ভাক্ষসীর ফী যিন্লান্সিল্স কোরআন oS TALE FILE এই খাঁটি বস্তু নিয়ে যেন যুদ্ধের মযদানে বাতিলের একান্ত গভীরে ঢুকে যেতে পারে। আর এই ঢুকে যাওয়ার সময় একবারও থমকে দাড়িয়ে দেখবে না যে, বাহ্যিক ও বাস্তব শক্তি একই পর্যায়ে এলো কিনা । তাদের কাছে তাদের পক্ষে জয়ের পাল্লাকে ঝুলিয়ে দেয়ার জন্যে আরেকটি বিরাট শক্তি আছে, আর তাও শুধু কথার কথা. নয়- বরং অবস্থার বাস্তবতাও তাই । মানুষের চোখ দিব্যি তা দেখেও নিয়েছে। সর্বশেষে বদরের যুদ্ধ ছিলো হক ও বাতিলের মাঝে পার্থক্যকারী একটি সত্য ঘটনা । সুরা আনফালের শুরুর দিকে আল্লাহ তায়ালা একথাটি এভাবে বলেছেন, ‘যখন আল্লাহ তায়ালা তোমাদের সাথে ওয়াদা করলেন........... যদিও কাফেররা তা পছন্দ করেনা ।' মুসলমানদের মাঝে যারা বদরের দিকে রওনা করেছিলো প্রথম দিকে তারা বের হয়েছিলো আবু সুফিয়ানের কাফেলার দিকে- যাতে করে তারা কাফেলা জয় করতে পারে। কিন্তু আল্লাহ কাফেলা (সহজে অর্জিত সাফল্য) যেন সহজেই তাদের হাত থেকে বেরিয়ে যায় । অপরদিকে আবু জাহলের লশকরের (যার ওপর বিজয় অর্জন করা খুবই কঠিন) যেন তারা মোকাবেলা করে এবং মোকাবেলার ফলে যুদ্ধ সংঘর্ষ হবে, কিছু লোক মারা যাবে, আবার কিছু লোক বন্দীও হবে। আল্লাহ তায়ালা চাননি যে, তারা শুধু কাফেলা জয় করবে কিংবা বিনা যুদ্ধে গনীমত লাভ করবে অথবা সহজ লভ্য ও আরামদায়ক সফর করে ঘরে ফিরে আসবে । আল্লাহ তায়ালা তাদের যা বললেন তিনি তা করেও দেখালেন । ‘যেন হককে হক ও বাতিলকে বাতিল প্রমাণ করতে পারেন!’ আল্লাহর এই বাক্য একটি মহান সত্যের দিকে ইংগিত করে এবং তা হচ্ছে মানব সমাজে কোনো ‘হক’কে হক প্রমাণিত করা ও বাতিলকে বাতিল বলে সাব্যস্ত করার কাজটি শুধু কতিপয় আদর্শিক বুলি ও যুক্তি তর্ক দিয়ে অর্জিত হতে পারে না । শুধু কিছু যুক্তি পেশ করে কোনো দিন হককে যেমন হক প্রমাণ করা যায় না, তেমনি আদর্শের শ্লোগান পেশ করে কোনো বাতিলকেও বাতিল সাব্যস্ত করা যায় না । এ কাজ কখনো নিছক আদর্শের ওপর বিশ্বাস দিয়েও হাসিল করা যায় না। অমুক জিনিসটি হক, তাই তাকে প্রতিষ্ঠিত হতে হবে, আবার অমুক জিনিসটি বাতিল সুতরাং তাকে নির্মূল হতে হবে- এই নিছক বিশ্বাস দিয়ে বাস্তব পৃথিবীতে কোনো দিন ‘হক'কে পাওয়া যাবে না এবং এভাবে কোনো দিন কোনো বাতিলও সমাজ থেকে মুছে যাবে না । হাঁ, যদি কখনো সম্ভব হয়, তাহলে বাস্তবভাবে বাতিলকে উচ্ছেদ করে হককে তার জায়গায় বসাতে হবে। ‘হকের’ অনুসারী বাহিনীকে বাতিলের ওপর ময়দানে জয়ী হতে হবে এবং বাতিল প্রত্যক্ষ মোকাবেলায় হকের কাছে পরাজিত ও অপমানিত হবে । এ থেকে আরেকটি জিনিসও প্রমাণিত হয় যে, ইসলাম মূলত একটি সদা তৎপর আন্দোলনের নাম ৷ এটা নিছক কোনো আদর্শের নাম নয়- এটা কোনো বাস্তবতার সাথে সম্পর্কহীন আদর্শ ও নীতিকথার নাম নয়। বদরের যুদ্ধে হক হক বলে প্রমাণিত হয়েছে। বাতিলও বাতিল বলে পরাজিত ও অপমানিত | হয়েছে । এটা আল্লাহর পক্ষ থেকে বাস্তব সাহায্যপ্রাপ্তির একটি বাহ্যিক প্রদর্শনীও ছিলো.। সত্যিকার অর্থেই বদর যুদ্ধ ছিলো হক ও বাতিলের পরখকারী একটি মহা ব্যাপার । আল্লাহ তায়ালা এই মহা : ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছেন। ঘটনার পটভূমি বিশেষ করে আল্লাহ তায়ালা নিজ রসূলকে ‘ঘর থেকে বের করে এনেছেন। এনে সহজ কাজের বদলে কঠিন কাজের দিকে ধাবিত করেছেন। is dlilts add ili আল আল আলব্লল _ ত লন ১5 লিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।