যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

___________ অতাফসীর ফী যিলালিল কোরআন |] করলো । ছোট খাটো বিষয়গুলোকে আসল মনে করার কারণেই একে অপরের ওপর কাফের হওয়ার ফতোয়া এটে দেয়। আস্তে আস্তে মুসলমানদের মাঝে গোড়ামি, মারাত্মক বাড়াবাড়ি ও পারস্পরিক কোন্দল মাথা চাড়া দিয়ে উঠলো । আল্লাহর দ্বীনের ব্যাপারেও এটা ছিলো এক মারাত্মক বাড়াবাড়ি । আর এসব কিছুর পেছনে অবশ্য কিছু এতিহাসিক কারণও ছিলো । আল্লাহর দ্বীন ছিলো মূলত অত্যন্ত স্বচ্ছ বিষয় । তাতে কোনো দিনই এ ঢিলেমি ছিলো না যে, আসল যা তাকে ছেড়ে দিতে হবে, তাতে অহেতুক বাড়াবাড়ি করতে হবে অথবা অযথা তাকে বাড়িয়ে পেশ করতে হবে। | হাদীসের ভাষায়- ঈমান নিছক কোনো আশাবাদিতার নাম নয়, বরং তা হচ্ছে একটি অমোঘ সত্য যা মনে বদ্ধমূল থাকে এবং মানুষের বাহ্যিক কার্যকলাপ তার সত্যতা প্রমাণ করে। কিন্তু একে প্রতিষ্ঠা করার জন্যে জরুরী হচ্ছে আল্লাহর বিধানকে আগে গ্রহণ করতে হবে এবং তার ব্যবহারিক জীবন হবে এর বহিপ্রকাশ। অপরদিকে কুফর কি? তা হচ্ছে আল্লাহর আইনকে অস্বীকার করা। আল্লাহর নাযিল করা বিধি বিধানের বিরুদ্ধে বিচার ফয়সালা করা । আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনের কাছে ফয়সালা কামনা করা- চাই সেটা যতো ছোটো ব্যাপার হোক কিংবা বড়ো ব্যাপার হোক । এ বিষয়টি হচ্ছে অত্যন্ত পরিষ্কার, সহজ. সরল ও অমোঘ বিষয় । এর বাইরে যা কিছু আছে তা সবই হচ্ছে ফের্কাবাজী কথাবার্তা ও মাযহাবী ঝগড়া ও বিতর্কের পরিণতি । আল্লাহর অত্যন্ত দ্ব্র্থহীন ও অমোঘ সিদ্ধান্তের একটি দৃষ্টান্ত হচ্ছে এই আয়াত- ‘তোমরা জেনে রাখো.......... সামনা সামনি হয়েছিলো এবং ঈমানের সত্যতা ও তার সীমা পরিসীমাকে সে বিষয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়- যা আল্লাহর কেতাবে মজুদ রয়েছে ৷' একনিষ্ঠ ঈমান ও ব্ৈষ্বক্সিক ব্লোভমুক্ত জেহাদ আল্লাহ তায়ালা তো প্রথমেই সূরা আনফালের শুরুর দিকে গনীমতের মালকে ময়দানের যোদ্ধাদের মালিকানা থেকে বাইরে নিয়ে এসেছেন এবং তাদের বলেই দেয়া হয়েছে এতে তাদের কোনোই অধিকার নেই, এটা সম্পূর্ণ আল্লাহ ও তীর রসূলের ব্যাপার । যাতে করে জেহাদ-যুদ্ধ সম্পূর্ণত আল্লাহর জন্যেই নিবেদিত হয়ে যায় এবং মোজাহেদরা বৈষয়িক উপায় উপসর্গ, মাল ও স্বার্থ থেকে সম্পূর্ণ পবিত্র ও নিস্কলুষ হয়ে যেতে পারে। নিজেদের মালে গনীমতসহ সব কিছু আল্লাহর হাতে ন্যস্ত করে দিতে পারে। আল্লাহর জন্যে- যিনি তাদের মালিক, তার রসূলের জন্যে- যিনি তাদের নেতা এবং এভাবেই বৈষয়িক সম্পদ থেকে সম্পূর্ণ নিস্বার্থ হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে পারে। প্রতিটি লোভ, প্রতিটি লালসা, প্রতিটি বৈষয়িক স্বার্থ থেকে নিজেদের অন্তরকে খালি করে এই ময়দানে নামতে পারে। এই জেহাদ হচ্ছে জেহাদ ফী সাবীলিল্পাহ। এই ঝান্ডা হচ্ছে আল্লাহর ঝান্ডা। এতে আল্লাহর আনুগত্যই একমাত্র কাম্য । তারা আল্লাহকে নিজেদের ওপর, নিজেদের মাল সম্পদের ওলর, নিজেদের অন্য সব কিছুর ওপর শর্তহীনভাবে ক্ষমতাবান মনে করবে এই হচ্ছে ঈমানের সঠিক দাবী । একথাই সূরা আনফালের শুরুতে মোজাহেদদের কাছ ‘তোমাকে তারা আনফাল সম্পর্কে.......... যদি তোমরা ঈমানদার হও’ । এভাবেই যখন তারা আল্লাহর ইচ্ছার সামনে সম্পূর্ণ অবনত হয়ে গেলো, তার ফয়সালার ওপর সন্তুষ্ট হয়ে গেলো, ঈমানের শর্তের ওপর প্রতিষ্ঠিত হয়ে গেলো, তখন আল্লাহ তায়ালা এবার তাদের দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকালেন এবং তাদের তিনি গনীমতের মালের পাচ ভাগের চার ভাগ ফেরত দিয়ে দিলেন, মাত্র পঞ্চমাংশ বাকায়দা আল্লাহ্‌ তায়ালা ও তার রসূলের দায়িত্বে রেখে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।