| তাফসীর ফী যিলালিল কোরআন সংগঠন, যা একটি ইসলামী নেতৃত্বের মাধ্যমে ‘জেহাদ ফী সাবীলিল্পাহ’র দায়িত্ আঞ্জাম দেবে। তারপরই আসবে গনীমতের মাসয়ালা যুদ্ধলব্ধ গনীমত কিভাবে বিলি বন্টন করতে হবে সে মাসয়ালা । সে সময় এলে তা আলোচনা করা যাবে । ফী যিলালিল কোরআনে আমরা এই মৌলিক | ঈমানী নীতিমালার আলোচনাই যথেষ্ট মনে করি! গনীমতের মালের ব্যাপারে সাধারণ নিয়মটি আল্লাহ তায়ালা কোরআনের এই আয়াতে বর্ণনা গনীমতের মালের পাচ ভাগের চার ভাগ যোদ্ধাদের জন্যে, বাকী পঞ্চমাংশ রসূলুল্লাহর দায়িত্বে, তারপর তা মুসলিম শাসকদের হাতে ন্যস্ত করা হয়েছে- যারা আল্লাহর শরীয়তের ওপর প্রতিষ্ঠিত থাকে এবং আল্লাহর রাহে জেহাদ করে। এটাই হচ্ছে মূল বিধান ৷ এই বায়তুল মালের হিসসাতে রয়েছে ৫টি খাত আল্লাহ ও রসূলের অংশ, আত্মীয়স্বজনের অংশ, ইয়াতীমদের অংশ, মেসকীনদের অংশ ও মোসাফেরদের অংশ । এই বিধান কার্যকর হবে যখন কোথাও গনীমতের মাল পাওয়া যাবে এবং এখানে এতোটুকুই যথেষ্ট । আয়াতের শেষের দিকে বর্ণিত বিধানটি হচ্ছে একটি স্থায়ী বিধান । সেখানে বলা হয়েছে, ফ্েরক্কাবাজ্তি ও দ্বীন শ্ধেক্কে বিচ্যুতিের পরিণাম ‘যদি তোমরা ঈমান এনে থাকো......... আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান । এখানে ঈমানের কতিপয় নিদর্শন বলা হয়েছে- যাতে একথাটি প্রমাণিত হয়। আল্লাহ তায়ালা বদরে অংশ গ্রহণকারীদের ঈমানের দাবীকেও এর সাথে শর্তাধীন করে দিয়েছেন। বদরের যোদ্ধারা ঈমান এনেছিলেন আল্লাহর ওপর । বদরের দিনে আল্লাহ তায়ালা যা কিছু তাদের ওপর নাযিল করেছিলেন তার ওপর ঈমান এনেছিলেন। এটাকে তাদের আল্লাহর ওপর ঈমান আনার শর্ত হিসাবে বর্ণনা হয়েছে। অর্থাৎ আয়াতের শুরুতে গনীমত সম্পর্কে যা কিছু নাযিল হয়েছে, তার ওপর তাদের ঈমান আনতে হবে। আল্লাহর নির্ধারিত হুকুম আহকাম তাদের মানতে হবে। তাহলেই তাদের বলা হবে সঠিক অর্থে আল্লাহর ওপর তারা ঈমান এনেছে, অপর কথায় তাদের ঈমান আনার দাবী সম্পূর্ণত একথার ওপর নির্ভর করে যে, তারা সর্বতোভাবে আল্লাহর বিধানের সামনে অনুগত হয়ে তাকে মেনে নেবে। মুসলমানদের মাঝে যখন ফের্কা, মাযহাব ও নিরর্থক ব্যাখ্যা করার প্রবণতা দেখা দিলো, তখন ঈমানের এই বুনিয়াদী শর্তকেও যা ইচ্ছে তা করে বদলে দেয়া হলো । অথচ ক্কোরআনের দৃষ্টিতে ঈমানের শর্ত একেবারেই সুস্পষ্ট, যার মধ্যে কোনো রকম ব্যাখ্যা ও মত পার্থক্যের অবকাশ নেই ৷ ফেকার মাযহাবসমূহের মত-পার্থক্য, বিভিন্ন ফের্কাবন্দী হওয়ার বিভিন্নতা মানুষকে ঝগড়া তর্কে নিমজ্জিত করে দিয়েছে। এণ্ডলো হচ্ছে মানসিক কল্পনা প্রসূত চিন্তাধারার ফল । এসব অর্থহীন ঝগড়া ও ফের্কাবাদিতার কারণে মুসলমান একে অপরের ঘাড়ে অপবাদ চাপানো ও তাদের পক্ষ থেকে আবার এর প্রতি উত্তর দানের কাজে ব্যস্ত হয়ে পড়লো । একে অপরকে কাফের হওয়ার অপবাদ দিলো । ছোটোখাটো মত বিরোধের কারণে একে অপরের ঘাড়ে কুফরীর ফতোয়া ঠিক মতোই দিয়ে দিলো অথচ যে সব জঘন্য পাপ ও আল্লাহ বিরোধী কার্যকলাপের ফলে কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে একজন মানুষের সত্যিই কাফের হয়ে যাওয়ার কথা, তাকে দিব্যি মেনে নেয়া হলো। কাউকে কাফের আখ্যা দেয়া এখন আর দ্বীনের সহজ সরল সেই মৌলিক নিয়ম নীতির ওপর আর প্রতিষ্ঠিত থাকলো না- যাকে ঈমানের শর্ত হিসাবে আল্লাহর কোরআন পেশ করেছে। বরং নিছক স্বার্থপরতা, প্রবৃত্তির দাসত্ব এবং ব্যক্তিগত ও দলগত বিরোধিতা এসে তার স্থান দখল [৮ সুন্মা আল আলফাল (৩১ পান্না ১০ অমনখিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।