তাকে জীবনের প্রতিটি দিক ও বিভাগে প্রবেশ করিয়ে দিতে চায়। এটা তার উদ্দেশ্যের জন্যে একান্ত জরুরী ছিলো । ইসলাম দুনিয়ার বুকে একটি নতুন চিন্তা বিশ্বাস, একটি নতুন জীবন বিধান, একটি নতুন শাসন ব্যবস্থা, একটি নতুন অর্থনীতি হিসাবে টিকে থাকতে এসেছে এবং নিজের টিকে থাকার পথে যারাই তার পথ আগলে দাড়ায়, তাদের সব কিছুকেই সে নির্মূল করে দিতে চায়। এবং এভাবেই ইসলাম প্রথমে নিজের অনুসারীদের মনে অতপর গোটা মানুষ জাতির জীবনে একটি ব্যাপক বিপ্নব আনয়ন করতে চায় । বদরের যুদ্ধ গোটা মানবতার ইতিহাসেও একটি বড়ো ধরনের পার্থক্য সূচনাকারী ঘটনা ছিলো। বদরের যুদ্ধের আগের মানব জাতি আর পরের মানুষের মানবতা ছিলো সম্পূর্ণ ভিন্ন ধরনের । আকীদা বিশ্বাস ও ক্রিয়া কর্মের দিক থেকে এ ছিলো তাদের জন্যে নবজন্মের মতো । ব্যক্তির জীবনে যেমন, সমষ্টির জীবনেও এ ছিলো ব্যাপক পরিবর্তন সূচক ঘটনা । দুনিয়ার আইন কানুন বদলে গেলো । বস্তুর মূল্যবোধ ও প্রকৃতি বদলে গেলো । চিন্তার ধরন বদলে গেলো, জীবনের বোধ ও ভাবধারা পরিবর্তন হয়ে গেলো। এই ব্যাপক ও বিশাল পরিবর্তন যে শুধু মুসলমানদের জীবনেই সীমাবদ্ধ থাকলো, তা নয়। মুসলমানদের সীমা-সরহদ পার হয়ে গোটা মানবতাকে তা প্রভাবিত করে দিলো। ইহুদী ও খৃষ্টানরা একথা স্বীকার করুক আর না করুক এটা একটি এঁতিহাসিক সত্য যে, বদরের যুদ্ধ মানব জাতির জীবনে একটি সুদূরপ্রসারী পরিবর্তন আনয়ন করেছে। ইসলামের দুশমনরা নিজেরা ইসলামের কাছ থেকে বহু কিছু শিখেছে। পশ্চিমী দুনিয়া থেকে এই খৃষ্টানরা ইসলামের সাথে যুদ্ধ করার জন্যে মুসলমানদের সান্নিধ্যে এসে নিত্য নতুন জ্ঞান বিজ্ঞান শিখে নিজেদের দেশে ফিরে গিয়ে তার বাস্তবতা পরীক্ষা করেছে। কারণ সে সময় পশ্চিমী জগত তথা ইউরোপে এসব জ্ঞান ছিলো অনুপস্থিত । অপরদিকে ছিলো তাতারীরা- যারা প্রাচ্য দেশ থেকে ইসলামের সাথে লড়াই করার জন্যে এসে পরে তাদের একাংশও ইসলামের জ্ঞান বিজ্ঞান থেকে বিপুল পরিমাণে উপকৃত হয়েছে। তাদের এক বিরাট অংশ ইসলামী আকীদা বিশ্বাসে ব্যাপকভাবে প্রভাবার্বিত হয়েছে। বলতে গেলে ইসলামের কাছ থেকে শিখে নেয়া জ্ঞান, চিন্তা দর্শন, কৃষ্টিসভ্যতার ওপর ভিত্তি করেই ১৫শ শতক থেকে শুরু করে বিংশ শতক পর্যন্ত বদরের যুদ্ধের প্রভাব পৃথিবীর বুকে একটি ব্যাপক পরিবর্তনের গোড়া পত্তন করেছে। বদরের যুদ্ধ- যুদ্ধের ময়দানে জয় পরাজয়ের কারণ ও উপায় উপকরণের ধারণাটাই পালটে দিয়েছে। কি কি কারণে কোনো বাহিনী ময়দানে জয়লাভ করে, আবার কি কি কারণে যুদ্ধের ময়দানে একটি বাহিনী পরাজিত হয়, তার ধারণার মধ্যে একটা বিরাট পরিবর্তন আনয়ন করেছে। সেদিনের জয়লাভ করার যাবতীয় লক্ষণ ছিলো মোশরেকদের শিবিরে । অপরদিকে পরাজিত হওয়ার সব কয়টি লক্ষণ ছিলো মুসলমান বাহিনীর কাছে। কিন্তু যুদ্ধের ফলাফল যা হলো- তা ছিলো মানুষের আন্দাজ অনুমানের সম্পূর্ণ বিপরীত ৷ এ যুদ্ধে মুসলমানদের অবস্থা এতো খারাপ ছিলো যে, কিছু সংখ্যক মোনাফেক যাদের অন্তরে ব্যাধি ছিলো, তারা বলতে লাগলো, এসব লোককে তাদের দ্বীন দারুণভাবে প্রতারিত করে রেখেছে আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা ছিলো এমন ভাবেই যুদ্ধের গতি প্রকৃতি এগিয়ে যাক এটা ছিলো মোশরেকদের আধিক্য ও মোমেনদের সংখ্যা স্বল্নতার যুদ্ধ । আল্লাহ তায়ালা নিজেই জয় পরাজয়ের উপায় উপকরণকে সম্পূর্ণ বদলে দিতে চেয়েছেন, যাতে করে চিন্তা ও আদর্শের শক্তি সংখ্যাধিক্যের শক্তির ওপর বিজয়ী হতে পারে। অক্ষমতা ও শক্তিহীনতা যেন বস্তুবাদী শক্তির আধিক্যকে চূর্ণ করে দিতে পারে। খাঁটি চিন্তা বিশ্বাস যেন শক্তি ও অন্তরের বড়াইর মোকাবেলা করে তাকে পরাস্ত করে দিতে পারে। তিনি চেয়েছিলেন ৮ সুস্সা আল আনকাশল ০৬৯৮১) _____[পাক্থা ১০ অনখিল ২ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।