো। এখানে যে শক্তি ব্যবহৃত হয়েছে, তা ছিলো সম্পূর্ণ মানবীয় শক্তি ক্ষমতার বাইরে । এই ঘটনা একথাও প্রমাণ করেছে যে, এই দ্বীনের একজন মহান মালিক রয়েছেন- যিনি এই দ্বীনের অনুসারীদের সাহায্য করেন। যদি তারা নিষ্ঠা ও আস্তরিকতা, ধৈর্য ও সহিষ্ণুতার সাথে তার পথে টিকে থাকতে চায় । সেদিন যদি বৈষয়িক শক্তি ক্ষমতার ওপর নির্ভর করা হতো, তাহলে কোনো অবস্থায় মোশরেকরা পরাস্ত হতো না- যাদের কাছে সেদিন অস্ত্রশস্ত্র সহ সকল রকম যুদ্ধের সরঞ্জামের প্রচন্ড ভান্ডার জমা ছিলো। অপরদিকে মুসলিম দলের সংখ্যা- তাদের সাজ-সরঞ্জাম তথা নাম মাত্র প্রস্তুতি দিয়ে তারা এই মহা বিজয় যে সাধন করতে পারতো না, তা মোশরেকরাও জানতো । যখন তারা বদরের দিকে যাচ্ছিলো, তখন পথিমধ্যে তাদের এক বন্ধু গোত্র তাদের অর্থ ও জনবল দিয়ে সাহায্য করার প্রস্তাব করলে তারা এর জবাবে বললো, আল্লাহর কসম, আমাদের যুদ্ধ যদি মানুষদের সাথে হয়, তাহলে (মানুষ হিসাবে) আমরা মোটেই দুর্বল নই ৷ কিন্তু সে যুদ্ধের মোকাবেলা যদি আল্লাহর সাথে হয়- যেমনটি মোহাম্মদ মনে করে, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করবে কে?' আসলে তারা একথা ভালো করেই জানতো যে, তাদের মোকাবেলা সাধারণ কিছু মানুষদের সাথে নয়- তাদের মোকাবেলা হচ্ছে আল্লাহর সাথে যেভাবে তাদের একথা তাদের বিশ্বাসী সাথী মোহাম্মদ বলেছেন, স্বয়ং আল্লাহর সাথে মোকাবেলা করার সাহস কার? এসব কথা জানা ও বুঝার পর যখন কাফেররা কুফরের ধ্বংসেই থেকে গেলো, তাহলে অবশ্যই বলতে হবে যে, তারা প্রকাশ্য দলীল প্রমাণের সাথেই ধ্বংস হচ্ছিলো। ‘যে ধ্বংস হয়, সে যেন ধ্বংস হয় দলীল প্রমাণের ভিত্তিতে । যে জীবিত থাকে সেও যেন থাকে পূর্ণ দলীলের মাধ্যমে'- এই আয়াত থেকে বাহ্যিকভাবে এটাই বুঝা যায়। কিন্তু মূলত এর পেছনে আরেকটি ইংগিত রয়েছে এবং তা হচ্ছে, ‘হকের’ পক্ষে লড়াই করার বাহিনী ও বাতিলের বাহিনীর মধ্যে সামনা সামনি মোকাবেলা হওয়া- তার পরিণামে বাস্তব ঘটনার আলোকে সত্যিই ‘হকে'র মহান বিজয় লাভ বিশেষ করে যেখানে ‘হক’ আগে থেকেই বহু মানুষের অন্তরের জগতে প্রতিষ্ঠা লাভ করেছে, সেখানে এসব কিছু অবশ্যই ‘হক’-কে মানুষের অন্তর ও তার চোখের সামনে সুস্পষ্ট করে দেয়ার জন্যে যথেষ্ট সাহায্য করেছে, জ্ঞান ও প্রবৃত্তির যাবতীয় সন্দেহ শোবা চিরতরে দূর করে দিয়েছে। অতপর ‘কুফর’ আকড়ে ধরে যারা ধ্বংস হতে চায়, তাদের সামনে কোনো সন্দেহ ও দ্বিধার ওজুহাত বাকী থাকলো না । কেননা যা কিছু ‘হক’, তা মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে যমীনেও প্রতিষ্ঠা লাভ করেছে। এভাবেই জীবন তথা ঈমান যারা কামনা করে তাদেরও তা গ্রহণ করতে কিংবা তার ওপর টিকে থাকতে কোনো দ্বিধা-দ্বন্ ও সন্দেহ বাকী থাকলো না । তারাও ভালোভাবে জেনে নিলো যে, আসলেই এই হচ্ছে সঠিক পথ- যার সাহায্য স্বয়ং আল্লাহ তায়ালা নিজে করেন এবং বাতিল ও আল্লাহ্ বিরোধী শক্তিকে তিনি পরাস্ত করেন। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।