যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

দিলেন যাতে করে আল্লাহর নবী সমাজে যাদের একান্ত প্রয়োজন অর্থাৎ আত্মীয়স্বজন, ইয়াতীম মেসকীন, মোসাফের, তাদের জন্যে এই অংশ ব্যয় করতে পারেন। অপরদিকে ঈমানদাদের অন্তর থেকে এই চিন্তাধারা আগেই বিদূরিত করে দিলেন যে, জেহাদে অংশগ্রহণ করে আল্লাহর পথে জান মাল বিনিয়োগের কারণে তারা গনীমতের অংশ পাবে এটা ঠিক নয়। এর উদ্দেশ্য হচ্ছে একথা তাদের সামনে পরিষ্কার করে দেয়া যে, তাদের জেহাদ, তাদের সংগ্রাম, তাদের অর্থ ব্যয় ছিলো সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যে । এতে তাদের কোনো বৈষয়িক স্বার্থ ক্রিয়াশীল ছিলো না। আজ যখন আল্লাহ তায়ালা তাদের গনীমতের মালে কোনো অংশ দিচ্ছেন তা শুধু তাদের প্রতি আল্লাহর দয়া ও মেহেরবানী ৷ এটা তাদের কোনো পাওনা দাবী নয়। যুদ্ধের ময়দানের মতো আল্লাহর আয়াতে বর্ণিত শর্তের সামনে শর্তহীনভাবে নত হওয়াটাই হচ্ছে আসলে ঈমান । এই হচ্ছে ঈমানের শর্ত- এই হচ্ছে ঈমানের দাবী । এখানে এই আয়াতে আল্লাহ তায়ালা তার নবীর ক্ষেত্রে বিশেষ করে ‘আমার বান্দার ওপর’ কথা দ্বারা যে বৈশিষ্ট্যের প্রতি ইংগিত করেছেন- যেখান থেকে গোটা গনীমতের বিষয়টি শুরু এখানে একটি বিশেষ গুণের দিকে ইশারা করা হচ্ছে। মূলত ঈমানের প্রকৃতিই হচ্ছে আল্লাহর দাসত্ব করা । তার ওপর ভিত্তি করেই মানুষ এই চূড়ান্ত উন্নতির সোপানে উপনীত হতে পারে। আল্লাহ তায়ালা এই ‘দাসত্বের’ সম্পর্কের মাধ্যমেই আসলে বান্দার মর্যাদা বৃদ্ধি করেন। এই হচ্ছে সে স্তর, যেখানে আল্লাহ তায়ালা রসূলকে স্থাপন করেছেন- যেন তিনি আল্লাহর প্রতিনিধি হয়ে তার বিধি বিধানকে মানুষের কাছে পৌছাতে পারেন। সত্যিকার অর্থে এটাই মানবতার চূড়ান্ত পর্যায়, মানবতার সম্মানজনক স্থান । এমন এক সম্মানজনক স্থান- যেখানে মানুষ সদা উন্নীত হতে চায় । আল্লাহর দাসত্বটাই হচ্ছে মূলত সেই স্থান- যা মানুষকে যেমন তার নফসের দাসত্ব থেকে বাচায়, অন্য বান্দাহর দাসত্ব থেকেও তাকে নাজাত দেয় । বান্দাহ তখনি তার ঈন্সিত উন্ৃত মর্যাদায় উপনীত হতে সক্ষম হয়, যখন সে তার নফসের গোলামী ও অন্য মানুষদের গোলামীকে অস্বীকার করে। যারা আল্লাহর দাসত্ব স্বীকার করতে দ্বিধাদ্বন্দ করে, তারা নিকৃষ্ট জাতের অন্যান্য কিছুর গোলামীর শিকারে পরিণত হয়ে যায় । নিজের নফস, প্রকৃতির গোলামী, নিজেদের অন্ধ ধ্যান-ধারণার দাসানুদাসে পরিণত হয়ে যায়। আল্লাহর গোটা সৃষ্টির মাঝে তিনি মানুষদের যে জ্ঞান ও বোধশক্তি দান করেছেন, ইচ্ছা ও কর্মের স্বাধীনতা, চিন্তা ও চিন্তা-পদ্ধতির যে স্বাধীনতা তাকে আল্লাহ তায়ালা দান করেছেন, সে তাকে অকেজো করে নিজেকে সম্পূর্ণ এক ধরনের নিকৃষ্ট জন্তু জানোয়ারে পরিণত করে দেয়। চতুষ্পদ জানোয়ারের চাইতেও সে তখন নীচে নেমে যায়৷ আল্লাহ্‌ তায়ালা যেখানে তাকে সৃষ্টির সর্বোচ্চ স্তরে পয়দা করেছিলেন, সে তাকে সৃষ্টির সর্বনিম্ন স্তরে নামিয়ে দেয়। এই মানুষরা যখন আল্লাহর গোলামী করতে দ্বিধা করে, তখন তারা তাদেরই মতো অন্য মানুষদের গোলামীর জালে আটকে পড়ে নিজের জীবনকে তাদের ইচ্ছা মোতাবেক পরিচালিত করে। তাদের নিজেদের জীবনে তখন এমন সব চিন্তা দর্শন ক্রিয়াশীল হতে থাকে, যা একান্ত জাহেলিয়াত, অপূর্ণতা ও প্রবৃত্তির দাসত্বের ভিত্তিতেই গড়ে ওঠে ৷ তখন তারা যুগের নানা নামের জাহেলিয়াতের গোলামে পরিণত হয়ে যায়। ইতিহাসের জাহেলিয়াত, অর্থনৈতিক জাহেলিয়াত, রাজনৈতিক জাহেলিয়াত- ছাড়াও আরো অনেক ধরনের জাহেলিয়াত রয়েছে, যেগুলোকে বানানোই হয়েছে মানুষের সাহসী নাককে যেন মাটির সাথে রগড়ে দেয়া যায়। তাদের যেহেতু নিজেদের কোনো লক্ষ্য থাকে না, তাই নানা ধরনের লেবাস পরে আসা বহুমুখী জাহেলিয়াত তাদের আকড়ে ধরে। | ৮ সূৰা আল আনফাল (১৬৩৬১) পারা ১০ মনখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।