এসব কিছু স্বয়ং দ্বীন ইসলামের নিজস্ব প্রকৃতিতেও ছিলো একটি পার্থক্য সৃষ্টিকারী বিষয় । আল্লাহ তায়ালা চাইলেন এর মাধ্যমে যেন জীবন বিধানের নিজস্ব ধরন ও প্রকৃতি স্পষ্ট হয়ে ওঠে । মুসলমানদের অনুভূতিতে কথাটা পরিষ্কার হয়ে ফুটে ওঠে । এটা এমন এক পার্থক্যসূচক ব্যাপার ছিলো, যার প্রয়োজন আজ আমরা ভালোভাবেই বুঝতে পারি। আজ দ্বীনের সঠিক অনুভূতিতে মৌলিকভাবেই একটা ঢিলেমি সৃষ্টি হয়ে গেছে। আমাদের সমাজের মানুষ- যাদের মুসলমান বলা হয়, তারা আজ এ সত্য সম্পর্কে চরমভাবে উদাসীন হয়ে পড়েছে। অবস্থা এমন পর্যায়ে চলে এসেছে, সত্যের পথে আহ্বানকারীদের জীবনেও আজ এ অলসতা ও ঢিলেমি দেখা দিয়েছে । ‘সেই পার্থক্যকারী দিন- যেদিন দুটো বাহিনী একে অপরের মোকাবেলায় সামনা সামনি হয়েছে ।' আল্লাহর আয়াতের এই হচ্ছে মূলকথা ৷ বিভিন্ন যুক্তি ও গভীর অনুশীলনের ভিত্তিতে এটা ছিলো সুদূরপ্রসারী পার্থক্যকারী একটা ঘটনা! ‘আল্লাহ তায়ালা সব কিছুর ওপর ক্ষমতাবান ৷' আল্লাহর এই বিপুল ক্ষমতা বদরের দিন অত্যন্ত পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে । বিশেষ করে যখন সব কিছু মুসলমানদের প্রতিকূল ছিলো, তার পরও আল্লাহ তায়ালা তাদের বিজয় দান করেছেন। এটা এমন একটি প্রতিষ্ঠিত সত্য ছিলো, যার ব্যাপারে কোনো দ্বিধা দ্বন্দ্বের অবকাশ থাকে ন! । কোনো বিতর্কেরও প্রশ্ব আসে না । এই পুরো ঘটনার এ ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই যে, এটা ছিলো আল্লাহর অসীম ক্ষমতার প্রয়োগ । অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছুর ওপর ক্ষমতাবান । ক্ৰোরআনের পাতায় বদকর অুদ্ধের চিত্র এখানে বর্ণনাধারা চলছে ‘সেই পার্থক্যকারী দিন- যেদিন দুটো বাহিনী পরস্পরের মুখোমুখি হয়েছিলো ৷’ অর্থাৎ বদরের সম্পর্কে । এখানে আল্লাহ তায়ালা যুদ্ধের ময়দানের দিকে আমাদের ফিরিয়ে নিচ্ছেন। যুদ্ধের নকশা ও তার দৃশ্যের ব্যাপারটি এক অদভুত পদ্ধতিতে পেশ করছেন- যেন যুদ্ধ আমাদের সামনেই সংঘটিত হচ্ছে। এই যুদ্ধে আল্লাহ তায়ালা যে কৌশল অবলম্বন করেছেন, তার বর্ণনা পেশ করা হচ্ছে। বর্ণনার প্রতি স্তরে যুদ্ধের প্রতিটি পর্যায়ে মানুষ যেন আল্লাহর অসীম ক্ষমতাই পর্যবেক্ষণ করে যাচ্ছে। পরিশেষে এই কৌশলের পরিণাম ও তার উদ্দেশ্য ও বর্ণনা করা হয়েছে। (আয়াত-৪১-৪২) এই আয়াতগুলোতে উভয় বাহিনীর অবস্থান চোখের সামনে পরিষ্কার দেখা যাচ্ছে। তাতে এও দেখা যাচ্ছে, আল্লাহর গোপন কৌশলগুলো কিভাবে সক্রিয় ছিলো। চারদিকে বুঝি আল্লাহর হাত নযরে আসছে- যখন তিনি এই দলকে এখানে এনে দাড় করিয়েছেন, আরেক দলকে অন্যত্র দাড় করিয়েছেন। আর কাফেলা এদের উভয়ের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ তায়ালা তীর রসূলকে স্বপ্নে যে কথা নাযিল করেছেন, মনে হচ্ছে তাই বুঝি তার অনুপম কৌশল প্রয়োগ করে তিনি বাস্তবায়ন করছেন । প্রতিটি দলকে অপর দলের চোখে স্বল্প করে দেখানো হয়েছে, যাতে করে এর মাধ্যমে আল্লাহ তায়ালা তার মরযী পূরণ করে নিতে পারেন এবং প্রতিটি দল অপর দলের সংখ্যা কম মনে করে তার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই যে যুদ্ধের নকশা অংকন করা হয়েছে, তা শুধু কোরআনের অবিস্মরণীয় বর্ণনা পদ্ধতির দ্বারাই সম্ভব হয়েছে ।এটা কোরআনেরই অভিনব পদ্ধতি- অন্য কোনো কিছুর পক্ষেই এ নকশা অংকন সম্ভবপর ছিলো না। শুধু কোরআনের পক্ষেই এই নিপুণ অংকন সম্ভব। একটি জীবস্ত ছবি, একটি জীবন দৃশ্যের | ৮ সুৰ্থা আল আনফাল ১৭০১) __________[[পাস্থা ১০ মলখিল ২ www.boikitab.blogspot. com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।