বদর যুদ্ধের তাৎপর্য বিশ্রেখণ এবার আমরা দাড়াবো আল্লাহর এই বর্ণনার সামনে ৷ এখানে আল্লাহ তায়ালাই বলছেন, জজ ৫৪ ee seus বদরের যুদ্ধ ছিলো একটি পার্থক্যকারী যুদ্ধ- যেটা শুরু হয়েছিলো আল্লাহর হেদায়াত দ্বারা, শেষ হয়েছিলো তীর পরিকল্পনা, তার কৌশল ও তার প্রত্যক্ষ সাহায্য দ্বারা । এটা ছিলো হক ও বাতিলের মাঝে পার্থক্যকারী- তাফসীরকারকরা সংক্ষেপে একথাই বলেছেন। অবশ্য বৃহত্তর অর্থে এটা ছিলো অনেক ব্যাপক, অনেক প্রশস্ত এবং অনেক গভীর । বদরের যুদ্ধ ছিলো হক ও বাতিলের মাঝে পার্থক্য সূচক একটি বাস্তব ঘটনা । তবে এখানে ‘হক’ বলতে সংক্ষেপে কোনো ছোটো খাটো হককে বুঝানো হয়নি । হক বলতে আল্লাহর আসল ও পুরো হকই বুঝানো হয়- যার ওপর গোটা সৃষ্টিজগত দাড়িয়ে আছে। প্রতিটি বস্তু ও জীবনের প্রকৃতি যার ওপর কায়েম আছে। আর তা হচ্ছে আল্লাহ তায়ালা সম্পর্কিত হক । আল্লাহর ক্ষমতা, পরিকল্পনা ও কৌশলের হক এ সব কিছুকে একমাত্র আল্লাহর জন্যেই নির্দিষ্ট করে দেয়া । সমগ্র সৃষ্টিকুলে তারই গোলামী ক্রিয়াশীল থাকবে, সব কিছুর মধ্যে তিনি হচ্ছেন ব্যতিক্রম । তার কোনো শরীক সমকক্ষ নেই । এই ‘হক’ সেই বাতিলের ওপর বিজয়ী হয়েছে, যা অচল ও অপদার্থ হওয়া সত্তেও দুনিয়ার সর্বত্র বিজয়ী ছিলো- কিছু সময়ের জন্যে তা আসল ‘হক’কে ঢেকে রেখেছিলো এই বাতিল যমীনের সর্বত্র তার অসংখ্য মিথ্যা খোদা বানিয়ে রেখেছিলো-- যারা মানুষের জীবনকে তাদের নিজেদের নফসের খাহেশ মতো চালাতে চাইতো আর এই ছিলো সেই আসল ‘হক’, যা বদরের দিন যাবতীয় বাতিল কিছুর ওপর জয়লাভ করেছে। এই হক বিজয়ী হয়েই যমীনে আল্লাহর দাসত্ব, তার ক্ষমতা সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করেছে। একদিকে যেমন ছিলো এই মহান ‘হক’, অপরদিকে ছিলো অচল মুদ্বাসম বাতিল- বদরের দিন এটা ফয়সালা হয়েছে যে, কোনটা সত্য কোনটা মিথ্যা- এই হক মানুষের চিন্তাধারা ও জীবন দর্শনে ব্যাপকভাবে ছেয়ে গেলো । তা যমীনে নিজের গোলামীকে প্রতিষ্ঠা করেছে, মানুষের জীবনের সব কয়টি বিভাগের ওপর সত্যকে প্রতিষ্ঠিত করেছে এবং বাতিলের হাত থেকে তাকে মুক্ত করেছে। বদরের যুদ্ধ ছিলো ইসলামী আন্দোলনের দুটি পর্যায়ের মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী। একটা পর্যায় হচ্ছে কঠোর ধৈর্য অধীর অপেক্ষা ও কঠিন কষ্ট সহিষ্ণতার । দ্বিতীয় পর্যায় হচ্ছে শক্তি ও ক্ষমতা প্রদর্শনের । ইসলাম সমাজে জীবনের জন্যে সম্পূর্ণ এক নতুন ধ্যান ধারণা পেশ করেছে। মানবীয় অস্তিত্বের জন্যে এ হচ্ছে একটি নতুন পথ । মানুষকে একই গ্রন্থিতে আবদ্ধ করার একটি নতুন নিয়ম, রাষ্ট্র ও সরকারের একটি নতুন কাঠামো- যা এর প্রতিটি ক্ষেত্রেই আগে থেকে চলে আসা জাহেলিয়াতের তরিকা থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের, ভিন্ন বৈশিষ্ট্যের । এটা আল্লাহর যমীনে মানুষের কাংখিত আযাদীর এক বলিষ্ঠ ঘোষণা- যার ভিত্তি হবে আল্লাহর সার্বভৌমত্ব ও দাসত্ব মেনে নেয়ার ওপর । ইসলামের বক্তব্য হচ্ছে যমীনে সার্বভৌমত্ব হবে একমাত্র আল্লাহর । এভাবে ইসলাম যমীনের সব কয়টি আল্লাহ বিরোধী শক্তিকে চ্যালেঞ্জ প্রদান করে, এদের প্রতিটি শক্তিকে নির্মূল করে তাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে চায়। এই আলোকে ইসলাম হচ্ছে একটি জীবস্ত আন্দোলন, একটি বলিষ্ঠ শক্তি, একটি শক্ত পদক্ষেপ ৷ এই চিন্তাধারা কখনো মানুষের সমাজে নীরব থাকতে পারে না। এই উদ্দেশ্য হাসিলের জন্যে তার বহিপ্রকাশ ও উন্নৃতি প্রয়োজন ৷ ইসলাম কখনো তার অনুসারীদের মনে নিছক একটি আকীদা বিশ্বাস হিসাবেই বসে থাকতে চায় না, বরং | ৮ সূরা আল আনফাশল (১৯৭১) _ পারা ১০ মনখিল ২ |: www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।