যুদ্ধের জন্যে উৎসাহ দেন। মোমেন যদি যথার্থই পূর্ণাংগ ঈমানদার হয় এবং আল্লাহর ফয়সালায় কঠোর ধৈর্যধারণ করে, তাহলে তারা দশ গুণ দুশমনের ওপরও বিজয়ী হবে। কারণ দুশমনরা হচ্ছে বে-ঈমান, অজ্ঞ ও নির্বোধ ৷ মোমেনদের ঈমানের অবস্থা যদি এতো মযবুত না হয়, তাহলে তাদের কমপক্ষে দিগুণ শত্রুর ওপর তো জয়লাভ করা উচিত। অবশ্য যদি তারা ধৈর্যধারণ করে। কারণ আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। অতপর আল্লাহ তায়ালা এই যুদ্ধে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ নেয়ার ব্যাপারে মুসলমানদের ধমক দিয়েছেন। কারণ তখন পর্যন্ত মুসলমানরা কাফেরদের চূড়ান্তভাবে পরাস্ত করতে পারেনি । শত্রুদের শক্তি পুরোপুরি খর্ব করা হয়নি । নিজেদের ক্ষমতা তখনো প্রতিষ্ঠিত হয়নি । এ বিধান বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ে ইসলামী আন্দোলনের গতি-প্রকৃতি ও কর্মপদ্ধতির সীমা পরিসীমাও এখানে নিধারণ করে দিয়েছে। এতে একথাও বুঝা যায় যে, ইসলামী বিধানগুলো অবস্থার সব কয়টি পরিবর্তিত পরিস্থিতি ও ঘটনার সাথে খাপ খাইয়ে চলতে পারে। এ পর্যায়ে বন্দীদের সাথে আচরণ বিধিও বলে দেয়া হয়েছে বলা হয়েছে তাদের অন্তরে ঈমানকে আকর্ষণীয় করে তোলার বিশেষ পদ্ধতি ও কর্মপন্থা অবলম্বন করতে হবে এবং কি ভাবে তাদের অন্তরকে ইসলামের জন্যে প্রস্তুত করতে হবে। সাথে সাথে বন্দীদেরও কঠোরভাবে সাবধান করে বলা হয়েছে, তারা যেন আল্লাহ ও তার নবীর সাথে দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা না করে। আল্লাহ্ তায়ালা যেভাবে একবার তাদের বিশ্বাসঘাতকতার জন্যে অপমানজনক শাস্তি দিয়েছেন তারা যদি পুনরায় সে কাজ করে, তাহলে আল্লাহ তায়ালা অচিরেই তাদের আবার শাস্তি দেবেন । | শেষের দিকে এসে ইসলামী জামায়াতের বাইরের এবং ভেতরের কিছু বিধান দেয়া হয়েছে। যে ব্যক্তি ও দল ইসলামে দাখিল হয় তার কিংবা তাদের সাথে ইসলামী সংগঠনের সম্পর্ক কেমন | হবে, বিশেষ করে যখন তারা দারুল ইসলামের সাথে এখনো যুক্ত হয়নি । আবার সুনিদিষ্ট অবস্থা ও পরিস্থিতিতে কাফেরদের সাথে সম্পর্ক কেমন হবে, নিছক একটি আকীদা ও একটি আইন ব্যবস্থা হিসাবে এর বিধান কি হবে, ইসলামী জামায়াতের বিধান কি, মুসলিম উম্মতের ভেতরের-বাইরের বিষয়গুলো কি ভাবে ঠিক করা হবে- এসব কিছুও এখানে বর্ণিত হয়েছে। ইসলামী ভিত্তিমূলের নিয়ম এর সামষ্টিক আন্দোলনের সাথে সম্পৃক্ত । এই দ্বীনে আকীদা, শরীয়তের ব্যবহারিক ও বাস্তব অস্তিত্ব একটার চাইতে আরেকটা আলাদা কিছু নয়! এই সংক্ষিপ্ত ভূমিকা পেশ করার পর আমরা কোরআনের আয়াতের বিস্তারিত আলোচনা করবো । (আয়াত ৪১-৫৪) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।