ইখওয়ানের পক্ষ থেকে জোরালো যুক্তি শুনে মাননীয় বিচারক ইখওয়ানের পক্ষেই মামলার রায় দিলেন। মামলার কাগজপত্র পড়তে পড়তে এক সময় তিনিই নিজেই ইখওয়ানের ভক্ত হয়ে গেলেন । পরে যখন সরকার এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করলো, তখন জজ আবদুল কাদের চাকরি থেকে ইস্তফা দিয়ে উচ্চ আদালতে ইখওয়ানের পক্ষে উকীল হিসেবে মামলা পরিচালনা করেন এবং তিনি জয়লাভও করেন। এবার আর তার ইখওয়ানের সাথে সাংগঠনিকভাবে একাত্ম হতে বাধা রইলো না । কিছুদিন যেতে না যেতেই তিনি দলের কেন্দ্রীয় সহকারী নেতা (নায়েবে মোর্শেদে আম) নির্বাচিত হয়ে গেলেন । যেদিন নাসেরকে ক্ষমতাচ্যুত করার অভিযোগে তাকে কারারুদ্ধ ও পরে বিচার বিভাগীয় নাটকের মাধ্যমে ফাসির আদেশ শুনানো হলো সেদিন তিনি হাসতে হাসতে বললেন, ‘আমার কাছে এটা কোনো বিষয়ই নয় যে আমি কোথায় মরতে যাচ্ছি এবং কিডাবে যালেমরা আমার মৃত্যুদন্ড দেবে। আমি তো এতেই সন্তুষ্ট যে আমি আল্লাহ তায়ালার একজন অনুগত বান্দা হিসেবে শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি ৷' শহীদ সাইয়েদ কুতুবকেও যেদিন দ্বিতীয়বার গ্রেফতার করা হলো তখন তিনিও যালেমের মতিগতি দেখে বুঝতে পেরেছিলেন যে, তাকেও এবার শাহাদাতের দরজায় পা দিতে হবে, তাই তিনিও একই ভাষায় বলেছিলেন, ‘আমি আমার মৃত্যুর জন্যে দুঃখিত নই, এতে আমার কোনো আক্ষেপও নেই বরং আমি তো সন্তুষ্ট যে, তার পথেই আমার প্রাণ যাচ্ছে ।' | ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ পোটা পরিবার তার ছোট ভাই মোহাম্মদ কুতুবকে (যিনি বহু মূল্যবান ইসলামী সাহিত্যের লেখক) এতো অত্যাচার করা হয় যে, তার চোখে মুখে তাকালে তাকে চিনতে কষ্ট হতো । তার আপন দু'বোন হামিদা কুতুবকে দশ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয় এবং আমিনা কুতুবকে দীর্ঘদিন পর্যন্ত ঘরে নযরবন্দী করে রাখা হয়। ১৯৬৫ সালের শেষের দিকে শহীদ কুতুবের ভাগিনা মাত্র ২৫ বছর বয়সের তরুণ ইঞ্জিনিয়ার রাফাত বকর আশ শাফেয়ীকে অমানুষিক অত্যাচার চালিয়ে বাধ্য করা হচ্ছিলো আদালতে দাড়িয়ে মামার বিরুদ্ধে সাক্ষী দিতে । কিন্তু এই মর্দে মোজাহেদ রাযি হননি বিধায় তার ওপর অত্যাচারের মাত্রা এতো বাড়িয়ে দেয়া হয় যে, তিনি কারার চার দেয়ালের ভেতরই শাহাদাত বরণ করেন। শাহাদাতের মর্যাদা দানকারী সে অমর পুস্তক আদালতের নাটকীয় প্রহসনে যে বই-এর ওপর কর্তৃপক্ষ অভিযোগ এনেছে তা হচ্ছে সাইয়েদ কুতুবের সেই বিখ্যাত বই '“মায়ালেম ফিত তারীক’। (পথের মাইল ফলক) মোট ১৩টি অধ্যায়ে সমাপ্ত এই বই-এর ৪টি অধ্যায়ই উদ্ধৃত করা হয়েছে শহীদের খ্যাতনামা তাফসীর ‘ফী যিলালিল কোরআন’ থেকে । কোনো অলস ও দুর্বল মনের মানুষকে ইসলামের প্রেরণায় উজ্জীবিত করে তোলার ব্যাপারে এই বইয়ের সত্যিই কোনো জুড়ি নেই । ইতিমধ্যেই পৃথিবীর বহু ভাষায় এই গুরুত্বপূর্ণ বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে। তার ক্চিত প্রস্ছের তালিস্ফা অনেক ব্ডো শহীদ সাইয়েদ কুতুব সাহিত্য সংস্কৃতির ময়দানে ইসলামী মূল্যবোধের ব্যাপক প্রচারের উদ্দেশ্যে বিশেষ করে আধুনিক শিক্ষিত লোকদের ইসলামের ছায়াতলে আনার জন্যে বহু মূল্যবান | পুস্তক রচনা করেছেন। তার রচনাবলীর মধ্যে ‘ফী যিলালিল কোরআন’ নিসন্দেহে একটি গুরুত্ৃপূর্ণ ক www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।