যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আগের পারায় সূরার যে অংশটির আলোচনা শেষ হয়েছে, তাকে বিষয়বস্তুর দিক থেকে আমরা প্রথম স্তর বলতে পারি । আর বর্তমানের আলোচনাকে বলা যেতে পারে দ্বিতীয় স্তর । উভয় স্তর ও এর বিষয়াবলীর মাঝে গভীর সামঞ্জস্য রয়েছে। কিন্তু তার অর্থ এ নয় যে, বর্তমানের আলোচনায় আগের আলোচনার পুনরাবৃত্তি করা হয়েছে। বরং এর অর্থ হচ্ছে উভয় স্থানের আলোচনা ও তার বিষয়াবলী একই ধরনের ৷ বড়ো জোর একথা বলা যেতে পারে যে, সময়ের দিক থেকে প্রথম অংশটি ছিলো প্রথম সময়ের কথা আর দ্বিতীয় অংশটি হচ্ছে দ্বিতীয় সময়ের কথা । বিষয়বস্তূসমূহের বর্ণনাধারা বজায় রাখার জন্যে আগের স্তরের আলোচনার প্রতি একটি সংক্ষিপ্ত দৃষ্টি নিবদ্ধ করা প্রয়োজন । এই উভয় আলোচনার মাঝে একটি বিস্ময়কর মিল লক্ষ্য করা যাবে। প্রথম অংশের আলোচনা শুরু হয়েছে ‘আনফাল' সম্পর্কিত প্রশ্ন ও তার কিছু মত বৈষম্য দিয়ে(১) । আল্লাহ তায়ালা এই মতবিরোধে তাদেরকে আল্লাহ ও রসূলের দিকে মনোনিবেশ করতে বললেন ৷ তাদেরকে তিনি তাকওয়ার দিকে ডাকলেন । বললেন, এটি সম্পূর্ণ আল্লাহ ও তার রসূলের বিষয় । তোমাদের এ ব্যাপারে কোনো মাথা ঘামানোর দরকার নেই । তোমরা আল্লাহকে ভয় করো । তাদের সামনে ঈমানের তাৎপর্য পরিষ্কার করে বলে দেয়া হলো- তারা কিভাবে ঈমানের সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে তাও তাদের বলা হলো । অতপর তাদের সামনে এই কথাটা সুস্পষ্ট করে তুলে ধরা হলো যে, যে বিজয়েলব্ধ গনীমতের মাল সম্পর্কে তোমরা মতবিরোধিতা করো তা মূলত সম্পূর্ণত আল্লাহর ইচ্ছা ও তার কৌশলেই সাধিত হয়েছে। এ ব্যাপারে তোমাদের ভূমিকা নিতান্ত তুচ্ছ । বদরের চিত্র ও ঘটনাবলী আরেক বার স্মরণ করো, সে সময়ের পরিস্থিতি পর্যালোচনা করো। দেখতে পাবে সব কিছু ছিলো একমাত্র আল্লাহর দয়া অনুগ্রহ, তার শক্তি ক্ষমতা ও কৌশলেরই পরিণতি- জ্ঞান কৌশল ছিলো তার, সাহায্য ছিলো তার, ইচ্ছা ছিলো তার মুসলমানরা তো সেদিন ছিলো আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের একটি বাহ্যিক উপকরণ মাত্র । আল্লাহর সরাসরি সাহায্যেই তোমাদের এই বিশাল বিজয় সাধিত হয়েছে আল্লাহ তায়ালা ময়দানে তোমাদের সুদৃঢ় করে রেখেছেন, তোমাদের দুশমনদের তিনি অপমানিত করেছেন, অতপর আল্লাহ্‌ তায়ালা তাদের এই বলে সাবধান করেছেন যেন তারা আল্লাহ ও তার দলের সাথে বিশ্বাসঘাতকতা না করে এবং কখনো যেন অর্থ ও সন্তানের ধোকায় তারা পতিত না হয়। রসূলকে আদেশ দেয়া হয়েছে তিনি যেন পরিণাম সম্পর্কে কাফেরদের সাবধান করে দেন । যদি তারা এখনো ঈমান আনে, তাহলে তাদের ঈমান গহণ করা হবে। তাদের অভ্যন্তরীণ নোংরামির বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দেয়া হবে। অপরদিকে মোমেনদের আদেশ দেয়া হয়েছে যদি কাফেররা ঈমান না আনে, তাহলে তাদের বিরুদ্ধে জেহাদে ঝাপিয়ে পড়বে ৷ যুদ্ধের মাধ্যমে তাদের মোকাবেলা করবে, যতোক্ষণ পর্যন্ত আল্লাহর যমীন থেকে কুফর ও শেরেকের ফেতনা নির্মূল হয়ে দ্বীন সম্পূর্ণ আল্লাহর জন্যেই প্রতিষ্ঠিত না হবে । দ্বিতীয় পর্যায়ে আলোচিত বিষয়সমূহের ধরনও প্রায় একই গতিতে চলছে । এই অংশ শুরু হচ্ছে গনীমতের মালের ব্যাপারে আল্লাহর বিধান বর্ণনা করার মাধ্যমে ৷ প্রথম পর্যায়ে এই সিদ্ধান্তকে আল্লাহ ও তার রসূলের ওপর ছেড়ে দেয়া হয়েছিলো । এখানে তাদের আল্লাহর ওপর [. (১) মত-পাৰ্থক্য একারণে দেখা দিয়েছিলো যে, বদরের যুদ্ধই ছিলো প্রথম সময়- যখন মুসলমানরা গনীমতের মাল সম্পর্কে জানতে পারলো । এর আগে তাদের এ বিষয় সম্পর্কে কোনো ধারণাই ছিলো না। -সম্পাদক আল আলাল _ টেৰ বলল লিল www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।