তাফসীর ফী যিন্লান্সিব্স ক্োরূআন চিত্রায়ন, জীবস্ত দৃশ্যের জীবন্ত ব্যাখ্যা- তাও আবার ছোট কয়েকটা শব্দে বলে দেয়ার এ কাজ শুধু কোরআনের পক্ষেই সম্ভব । ইতিপূর্বে বদরের চিত্র আকতে গিয়ে আমরা বলেছি যে, মুসলমানরা যখন মদীনা থেকে বের হয়েছিলো, তখন মদীনার পার্শ্ববর্তী উপত্যকার পাশ দিয়ে তারা বের হয়েছিলো আবু জাহলের নেতৃত্বে আগত কোরায়শদের বাহিনী উপত্যকার আরেক পাশ দিয়ে মদীনা থেকে দূরবর্তী স্থানে অবতরণ করেছে। উভয় বাহিনীর মাঝে ছিলো একটি পাহাড়ের টিলা যা উভয়কে উঁচু জায়গা থেকে আলাদা করে রেখেছিলো । অপরদিকে আবু সুফিয়ান তার বাণিজ্যিক কাফেলা নিয়ে সমুদ্রের পাশের রাস্তা দিয়ে চলতে থাকলো- যা এই উভয় বাহিনী থেকে ছিলো অনেক দুরে । উভয় বাহিনীই একে অপরের অবস্থান ও স্থান সম্পর্কে বে-খবর ছিলো। আল্লাহ তায়ালা এই দুটি বাহিনীকে সে উঁচু স্থানের উভয় দিকে একটি বিশেষ উদ্দেশ্যে এনে দাড় করিয়েছেন, যা তিনি পূরণ করতে চেয়েছেন। এখানে তারা উভয়ে একে অপরের সামনা সামনি হয়ে এমনভাবে দাড়িয়েছিলো যে, যদি মনে করা হয় যে, তারা আগে ভাগেই কোনো চুক্তি মোতাবেক এখানে আসতে চাইতো, তবু তারা নিয়ম শৃংখলার সাথে এই প্রস্তুতির সাথে এখানে আসতে পারতো না । এটা ছিলো সত্যিই আল্লাহর এক অপূর্ব কৌশলের অংশ । এই কথাটিকেই আল্লাহ তায়ালা এভাবে বৰ্ণনা করেছেন, ‘যখন তোমরা উপত্যকার পাশ দিয়ে............ আল্লাহ ফয়সালা করতে চাইলেন ।' এইভাবে নিয়ম শৃংখলার সাথে কোনো পূর্ব নির্ধারিত ওয়াদা ব্যতিরেকে এই উভয় বাহিনীর সামনা সামনি হওয়া ছিলো একটি সুনির্ধারিত বিষয়- যাকে আল্লাহ তায়ালা মানুষদের সামনে এভাবে দেখাতে চেয়েছেন। এ জন্যে তিনি গোপন ও সূক্ষ্ম কৌশল অবলম্বন করছিলেন এবং তাকে বাস্তবভাবে প্রকাশ করার জন্যে তিনি তোমাদের একটি মাধ্যম হিসাবে ব্যবহার করলেন এবং এজন্যে সব ধরনের উপায়-উপকরণও তিনি সরবরাহ করলেন। যে মহান উদ্দেশ্যে এ উপায়-উপকরণ সরবরাহ করা হয়েছিলো, প্রয়োজনীয় সাজ -সরঞ্জাম পৌছানো হয়েছিলো, তার উদ্দেশ্য ছিলো- ‘যেন যার ধ্বংস হওয়ার তা......... জীবিত থাকো ৷’ ধ্বংস মানে শারীরিক মৃত্যুও হতে পারে, আত্মিক মৃত্যুও হতে পারে- অর্থাৎ কুফর ও শেরেকের মৃত্যু । মূলত আসল মৃত্যু তো তাই । এভাবেই জীবন দ্বারা শারীরিক জীবনও হতে পারে আবার আত্মিক জীবনও হতে পারে। মূলত তাই হচ্ছে আসল জীবন আর এই আয়াতে জীবন মৃত্যু দ্বারা দ্বিতীয় অর্থই মনে হয় বুঝানো হয়েছে। এভাবেই আল্লাহ্ তায়ালা এক জায়গায় বলেছেন, যে ব্যক্তি মৃত ছিলো তাকে কি আমি জীবিত করিনি? এবং তার জন্যে আমি আলো দিয়েছি- যাকে নিয়ে সে লোকদের মাঝে ঘুরে বেড়াতো- তার থেকে বের হতে পারে না। অতএব এই আয়াতেও কুফরের ব্যাখ্যা মৃত্যু বলা হয়েছে, আর ঈমানকে বলা হয়েছে ‘জীবন’ ৷ ইসলামের দৃষ্টিতে কুফর ও ঈমানের অর্থ সত্যিকার অর্থে মৃত্যু ও জীবন, অষ্টম পারায় সূরা আনয়ামে এই আয়াতের ব্যাখ্যায় আমরা আগেই একথা বলেছি। ৷ আমরা মৃত্যু ও জীবনের যুক্তিতে এই অর্থকে এখানে প্রাধান্য দিয়েছি যে, এর অর্থ হচ্ছে কুফর ও ঈমান । এর কারণ হচ্ছে আল্লাহ তায়ালা বদরের যুদ্ধকে পার্থক্যকারী দিন বলেছেন । এর দ্বারা হক ও বাতিলের মাঝে পার্থক্যকে পরিষ্কার করে একটা থেকে আরেকটাকে আলাদা করা হয়েছে। অতএব, যে ব্যক্তি এরপর কুফরী করবে, সে কোনো সন্দেহ শোবার ভিত্তিতে নয়, বরং খাঁটিভাবে | ৮ সূক্সা আশ্ল আনফাল ০১৭১১) পাক্থা ১০ মনখিল্প ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।