যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আগের বর্ণিত আয়াতে তাদের অন্তকরণকে একান্তভাবে আল্লাহর নামে নিবেদিত করার জন্যে এই সম্পদকে একান্তভাবে আল্লাহ ও তার রসূলের জন্যে নির্দষ্ট করেছিলেন। তাই বর্তমান আয়াত ও তার বিধান নাযিল হওয়ার পর তাদের মধ্যে এই মালে গনীমত দেখে কোনো বৈষয়িক লোভ জাগার কথা নয়। কারণ তারা তো জানতোই যে, এটা তাদের নয়- এটা আল্লাহ তায়ালা ও তার রসূলের । আল্লাহ তায়ালা একান্ত দয়াপরবশ হয়ে তাদের একাংশ দিচ্ছেন। এতে তাদের এখলাস ও নিষ্ঠা আরো বৃদ্ধি পেলো । এতে তাদের কিছু বাস্তব প্রয়োজনও মিটলো । আর এসব কিছুই সাধিত হলো একটি পবিত্র ও নিষ্কলুষ পরিবেশে, যাতে করে তাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ বাকী রইলোনা। মূলত আল্লাহ তায়ালা তীর বান্দাদের প্রকৃতি ও মনের অবস্থা সবই জানেন এবং তিনি পরিপূর্ণ | ভারসাম্য বজায় রেখেই কোনো বিধান নাযিল করেন যাতে করে মানুষের মন ও তার যাবতীয় মানসিক চাহিদার প্রতি লক্ষ্য রাখা যায়। আবার তার বৈষয়িক ও বাস্তব প্রয়োজনসমূহও পূরণ হয় । সাথে সাথে তার অন্তরে কিংবা বৃহত্তর সমাজে গনীমতের মালের বিধান নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ সৃষ্টি না হয়। দশম পারার প্রথম আয়াতে বলা হয়েছে, ‘তোমরা জেনে রেখো আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান’ ৷ এ পর্যায়ে হাদীসের বর্ণনা ও ফকীহদের মতামতে বহু মতপার্থক্য রয়েছে। প্রথমত গনীমত বলতে কী বুঝায় । ‘আনফাল’ বলতে কী বুঝায় । আনফাল ও গনীমতের ব্যবহৃত অর্থ কি এক, না এগুলো একই বিষয় । দ্বিতীয়ত চার ভাগ মোজাহেদদের দেয়ার পর যে পঞ্চমাংশ বাকী থাকবে, তার বন্টন কি ভাবে হবে । তৃতীয়ত, যে অংশ আল্লাহর তা কি সম্পূর্ণ আলাদা কোনো পঞ্চম অংশ, না তা রসূলের জন্যে নির্দিষ্ট পঞ্চমাংশই? চতুর্থত, যে অংশ আল্লাহর রসূলের জন্যে তা কি তার পবিত্র সত্তার জন্যেই নিদিষ্ট, না তার পর তার স্থলাভিষিক্ত ইমাম কিংবা খলীফা তা পাবে। যে অংশ নিকটাত্মীয়ের জন্যে তা কি রসূলের যমানার মতো তার আপন জন বনী হাশেম ও বনী আবদে মানর্নাফের জন্যে নির্দিষ্ট থাকবে, না যুগের ইমামের হাতে থাকবে, তিনিই তা নির্বাচন করবেন । এই যে পঞ্চমাংশের নির্ধারণ ও বন্টন এটা কি নির্দিষ্ট, না এর সম্পূর্ণ বন্টনের দায়িত্‌ আল্লাহর রসূল, তার খলীফাদের ওপর ছেড়ে দেয়া হবে? এছাড়াও রয়েছে আরো কিছু ছোটখাটো মত পাৰ্থক্য । ৬সন্দামী রক্ট্রেছাড়া বিধি বিধানের চর্চা আুন্্য হীন আমরা এই তাফসীর ‘ফী যিলালিল কোরআন’-এ যে নীতি অবলম্বন করি, সে অনুযায়ী আমরা এখানে ফেকহী মাসয়ালার বিস্তারিত আলোচনায় প্রবৃত্ত হতে চাই না। সেটা বিশেষ আলোচনার স্থলে আলোচনা করাই হবে উত্তম । এটা হচ্ছে একটি সাধারণ আলোচনা । আসল কথা হচ্ছে, ‘গনীমতের গোটা মাসয়ালাটি এখন আমাদের সামনে নেই । কেননা এখন এই বিষয়টি আলোচনা ও বিচার্য বিষয় নয় । এখন আমাদের সামনে কোনো মুসলিম রাষ্ট্র ব্যবস্থা, কোনো মুসলিম নেতৃত্ব, কোনো মুসলিম উম্মতের অস্তিতৃই নেই- যারা আল্লাহর পথে জেহাদের ফরয আদায় করবে, পরিণামে গনীমতের মাল তাদের হাতে আসবে- যা তাদের আল্লাহর নির্ধারিত খাতে খরচ করার দরকার হবে। সময় আজ এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছে, যেখানে এ দ্বীন তার প্রাথমিক অবস্থায় ছিলো, মানুষরা আজ সেই জাহেলিয়াতের দিকে ফিরে গেছে, দ্বীন আসার সময় তারা জাহেলিয়াতের ওপর প্রতিষ্ঠিত ছিলো, আজও সেই একই জাহেলিয়াতের ওপর প্রতিষ্ঠিত । তারা আল্লাহর সাথে এমন অনেক মাবুদ বানিয়ে নিয়েছে, যারা তাদের জীবনের জন্যে আইন ও বিধান প্রণয়ন করছে এবং সে অনুযায়ীই তাদের জীবন চলছে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।