ঈমান আনার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে হক ও বাতিলের মাঝে চূড়ান্ত পার্থক্য নির্ণয়কারী (বদরের) দিন- যেদিন উভয় দল মোকাবেলার জন্যে এক জায়গায় মিলিত হয়েছিলো- এ ব্যাপারে যে বিধান নাযিল হয়েছে তার শিক্ষার ওপর ঈমান আনার কথা । অতপর যে যুদ্ধে আল্লাহর কতিপয় অমোঘ সিদ্ধান্ত ও কিছু কৌশলের কথা বলা হয়েছে- যার পরিণতিতেই গনীমতের মালের বিষয়টি মুসলমানদের হাতে এসেছে ৷ যুদ্ধের কিছু চিত্রও এখানে পেশ করা হয়েছে- যাতে আল্লাহর ফয়সালা ও কৌশলসমূহ পরিষ্কার করে সামনে এসেছে। এটাও পরিষ্কার হয়ে উঠেছে যে, যুদ্ধের ময়দানে মোমেনরা ছিলো শুধু আল্লাহর কৌশল বাস্তবায়নের হাতিয়ার ও বাইরের আবরণ মাত্র । সমগ্র বিষয়টি তো ছিলো মূলত আল্লাহর হাতে এবং তিনিই যাবতীয় কাজ আঞ্জাম দিয়েছেন- অতপর তাদের আদেশ দিয়েছেন- যখন তারা সত্যি সত্যিই কাফেরদের মোকাবেলা করবে, তখন যেন তারা এই বিষয়গুলো মেনে চলে- ময়দানে অটল হয়ে দাড়ানো, বেশী বেশী আল্লাহর যেকের করা, আল্লাহ ও তার রসূলের আনুগত্য করা, অনৈক্য ও বিশৃংখলা থেকে বেঁচে থাকা- কারণ একবারের অনৈক্য বিজয়ের যাবতীয় সম্ভাবনাকে শেষ করে দেয় এবং যোদ্ধাদের কাপুরুষ বানিয়ে দেয় । অতপর তাদের ধৈর্য ধারণ করা, জেহাদের ময়দানে লক্ষ ঝম্প করে অহংকার করা থেকে বেঁচে থাকা, কাফেরদের পরিণাম থেকে সতর্ক হওয়া- যারা গর্ব ও অহংকার সহকারে নিজেদের ঘর বাড়ি থেকে বেরিয়েছে- সর্বোপরি যারা মানুষদের আল্লাহর পথ থেকে বিরত রাখছে, তারা প্রকারান্তরে শয়তানের ধোকায় পড়ে গেছে। মোমেন সর্বাবস্থায় শুধু একমাত্র আল্লাহর ওপর তায়াক্কুল করবে, যে আল্লাহ তায়ালা নিজের ফয়সালায় সাহায্য প্রেরণে সর্বশক্তিমান, নিজের কৌশল বাস্তবায়নে যিনি বিজ্ঞ কুশলী । অতপর ঈমানদারদের সামনে এটা দেখিয়ে দেয়া হয়েছে যে, কাফের ও মিথ্যুকদের ব্যাপারে আল্লাহর নীতি কি- যেভাবে আগের অংশে দেখানো হয়েছে ফেরেশতারা মোমেনদের অটল রাখার জন্যে সাহায্য করছেন, তারা কাফেরদের গর্দানে ও হাতে আঘাত করছেন। ঠিক একই ভাবে এখানে দেখানো হয়েছে, ফেরেশতারা নিতান্ত অপমানজনক ভাবে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আগের অংশে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা হচ্ছে নিকৃষ্টতম জন্তু । এখানে তাদের জন্তুসম গুণের পুনরাবৃত্তি করা হচ্ছে। অতপর তাদের বিশ্বাসঘাতকতা বর্ণনা করে যুদ্ধ ও সন্ধির সময়ে তাদের সাথে কি ধরনের আচরণ করতে হবে তা বলা হয়েছে। এগুলো ইসলামী ফৌজ ও অনৈসলামী ফৌজের মাঝে সম্পর্কের বিস্তারিত নীতিমালা পেশ করেছে । যুদ্ধ ও শাস্তি সম্পর্কিত এই বিধানগুলোর অনেকগুলোই হচ্ছে প্রথম দিকের বিষয় । আবার কিছু বিধান যা শেষ হয়েছে সূরা তাওবাতে । কিছু কিছু আবার শেষের দিকের বিধানও রয়েছে। প্রথম পর্যায়ের আলোচনা ও দ্বিতীয় পর্যায়ের আলোচনা ও তার বিষয়সমূহের মধ্যে এ পর্যন্ত প্রায় একই ধরনের ইসলামী সেনাবাহিনী ও কাফের বাহিনীর মাঝে সম্পর্কের ব্যাপারে বিধি-বিধানের বিস্তারিত বিবরণও পেশ করা হয়েছে। সূরার শেষের দিকে এসে আরো অন্য ধরনের কিছু বিষয়ের বিধান দেয়া হয়েছে, যেগুলো প্রথম বিধানের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত এবং তাকে মনে হয় বর্তমান বিধান দ্বারা পূর্ণতা প্রদান করা হয়েছে। রসূল স্বয়ং নিজে এবং তার সাথে যেসব ঈমানদার বান্দা শামিল রয়েছেন তারাও আল্লাহকে স্মরণ করেন। আল্লাহর প্রভূত রহমত ও তার ফলে তাদের অন্তকরণের পরিবর্তন আসা যা কোনো অবস্থায় আল্লাহর রহমত ও তার দয়া ছাড়া সম্ভবপর ছিলো না । মোমেনদের আরো বলে দেয়া হচ্ছে যে, আল্লাহ তায়ালাই তাদের সাহায্য-সহযোগিতার জন্যে যথেষ্ট এবং তিনি যথার্থই তাদের সাহায্য করবেন রসূল (স.)-কে এখান থেকে আদেশ দেয়া হচ্ছে যেন তিনি মোমেনদের [৮ সূরা আল আনকাল (০৬১ পারা ৯ মনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।