ক্িছ্ছ পেছনের খশটনা বাদশাহ ফারুকের সময়ের কথা। ১৯৪৮ সালের ৮ই ডিসেম্বর পশ্চিমী দুনিয়া বিশেষ করে বৃটিশদের ইশারায় সর্বপ্রথম ইখওয়ানকে বে-আইনী ঘোষণা করা হয়। ইখওয়ানকে বে-আইনী ঘোষণা করার নীলনকশা আঁকা হয় কিন্তু লন্ডনে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশরা ওয়াদা করেছিলো, যুদ্ধ শেষে মিসরকে স্বাধীনতা দেয়া হবে । যুদ্ধ শেষ হবার পর যখন বৃটিশরা স্বাধীনতার প্রশ্নে টালবাহানা শুরু করলো তখন ইখওয়ান এর বিরুদ্ধে প্রবল গণআন্দোলন গড়ে তোলে । অল্প দিনের মধ্যেই ইখওয়ানের জনপ্রিয়তা | তুঙ্গে উঠে গেলে । সদস্য সংখ্যা দাড়ালো ২৫ লাখের ওপর ৷ সমর্থক ও কর্মীর সংখা ছিলো আরো বহুগুণ । ইখওয়ানের এ বিপুল পরিমাণ জনপ্রিয়তা দেখেই দেশকে যারা বিদেশী প্রভুদের হাতে বিক্রী করে দিতে চাইলো সে গোষ্ঠী এদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠলো । অতপর লম্পট বাদশাহর লম্পটি উযিরে আযমকে কে বা কারা গুলী করলে এই দোষ চাপানো হলো ইখওয়ানের ঘাড়ে ৷ শুরু হলো ইখওয়ানীদের ওপর চরম নির্যাতনের পালা । এর কিছুকাল পরে একদিন আলোচনার অজুহাতে ষড়যন্ত্রমূলক এক বৈঠকের আয়োজন করলো কুচক্রীরা ৷ রাস্তার মধ্যেই সরকারী খুনীদের হাতে শহীদ হলেন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ইখওয়ানের মোর্শেদে আম (কেন্দ্রীয় নেতা) শহীদ হাসানুল বান্না । দিনটি ছিলো ১৯৪৯ সালের ১২ই মার্চ । ১৯৫২ সালের জুলাই মাসে রক্তপাতহীন এক সামরিক বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এলেন কর্নেল নজীব । ক্ষমতাসীন হয়ে তিনি দুননীতিপরায়ণ সামরিক অফিসারদের এক তালিকা প্রণয়ন করলেন। বলার অপেক্ষা রাখে না যে, এই সামরিক অফিসাররা ছিলো দীর্ঘদিন থেকে রাজা ফারুকের সব কয়টি কুকর্মের অংশীদার ৷ এই দুর্নীতিপরায়ণ ও অকর্মা অফিসারদের শীর্ষভাগে যার নাম ছিলো, সেই হলো জামাল আবদুন নাসের কিভাবে যেন নাসের কর্নেল নজীবের সুদূরপ্রসারী পরিকল্পনার খবর জেনে গেলো এবং তার কুকীর্তির সাথীদের নিয়ে এক প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে নিজের হাতে নিয়ে নিলো । ক্ষমতায় বসেই নাসের তার সামনে প্রধান বাধা হিসেবে দেখতে পেলো ইখওয়ানুল মোসলেমুনকে । ইতিমধ্যে সুয়েজ খাল নিয়ে ইংরেজদের সাথে নাসের এক চুক্তি স্বাক্ষর করলে ইখওয়ানের কেন্দ্রীয় কমিটি একে মিসরের জাতীয় স্বার্থের বিরোধী বলে আখ্যায়িত করে। এই সময় সাইয়েদ কুতুবের সম্পাদনায় প্রকাশিত ‘আল মাজেল্লাতুল ইখওয়ান’ পত্রিকা এই চুক্তিকে জাতীয় স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করায় জামাল নাসের পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয়। এবার | নাসের তার পশ্চিমী প্রভুদের খুশী করার জন্যে বন্য জন্তুর ন্যায় ইখওয়ানের নিরীহ নেতা ও কমীর্দের ওপর ঝাপিয়ে পড়ে । কিছুদিনের মধ্যেই মিসর হাইকোর্টের খ্যাতনামা বিচারপতি ও ইখওয়ানের প্রবীণ নেতা শহীদ আবদুল কাদের আওদাসহ ৫ জনকে ফাসির আদেশ শুনানো হয় । আসামীর কাঠগড়ায় বিচারক ১৯৫০ সালে বাদশাহ ফারুক যখন ইখওয়ানীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুকুমনামা জারি করলো তখন ইখওয়ানের পক্ষ থেকে দেশের উচ্চ আদালতে এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। বিচারক আবদুল কাদের আওদা ছিলেন সেই আদালতেরই জজ । দীর্ঘদিন পর্যন্ত www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।