যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আজ পুনরায় এ দ্বীন সেই সিড়ির পাশে এসে দাড়িয়েছে, যেখানে এসে মানুষ আবার মানবতাকে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসূলুল্লাহর দিকে আহ্বান করবে । আবার নতুন করে তাদের একথা বলবে যে, যাবতীয় সার্বভৌমত্ব ও ক্ষমতা একমাত্র আল্লাহর জন্যে নির্দষ্ট করে দাও । এ পর্যায়ে আইন ও বিধান যা কিছুই নিতে হয়, তা শুধু তীর নবীর কাছ থেকেই গ্রহণ করো। একটি মুসলিম নেতৃত্বের পতাকার নীচে সবাই এসে জমায়েত হও, যা মানুষের জীবনকে পুনরায় এই দ্বীনের গন্ডির ভেতর নিয়ে আসার চেষ্টা করবে । নিজেদের যাবতীয় শক্তি-সামর্থ এই মুসলিম নেতৃত্ব ও মুসলিম জামায়াতের জন্যে নির্দষ্ট করে দাও এবং যাবতীয় শক্তি-ক্ষমতাকে জাহেলিয়াতের ধ্বজাধারী নেতৃত্ব ও শাসকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ইসলামী নেতৃত্বের কাছে ফেরত দাও । এটাই হচ্ছে আজকের বিষয় ৷ দ্বীন আজ এমনি একটি পরিস্থিতির সম্মুখীন । তাই আজ অন্য কোনো কিছুই এখানে আলোচ্য নয়। গনীমতের বিষয়টি আজ এখানে আলোচনা পর্যালোচনার বিষয় হতে পারে না । কেননা আজ কোথাও ‘জেহাদ ফী সাবীলিল্লাহ'র অস্তিত্্‌ নেই আর জেহাদ ছাড়া গনীমতের প্রশ্নই আসে না, বরং সে জন্যে কোনো সংগঠনের কোনো সাংগঠনিক ও সামষ্টিক প্রস্তুতিও নেই । ভেতরের সম্পর্কের ব্যাপারে যেমন নিয়ম নেই, তেমনি বাইরের সম্পর্কের ক্ষেত্রেও এমন কিছুর অস্তিত্‌ নেই । এর কারণ একেবারেই স্পষ্ট । মূলত এখানে এমন কোনো ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত নেই, যার একটি স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, যার এটা জানা প্রয়োজন যে, দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক আইন কানুন কেমন হবে। আসল কথা হচ্ছে দ্বীন ইসলাম একটি বাস্তব ও ব্যবহারিক দ্বীন । এই ব্যবস্থা কাল্পনিক কোনো কিছু নিয়ে আলোচনা পর্যালোচনা করতে চায় না। সমাজে-রাষ্ট্রে যার কোনো অস্তিত্বই বর্তমান নেই । যেখানে কোনো ইসলামী সমাজ ব্যবস্থা নেই, ইসলামী জেহাদ নেই, সেখানে গনীমতের বিষয়টি মোটেই আলোচনার বিষয় নয়। এই কাল্পনিক বিষয় নিয়ে আলোচনা করে কী লাভ? দ্বীন কখনো. অবাস্তব কাল্পনিক বিষয় নিয়ে মাথা ঘামাতে চায় না। তাতে এর মূল্যবান সময় নষ্ট হবে, মানুষদের জীবনে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে- সে মহান কাজটি আগে ভাবতে হবে! বিশেষ করে হবে। কাল্পনিক চিন্তা দর্শন, ফেকহী গবেষণা ও মত-পার্থক্যের পেছনে সময় ব্যয় করা তাদেরই সাজে- যাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে। আজ সময় তো ব্যয় করা দরকার মৌলিক কাজের পেছনে এবং তা হচ্ছে মানুষের জীবনকে লা ইলাহা ইল্লান্পাহু মোহাম্মাদুর রসূলুল্লাহর দিকে আহ্বান জানানো । প্রথমত নিজেরা এই দাওয়াতে দাখিল হবে, তারপর দুনিয়ার অন্যান্য মানুষদের এই দাওয়াতে দাখিল হবার দাওয়াত দেবে। ঠিক যেমনিভাবে দ্বীনের প্রথম দিকে মানুষদের দ্বীনের পথে দাওয়াত দেয়া হয়েছিলো এরই ফলে একটি কর্ম-তৎপর জামায়াত, একটি যোগ্য নেতৃত্ব, একটি শাসন ক্ষমতার অস্তিত্‌ লাভ করবে। এই জামায়াত জাহেলী জামায়াত, জাহেলী সমাজ, জাহেলী আইন-কানুন থেকে হবে সম্পূর্ণ আলাদা তার থাকবে একটি স্বতন্ত্র অস্তিত্‌ । এরপর আল্লাহ তায়ালা এমন জামায়াত ও এমন জাতির ওপর সাহায্য প্রেরণ করবেন । তাদের তিনি বিজয় দেবেন। তাদের স্বতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক আইন কানুনের জন্যে তাদের নীতিমালার প্রয়োজন হবে। আর তেমন কোনো অবস্থা প্রতিষ্ঠার আগে বাস্তবতার প্রয়োজনেই আমরা বর্তমান বিষয়টির ফেকহী মতপার্থক্য ও তার বিশদ আলোচনায় প্রবৃত্ত হওয়া থেকে বিরত থাকতে চাই প্রথমত চাই একটি সুসংহত ইসলামী আন্দোলন ও | ৮ সূন্া আল আনফ্ণাল ৫১৬৩১) __. _______পাৰ্া ১০ মনখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।